তুচ্ছ ঘটনায় ধামরাইয়ে গৃহবধূ খুন
Why this classification
The article reports a concrete recent incident where neighbors assaulted and killed a housewife, meeting the violence criteria and occurring within the 14‑day window, thus it is classified as a violence event.
Killed
1
Injured
0
Summary
উপজেলা কুশুরা ইউনিয়নের বৈন্যা গ্রামে ধানের খড় শুকানোর বিরোধে প্রতিবেশীরা গৃহবধূ লাইলী বেগমকে মারধর করে নিহত করেন। ঘটনায় একজন নিহত এবং অন্তত একজন আহত হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 28/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
তুচ্ছ ঘটনায় ধামরাইয়ে গৃহবধূ খুন
তুচ্ছ ঘটনায় ধামরাইয়ে গৃহবধূ খুন প্রতিবাদে মানববন্ধন Advertisement ধামরাই (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ধামরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর হাতে গৃহবধূ খুন হয়েছেন। উপজেলার কুশুরা ইউনিয়নের বৈন্যা গ্রামে ধানের খড় শুকানোকে কেন্দ্র করে প্রতিবেশীর মারধরের শিকার গুরুতর আহত গৃহবধূ লাইলী বেগম চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শনিবার এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। এদিকে উপজেলার বৈন্যা গ্রামে মানববন্ধনে নিহতের পরিবার, আত্মীয়-স্বজন এবং শতাধিক গ্রামবাসী অংশ নেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, ২৮ মে বিকালে খড় শুকানো নিয়ে প্রতিবেশীদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে লাইলী বেগমের ওপর হামলা চালানো হয়। নিহতের পরিবারের অভিযোগ, প্রথমে নাহিদা বেগমের সঙ্গে বাগ্বিতণ্ডা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে নাহিদা বেগমের ছেলে শারমান ও তার সহযোগীরা বাড়ি ঘেরাও করে হুমকি দেয়। পরিবারের দাবি, রাতের দিকে লাইলী বেগমকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বাঁশের লাঠি, রড ও অন্যান্য বস্তু দিয়ে নির্যাতন করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। নিহতের মেয়ে মানববন্ধনে বলেন, ‘আমার মা ও আমাকে মারধর করা হয়। পরে আমার ফুপিকেও আঘাত করা হয়। রাতে আমার মাকে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়। যারা আমার মাকে হত্যা করেছে, তাদের ফাঁসি চাই।’ এ বিষয়ে ধামরাই থানার পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
