বগুড়া-৭ আসনের শাজাহানপুরে দাঁড়িপাল্লার ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলা ও হুমকির অভিযোগ

AI-classifiedconfidence 75%

Why this classification

Unidentified people tore down and burned Jamaat election banners and posters in two areas of Shajahanpur, and workers were threatened. This is vandalism and arson linked to an election, so it counts as violence, and it was reported as a new incident within the recent window.

Reported by:SamakalSingle source
25/01/26•শাজাহানপুর উপজেলার খড়না ও ভাদাইকান্দি এলাকা

Killed

0

Injured

0

Summary

বগুড়া-৭ আসনের শাজাহানপুরের খড়না ও ভাদাইকান্দি এলাকায় দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনী ব্যানার ও পোস্টার ছিঁড়ে আগুনে পুড়িয়ে ফেলা এবং নেতাকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। দাঁড়িপাল্লা মার্কার প্রধান এজেন্ট অধ্যাপক আব্দুল মতিন উপজেলা নির্বাচন অফিসারের কাছে এ বিষয়ে অভিযোগ দিয়েছেন।

AI analysis

Category

Political Violence

Confidence

75% · severity 4

Perpetrator side

Unknown

Victim side

Jamaat

Other actors

অধ্যাপক আব্দুল মতিন (দাঁড়িপাল্লা মার্কার প্রধান এজেন্ট)শাজাহানপুর উপজেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমানদাঁড়িপাল্লা মার্কার নেতাকর্মী

Affected infrastructure

নির্বাচনী ব্যানারনির্বাচনী পোস্টারঅন্যান্য নির্বাচনী সরঞ্জাম

Tags

Election Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Jamaat

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 25/01/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 26/01/26open original ↗

বগুড়া-৭ আসনের শাজাহানপুরে দাঁড়িপাল্লার ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলা ও হুমকির অভিযোগ

বগুড়া-৭ আসনের শাজাহানপুরে দাঁড়িপাল্লার ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলা ও হুমকির অভিযোগ দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী ব্যানার ছিঁড়ে আগুনে পুড়িয়ে ফেলা হয়। ছবি: সমকাল বগুড়া ব্যুরো প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬ | ১৯:৩৪ বগুড়া-৭ আসনের শাজাহানপুর উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী ব্যানার ও পোস্টার ছিঁড়ে আগুনে পুড়িয়ে ফেলা এবং দাঁড়িপাল্লা মার্কার নেতাকর্মীদের হুমকি-ধামকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার উপজেলা নির্বাচন অফিসারের নিকট অভিযোগ দিয়েছেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের দাঁড়িপাল্লা মার্কার প্রধান এজেন্ট ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক আব্দুল মতিন। শাজাহানপুর উপজেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমানের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এ অভিযোগ জানান। তবে কারা এসব কর্মকাণ্ড করেছে তা অভিযোগে উল্লেখ করেননি। অভিযোগে বলা হয়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে একটি মহল পরিকল্পিতভাবে শাজাহানুর উপজেলার খড়না ও ভাদাইকান্দি এলাকায় দাঁড়িপাল্লা মার্কার পোস্টার, ব্যানার ও অন্যান্য নির্বাচনী সরঞ্জাম ছিঁড়ে ফেলে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পাশাপাশি দাঁড়িপাল্লা মার্কার নেতাকর্মীদের ভয়ভীতি ও হুমকি দিয়ে নির্বাচনী কার্যক্রমে বাধা সৃষ্টি করা হচ্ছে। অধ্যাপক আব্দুল মতিন বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনকে বাধাগ্রস্ত করছে। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং দাঁড়িপাল্লা মার্কার নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। শাজাহানপুর উপজেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমান অভিযোগ গ্রহণ করেন এবং বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখার আশ্বাস দেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানান। শাজাহানুপর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন বলেন, এ বিষয় আমার কিছু জানা নেই। - বিষয় : - বগুড়া