ছাগলে সজনে পাতা খাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

AI-classifiedconfidence 95%

Why this classification

This is a single, concrete incident in Pabna on 24 May 2026 in which two neighbours beat Mohabul Hossain with a litchi-cutting pot and bamboo strips, and he died on the way to hospital. The death and the police arrest of one suspect confirm it is a real act of violence, not a simple arrest or a commentary.

Reported by:Dhaka PostSingle source
24/05/26•সাহাপুর পূর্বপাড়া, সাহাপুর ইউনিয়ন, ঈশ্বরদী

Killed

1

Injured

0

Summary

রোববার (২৪ মে ২০২৬) সকালে পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী বাশার মুন্সি ও তোসলিম মুন্সি লিচু ভাঙার কোটা ও বাঁশের বাতা দিয়ে মো. মাহাবুল হোসেনকে (৬০) পেটালে তিনি নিহত হন। পুলিশ বাশার মুন্সিকে গ্রেপ্তার করেছে এবং অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

মো. বাশার মুন্সি (প্রতিবেশী, গ্রেপ্তার)মো. তোসলিম মুন্সি (বাশারের বড় ভাই, পলাতক)মো. মাহাবুল হোসেন (৬০, নিহত)মো. আশাদুর রহমান (ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত ওসি)

Tags

MurderExtortion

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 24/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 24/05/26open original ↗

ছাগলে সজনে পাতা খাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

পাবনার ঈশ্বরদীতে ছাগলে সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষের ঘটনায় মো. মাহাবুল হোসেন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত মাহাবুল ওই এলাকার মৃত আজু প্রামাণিকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মাহাবুলের একটি ছাগল প্রতিবেশী মো. বাশার মুন্সি ও তার বড় ভাই মো. তোসলিম মুন্সির সজনে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিরোধ মারামারিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় বাশার মুন্সি ও তোসলিম মুন্সি লিচু ভাঙার কোটা ও বাঁশের বাতা দিয়ে মাহাবুলের ঘাড়, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা উদ্ধার করে চিকিৎসার জন্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মাহাবুলের মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মো. বাশার মুন্সিকে গ্রেপ্তার করেছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ উদ্ধার করে পাবনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এসএইচএ  বিজ্ঞাপন বিজ্ঞাপন