রাজস্ব কর্মকর্তার মরদেহ হাসপাতালের গেটে রেখে পালাল চালক-হেলপার

AI-classifiedconfidence 70%

Why this classification

A mutilated body was found outside a hospital after the people who dumped it fled, which may point to a crime, so it counts as a fatality linked to possible crime. The official explanation is a road accident, but the police have not confirmed this and the investigation is ongoing, so the incident type is recorded as Other rather than Murder.

Reported by:SamakalSingle source
04/02/26•নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে

Killed

1

Injured

0

Summary

নওগাঁয় সহকারী রাজস্ব কর্মকর্তা জুনায়েদ সাকীর (৩৭) ক্ষতবিক্ষত মরদেহ ৪ ফেব্রুয়ারি ২০২৬ ভোর সাড়ে ৫টায় একটি পিকআপ থেকে ফেলে চালক ও তার হেলপার পালিয়ে যায়। পুলিশ ও কাস্টমস কর্মকর্তারা প্রাথমিকভাবে সড়ক দুর্ঘটনা ধারণা করলেও মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

70% · severity 7

Perpetrator side

Unknown

Victim side

Unknown

Other actors

জুনায়েদ সাকী (নিহত সহকারী রাজস্ব কর্মকর্তা)পিকআপের চালক (অজ্ঞাত)চালকের সহযোগী বা হেলপার (অজ্ঞাত)ডা. রেহনুমা মুনমুন (জরুরি বিভাগের চিকিৎসক)মো. রাশেদ (সহকারী কমিশনার, নওগাঁ কাস্টমস)মো. খোরশেদ আলম (পরিদর্শক তদন্ত, নওগাঁ সদর মডেল থানা)

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 04/02/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 04/02/26open original ↗

রাজস্ব কর্মকর্তার মরদেহ হাসপাতালের গেটে রেখে পালাল চালক-হেলপার

নওগাঁ রাজস্ব কর্মকর্তার মরদেহ হাসপাতালের গেটে রেখে পালাল চালক-হেলপার জুনায়েদ সাকী নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:০৯ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:১২ নওগাঁয় জুনায়েদ সাকী (৩৭) নামে এক রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের সামনে থেকে বেওয়ারিশ হিসেবে মরদেহটি উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে মরদেহটি পিকআপ থেকে ফেলে দিয়ে দ্রুত সেখান থেকে সটকে পড়েন চালক ও তার সহযোগী (হেলপার)। জুনায়েদ বরিশালের পিরোজপুর এলাকার বাসিন্দা। তিনি ঢাকা রাজস্ব বোর্ডে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছেন নওগাঁ কাস্টমসের সহকারী কমিশনার মো. রাশেদ। নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, ঢাকা থেকে ট্রেনে সান্তাহার রেল স্টেশনে নেমে নওগাঁর মহাদেবপুরে স্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য যাচ্ছিলেন জুনায়েদ। তবে ভোরে ট্রেন থেকে নামার পর তিনি আর বাড়ি যাননি। হলুদ রঙয়ের একটি পিকআপে ভোর সাড়ে ৫টায় তার ক্ষতবিক্ষত মরদেহ ২৫০ শয্যা নওগাঁ হাসপাতালের সামনে এনে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। এরপর সেখানকার কর্মচারীরা তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিলে চিকিৎসক জুনায়েদকে মৃত ঘোষণা করেন। নওগাঁ কাস্টমসের সহকারী কমিশনার মো. রাশেদ বলেন, সান্তাহার থেকে নওগাঁ আসার পথে তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে আমরা ধারণা করছি। বিষয়টি তার পরিবারের সদস্যদের জানালে তারাও হাসপাতালে এসেছিলেন। থানা পুলিশ মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে। ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. রেহনুমা মুনমুন বলেন, মরদেহটি আমরা সড়ক দুর্ঘটনায় নিহত হিসেবে প্রাথমিকভাবে শনাক্ত করেছি। পরে থানা পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়। নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক তদন্ত মো খোরশেদ আলম জানান, হাসপাতাল থেকে জানানো হয়েছিল একটি সড়ক দুর্ঘটনার কথা। আমরা হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছি। নাম পরিচয় শনাক্ত করেছি। কখন ও কোথায় সড়ক দুর্ঘটনা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি কোনো উত্তর দিতে পারেননি। হাসপাতালে কে বা কারা লাশ রেখে গেছে এমন প্রশ্নের উত্তর তার জানা নেই বলেও তিনি জানান। - বিষয় : - নওগাঁ - মরদেহ - মরদেহ উদ্ধার