ফরিদগঞ্জে বিএনপি নেতার বাড়িতে সন্ত্রাসী হামলা
Why this classification
This is a specific, recent incident in which about 100 people with local and firearms attacked a house in Faridganj, broke a boundary wall, vandalised the property, and injured a police officer and a journalist. It is a physical attack, not a statement or report of past events, so it qualifies as violence.
Killed
0
Injured
2
Summary
চাঁদপুরের ফরিদগঞ্জে ২০২৬ সালের ২ এপ্রিল (বৃহস্পতিবার) ভোরে বিএনপি নেতা মোতাহার হোসেন পাটওয়ারীর বাড়িতে তার ভাতিজাদের নেতৃত্বে প্রায় শতাধিক ব্যক্তি দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুর চালায়। ঘটনায় এক পুলিশ সদস্য আহত হন এবং সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আবদুস সালাম মারধরের শিকার হয়ে মোবাইল ফোন খোয়ান।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 2
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: BNP, Law Enforcement
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 02/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
ফরিদগঞ্জে বিএনপি নেতার বাড়িতে সন্ত্রাসী হামলা
ফরিদগঞ্জে বিএনপি নেতার বাড়িতে সন্ত্রাসী হামলা পুলিশ সাংবাদিক আহত Advertisement ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন পাটওয়ারীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৬টায় পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের সাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, তারই ভাতিজা মাহাবুব পাটওয়ারী ও আবু জাফর পাটওয়ারীর নেতৃত্বে এ হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ৫-৬টি গাড়িতে করে প্রায় শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়। তারা সীমানা প্রাচীর ভেঙে ফেলে এবং বাড়ির সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে। বাড়ির জানালায় কালো কাপড় বেঁধে দেওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপত্তার জন্য ঘর ছেড়ে পালিয়ে যান। ঘটনার খবর পেয়ে মোতাহার হোসেন পাটওয়ারী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে এক পুলিশ সদস্য এবং সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আবদুস সালাম হামলার শিকার হন। সাংবাদিক সালাম অভিযোগ করেন, ভিডিও ধারণ করতে গেলে হামলাকারীরা তাকে মারধর করে এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। অভিযুক্ত আবু জাফর পাটওয়ারী দাবি করেন, এটি তাদের নিজস্ব সম্পত্তি এবং জোরপূর্বক নির্মিত দেওয়াল অপসারণ করা হয়েছে। তবে মোতাহার হোসেন পাটওয়ারী অভিযোগ করে বলেন, তার ভাতিজারা বহিরাগত সন্ত্রাসী এনে অস্ত্রের মুখে হামলা চালিয়েছে।
