বগুড়া জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদককে অব্যাহতি, শোকজ
Why this classification
This incident was classified as criminal violence in Bogura. Parties reported: NCP. Reported casualties: 0 killed and 1 injured. Reported by 1 source.
Killed
0
Injured
0
Summary
বগুড়ায় এক ব্যাংকারকে অপহরণ, মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। ভুক্তভোগী ব্যাংকার আশরাফুল ইসলাম এ ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
74% · severity 4
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 04/08/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (3 sources)
জমি নিয়ে বিরোধের জেরে মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু
জমি নিয়ে বিরোধের জেরে মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু সম্রাট হোসেন বাপ্পা বগুড়া ব্যুরো প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ | ১৬:৪১ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মারধরের ঘটনায় আহত সম্রাট হোসেন বাপ্পা (৪১) নামে জামায়াতের এক নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার দিবাগত রাতে তিনি মারা যান। নিহত সম্রাট হোসেন বাপ্পা (৪১) দুপচাঁচিয়া সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের সহসভাপতি। তিনি উপজেলার ভেলুরচক গ্রামের রফিক আকন্দের ছেলে। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান জানান, শনিবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সম্রাটের মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভেলুরচক গ্রামের রফিক আকন্দের সঙ্গে তাঁর ছোট ভাই আব্দুল করিম আকন্দের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত ২৫ জুন দুপুরে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। অভিযোগ রয়েছে, আব্দুল করিম আকন্দ তাঁর লোকজন নিয়ে বড় ভাই রফিক আকন্দের ওপর হামলা করেন। বাবাকে রক্ষা করতে গেলে সম্রাট হোসেন বাপ্পাও মারধরের শিকার হন। এ ঘটনায় রফিক আকন্দ ও তাঁর স্ত্রী জোসনা বেগমও আহত হন। তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সম্রাটের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় সম্রাটের মা জোসনা বেগম বাদী হয়ে ২৭ জুন দুপচাঁচিয়া থানায় আব্দুল করিম আকন্দসহ আটজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর গত বৃহস্পতিবার (১ জুলাই) রাতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দাড়ালকুল গ্রাম থেকে আব্দুল করিম আকন্দ ও তাঁর স্ত্রী মিথিলাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার আব্দুল করিম আকন্দ ভেলুরচক গ্রামের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। দুপঁচাচিয়া থানার ওসি তাজমিলুর রহমান বলেন, ‘একই পরিবারের দুই ভাইয়ের মধ্যে রাজনৈতিক পরিচয় ভিন্ন একজন বিএনপি, অন্যজন জামায়াত। জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজন আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনার তদন্ত চলছে।’ - বিষয় : - বগুড়া - জামায়াতে ইসলামী - বিএনপি - মারধর - মৃত্যু
নারী প্রশিক্ষণার্থীর হাতে জুতাপেটা, এনসিপি নেতাকে অব্যাহতি
বগুড়ায় এক নারী প্রশিক্ষণার্থীর হাতে জুতাপেটার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে দলের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশও দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া নেতার নাম আলী আজম সাব্বির। তিনি এনসিপির বগুড়ার শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সমন্বয়কারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শুক্রবার (২৯মে) রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে দলের সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতির বিষয়টি জানানো হয়। জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক নারী আলী আজম সাব্বিরকে জুতো দিয়ে পিটাচ্ছেন। ভিডিওটি ভাইরাল হলে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আলী আজম সাব্বির বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের একজন প্রশিক্ষণার্থী। তার বিরুদ্ধে কয়েকজন নারী প্রশিক্ষণার্থীর সঙ্গে অশালীন আচরণ, মোবাইল ফোনে আপত্তিকর বার্তা পাঠানো এবং অশ্লীল ভাষায় কথা বলার অভিযোগ ওঠে। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৪ মে দুপুরে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী তাকে টিটিসির একটি কক্ষে আটকে রাখেন। পরে এক নারী প্রশিক্ষণার্থী তাকে জুতো দিয়ে পিটান। এ সময় তিনি নিজের আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করেন বলে জানা গেছে। বগুড়া টিটিসির ড্রাইভিং প্রশিক্ষক রাশেদুল হাসান বলেন, নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগের পর এ ঘটনা ঘটে। পরে আলী আজম সাব্বির নিজের দোষ স্বীকার করে কর্তৃপক্ষের কাছে লিখিত অঙ্গীকারনামা জমা দিয়েছেন। প্রতিষ্ঠান খোলার পর একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান বলেন, অভিযোগটি সংগঠনের নজরে আসার সঙ্গে সঙ্গেই আলী আজম সাব্বিরকে দলের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে তাকে তিন দিনের সময় দেওয়া হয়েছে। আব্দুল মোমিন/এসএইচএ
বগুড়া জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদককে অব্যাহতি, শোকজ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ করা হয়েছে। তাকে দুই কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের কাছে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত নোটিশে এ তথ্য পাওয়া গেছে। বগুড়া জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এমএসএ মাহমুদ জানান, ফেসবুকে এক নারীর সঙ্গে শওকত ইমরানের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল ও এক ব্যাংকারকে অপহরণের পর টাকা ছিনিয়ে নেওয়ার মামলা হওয়ায় কেন্দ্র থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ফোন বন্ধ থাকায় শওকত ইমরানের বক্তব্য পাওয়া যায়নি। শওকত ইমরানকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশে উল্লেখ করা হয়েছে- তার বিরুদ্ধে নৈতিক স্খলন, সাংগঠনিক শৃঙ্খলা ও নৈতিকতা পরিপন্থি কাজে সংশ্লিষ্ট থাকার অভিযোগ উত্থাপিত হয়েছে। উক্ত বিষয়ের গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে তাকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সঙ্গে কেন তার বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবেনা, সে বিষয়ে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা নোটিশ প্রাপ্তির দুই কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের কাছে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এনসিপির স্থানীয় নেতারা জানান, বগুড়া জেলা আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানকে নিয়ে নতুন করে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। ফেসবুকে এক নারীর সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়। এছাড়া তার বিরুদ্ধে আশরাফুল ইসলাম নামে এক ব্যাংকারকে অপহরণ করে নিয়ে মারধর, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং পরে বিকাশে আরও টাকা দাবির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আশরাফুল ইসলাম এ ব্যাপারে সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পরপর দুটি গুরুতর অপরাধের সঙ্গে জড়িত হওয়ায় শওকত ইমরানের বিরুদ্ধে কেন্দ্র থেকে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
