৬ জানালা খুলে নেওয়ার অভিযোগে আত্রাইয়ের ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ
Why this classification
This incident is classified as political violence because local political party leaders and residents confronted and detained a public official over alleged corruption and removal of government property, creating a severe localized conflict.
Killed
0
Injured
0
Summary
নওগাঁর আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের জানালা সরিয়ে নেওয়ার অভিযোগে ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিনকে অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। পরে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
AI analysis
Category
Political Violence
Confidence
95% · severity 2
Perpetrator side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 01/09/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
৬ জানালা খুলে নেওয়ার অভিযোগে আত্রাইয়ের ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ
৬ জানালা খুলে নেওয়ার অভিযোগে আত্রাইয়ের ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ Advertisement নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ এএম স্থানীয়রা জানান, ঘটনার নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত চেয়ারম্যান নাজিমুদ্দিনকে ইউনিয়ন পরিষদে বসতে দেওয়া হবে না। নওগাঁর আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের ছয়টি কাঠের জানালা সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিনের বিরুদ্ধে। এ সময় তাকে অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ তাকে উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে ইউনিয়ন পরিষদ ভবনের ছয়টি জানালা দুটি ভ্যানগাড়িতে করে পরিষদ চত্বর থেকে সরিয়ে নেওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ভ্যান দুটির গতিরোধ করেন এবং জানালাগুলো আটকে দেন। এ সময় ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ইউনিয়ন পরিষদ চত্বরে জড়ো হয়ে চেয়ারম্যান নাজিমুদ্দিনকে অবরুদ্ধ করে রাখেন। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়। পরে ইউনিয়ন ভূমি কর্মকর্তা আতিকুর রহমান ও থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকায় চেয়ারম্যান নাজিমুদ্দিনকে নিরাপত্তা দিয়ে পুলিশের পিকআপ ভ্যানে করে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। স্থানীয়রা জানান, ঘটনার নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত চেয়ারম্যান নাজিমুদ্দিনকে ইউনিয়ন পরিষদে বসতে দেওয়া হবে না। ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক বাবু ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের সরকারি সম্পদ কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়। কোনো ধরনের অনুমোদন ছাড়াই পরিষদের জানালা সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এটি শুধু অনিয়ম নয়, বরং সরকারি সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুতর প্রশ্নের জন্ম দেয়। এ বিষয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা আতিকুর রহমান বলেন, সরকারি সম্পদ অন্যত্র নিয়ে যাওয়ার সময় জনগণ মালামাল জব্দ করেছেন। আমরা গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নিয়েছি। তবে চেয়ারম্যান নাজিমুদ্দিন অপরাধ স্বীকার করেছেন। আত্রাই থানার ওসি মাহাবুব আলম বলেন, নিরাপত্তার স্বার্থে ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিনকে থানায় নিয়ে আসা হয়। পরে আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো. মঞ্জুরুল আলমের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
