ভূঞাপুরে প্রতিবন্ধী নারীর কৃষিজমি দখল করে মাটি বিক্রি বিএনপি নেতার

AI-classifiedconfidence 85%

Why this classification

Three people, including a disabled woman, were injured in an attack by three local BNP leaders who were trying to keep control of her farmland and sell its soil. The complaint describes the assault and the injuries, and the report is recent, so it qualifies as a violent incident.

Reported by:JugantorSingle source
23/04/26•Polshiya, Nikrail Union, Bhuapur

Killed

0

Injured

3

Summary

ভূঞাপুরে নিকরাইল ইউনিয়ন বিএনপির তিন নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী নারী ফরিদা খাতুনের একমাত্র কৃষিজমি দখল করে খনন যন্ত্রে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। জমিতে বাধা দিতে গেলে হামলায় ফরিদা, তাঁর ভাই ও ভাইয়ের মেয়ে আহত হন, এবং ভুক্তভোগী ৪ এপ্রিল ২০২৬ তারিখে...

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

BNP

Victim side

Locals

Other actors

আব্দুস সালাম (নিকরাইল ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি)আব্দুল মোতালেব (নিকরাইল ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সম্পাদক)আব্দুল মোন্নাফ (বিএনপি নেতা)ফরিদা খাতুন (ভুক্তভোগী প্রতিবন্ধী নারী)ফরিদার ভাইফরিদার ভাইয়ের মেয়ে

Affected infrastructure

কৃষিজমিমাটি (খনন করে বিক্রি)

Tags

Land Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 3

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 23/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 23/04/26open original ↗

ভূঞাপুরে প্রতিবন্ধী নারীর কৃষিজমি দখল করে মাটি বিক্রি বিএনপি নেতার

ভূঞাপুরে প্রতিবন্ধী নারীর কৃষিজমি দখল করে মাটি বিক্রি বিএনপি নেতার Advertisement ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ভূঞাপুরে এক শারীরিক প্রতিবন্ধী নারীর কৃষিজমি জোরে দখল করে মাটি কেটে বিক্রির অভিযোগ ওঠেছে স্থানীয় বিএনপির তিন নেতার বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ তৈরি হয়েছে। অভিযুক্তরা হলেন-নিকরাইল ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম, সম্পাদক আব্দুল মোতালেব ও আব্দুল মোন্নাফ। শারীরিক প্রতিবন্ধী ভুক্তভোগী ফরিদা খাতুন নিকরাইল ইউনিয়নের পলশিয়ার মরহুম জিঞ্জির আলী ফকিরের মেয়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর মঙ্গলবার একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই নারী। অভিযোগে উল্লেখ করা হয়, প্রায় দুই বছর ধরে প্রভাবশালী এই তিন নেতা বেআইনিভাবে ফরিদার একমাত্র কৃষিজমি দখলে রেখে খনন যন্ত্রের মাধ্যমে মাটি কেটে বিক্রি করে আসছেন। জমিতে গিয়ে বাধা দিলে ফরিদা ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়। এতে ফরিদা, তার ভাই ও ভাইয়ের মেয়ে আহত হন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে বাধ্য হন। ভুক্তভোগী ফরিদা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ছোটবেলা থেকেই শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ায় আমার বিয়ে হয়নি। ভাঙা ঘরে বৃদ্ধা মাকে নিয়ে থাকি। এই জমিটুকুই ছিল বাঁচার একমাত্র অবলম্বন। এখন সেটাও দখল হয়ে গেছে। জমিতে গেলে মারধর করে। আমি আমার জমি ফেরত চাই এবং হামলার বিচার চাই।’ ইউএনও মাহবুব হাসান জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।