সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ স্বজনদের দাবি হত্যা

AI-classifiedconfidence 70%

Why this classification

A 21-year-old married woman was found hanging in Sonargaon, and her family alleges she was murdered over a family dispute, with her husband now absconding. Police say it is initially suspected to be suicide, so the cause of death is unconfirmed, but the alleged murder and the body's discovery make it a potential violent crime that falls within scope.

Reported by:JugantorSingle source
31/05/26•ভাদুড়িকান্দা

Killed

1

Injured

0

Summary

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ভাদুড়িকান্দায় ৩১ মে ২০২৬ (রোববার) ২১ বছর বয়সী গৃহবধূ তৃশা আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে এবং ঘটনার পর স্বামী পলাতক, যদিও পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যার ধারণা করছে এবং ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

70% · severity 7

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

তৃশা আক্তার (নিহত গৃহবধূ)গৃহবধূর স্বামী (পলাতক)গৃহবধূর শ্বশুরএসআই সেলিম হোসেন, তালতলা পুলিশ তদন্ত কেন্দ্র

Tags

Domestic ViolenceMurder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 31/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 01/06/26open original ↗

সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ স্বজনদের দাবি হত্যা

সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ স্বজনদের দাবি হত্যা Advertisement যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রকাশ: ০১ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ সোনারগাঁয়ের ভাদুড়িকান্দা থেকে রোববার দুপুরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ তৃশা আক্তারকে (২১) হত্যা করে তার লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক। নিহত তৃশা আক্তার ওই এলাকার মৃত নুরুল ইসলামের মেয়ে। গৃহবধূর পরিবারের দাবি, বোনকে তার বাড়িতে আনতে যাওয়াকে কেন্দ্র করে শ্বশুরের সঙ্গে রোববার তৃশার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তৃশা নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে তার বাপের বাড়ির লোকজনদের অবহিত করা হয়। স্বজনরা এসে তৃশাকে ঘরের চালার কাঠের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সেলিম হোসেন জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।