নারীর ঘর থেকে বস্ত্রহীন অবস্থায় যুবদল নেতা আটক

AI-classifiedconfidence 95%

Why this classification

The incident is not classified as political violence because the attack was a mob action by local residents against an individual for alleged personal misconduct, rather than a clash between political parties.

Reported by:JugantorSamakalCorroborated · 2 sources
07/08/26•Harinagar, Shyamnagar

Killed

0

Injured

1

Summary

সাতক্ষীরার শ্যামনগরে এক নারীর ঘর থেকে বস্ত্রহীন অবস্থায় যুবদল নেতা আব্দুল মান্নানকে আটক করে স্থানীয় জনতা মারধর করেছে। ঘটনাটি গত ৭ আগস্ট রাতে হরিনগর গ্রামে ঘটে।

AI analysis

Category

Mob Justice / Lynchings

Confidence

95% · severity 4

Perpetrator side

Locals

Victim side

BNP

Other actors

Abdul MannanFariduzzaman BabuShafiul Alam Patwari

Tags

LynchingVigilante Justice

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 07/08/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 03/03/26open original ↗

শ্যামনগরে প্রেস ক্লাব চত্বরে সমকাল সাংবাদিকের ওপর হামলা, আটক ২

শ্যামনগরে প্রেস ক্লাব চত্বরে সমকাল সাংবাদিকের ওপর হামলা, আটক ২ হাসপাতালে চিকিৎসাধীন সামিউল মনির সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশ: ০২ মার্চ ২০২৬ | ১৯:৩০ | আপডেট: ০২ মার্চ ২০২৬ | ২২:৩৮ সাতক্ষীরার শ্যামনগর প্রেস ক্লাব চত্বরে সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে এই হামলায় সমকালের শ্যামনগর প্রতিনিধি সামিউল মনির আহত হয়েছেন। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার পর শ্যামনগর বাসস্ট্যান্ড থেকে দুজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- শ্যামনগর যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম বাবলুর রহমান ও বিএনপি কর্মী আব্দুর রহিম। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুর ইসলাম আঙ্গুর, যুবদল নেতা মিজান, মফু খাঁসহ যুবদল নেতাকর্মীরা শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে ‘শ্যামনগরের সর্বস্তরের জনগণ’ ব্যানারে একটি মিছিল বের করেন। মিছিলটি প্রেস ক্লাব চত্বরে এসে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে প্রেস ক্লাব সভাপতি সামিউল আযম ইমাম মনিরের বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি ও মাদক চোরাচালানসহ নানা অভিযোগ তোলা হয়। একপর্যায়ে আঙুর, বাবলু, মিজান, মতলেবসহ ২৫-৩০ জন প্রেস ক্লাবে ঢোকেন। প্রেস ক্লাবে থাকা সামিউল মনিরের ওপর তারা অতর্কিত হামলা চালান। উপস্থিত অন্য সাংবাদিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তাদেরও লাঞ্ছিত করা হয়। হামলাকারীরা সামিউল মনিরকে প্রেস ক্লাব চত্বরের বাইরে নিয়ে ইট ও হাতুড়ি দিয়ে মারধর করেন বলে অভিযোগ করেছেন প্রেস ক্লাবের সদস্য অন্য সাংবাদিকরা। পরে পুলিশের সহায়তায় আহত সামিউল মনিরকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে অভিযোগ অস্বীকার করে শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুর ইসলাম আঙ্গুর বলেন, 'রোববার বিকেলে রহিম নামে একজনকে সামিউল মনির মারপিট করার প্রতিবাদে ব্যবসায়ীরা আজ মানববন্ধন করেন। ওই সময় ব্যবসায়ীদের গালিগালাচ করতে থাকেন সামিউল মনির। এতে হামালার ঘটনা ঘটে।' নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, 'আমাকে রাজনৈতিকভাবে হেও করা হচ্ছে।' শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু জানান, হামালার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি প্রেস ক্লাব সভাপতির খোঁজ খবর নেন। হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছেন বলেও জানান তিনি। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকির বলেন, 'মনিরের মাথার বাম পাশে শক্ত কিছু দিয়ে আঘাত করা হয়েছে। শরীরের বিভিন্ন অংশে হাতুড়ি ও লোহার রডের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।' ঘটনাটি জেনে থানায় অবহিত করার কথা উল্লেখ করে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক বলেন, ‘আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমানও বলেন, 'এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।' উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি সমকালে ‘যুবলীগ-যুবদল-যুব বিভাগ মিলে খোলপেটুয়া-কপতক্ষ নদের বালু লুট’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকে সমকালের শ্যামনগর প্রতিনিধি সামিউল মনিরকে হুমকি ধমকি দেওয়া হচ্ছিল বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

Source 2: Jugantor · 08/08/26open original ↗

নারীর ঘর থেকে বস্ত্রহীন অবস্থায় যুবদল নেতা আটক

নারীর ঘর থেকে বস্ত্রহীন অবস্থায় যুবদল নেতা আটক Advertisement সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৪:০৬ এএম সংগৃহীত ছবি সাতক্ষীরার শ্যামনগরে এক নারীর ঘর থেকে বস্ত্রহীন অবস্থায় আব্দুল মান্নান নামে এক যুবদল নেতাকে আটকের ঘটনা ঘটেছে। আটকের পর স্থানীয় জনতা তাকে মারধর করেছে বলে জানা গেছে। এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হরিনগর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের খবর পেয়ে উপজেলা যুবদলের কয়েকজন নেতা ঘটনাস্থলে গিয়ে আব্দুল মান্নানকে উদ্ধার করে নিয়ে যান। আব্দুল মান্নান শ্যামনগর পৌরসভার চণ্ডীপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি একই এলাকার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। এর আগে, ২০২৫ সালের ৭ জুলাই অন্যের ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে চাঁদা দাবির অভিযোগে পৌর যুবদলের পক্ষ থেকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা আবুল কাশেম ও আবু হামজাসহ স্থানীয় কয়েকজন গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার রাতে স্থানীয়রা ওই নারীর বাড়ি ঘেরাও করেন। এ সময় ঘরের দরজা ভেঙে আব্দুল মান্নানকে বস্ত্রহীন অবস্থায় বের করে আনা হয়। পরে তাকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। ওই নারী ও আব্দুল মান্নান কর্মসূত্রে পূর্বপরিচিত বলে জানান তারা। অভিযোগকারী ওই নারী যুবদল নেতা আব্দুল মান্নানকে ঘটনার জন্য দায়ী করেছেন। তার দাবি, বিভিন্ন সময়ে ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে মান্নান প্রায়ই তার বাড়িতে গিয়ে নানা ধরনের আপত্তিকর প্রস্তাব দিতেন। বৃহস্পতিবার বাজারে পৌঁছে দেওয়ার কথা বলে তিনি ওই নারীর ঘরে প্রবেশ করলে স্থানীয়রা তাদের আটক করেন বলে জানান তিনি। শ্যামনগর পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরিদুজ্জামান বাবু জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। এ ঘটনায় আব্দুল মান্নানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। শ্যামনগর থানার ওসি মো. শাফিউল আলম পাটোয়ারী জানান, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুই পরিবারের সদস্যরা বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসা করে তাদের সরিয়ে নেন।