ফুটবল খেলা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের গুলিতে ছাত্রদল নেতা আহত

AI-classifiedconfidence 74%

Why this classification

This incident was classified as political violence in Noakhali. Parties reported: Chhatra Dal, Awami League. Reported casualties: 0 killed and 1 injured. Reported by 1 source.

Reported by:Prothom AloSingle source
25/06/26•Sreepur School area, Khilpara Union, Chatkhil

Killed

0

Injured

1

Summary

নোয়াখালীর চাটখিলে গত ২৫ জুন রাতে ছররা গুলিতে ইউনিয়ন ছাত্রদল নেতা মো. শাহাদত হোসেন গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ ককটেল বিস্ফোরণের আলামত উদ্ধার করেছে এবং হামলার পেছনে রাজনৈতিক বিরোধের অভিযোগ উঠেছে।

AI analysis

Category

Political Violence

Confidence

74% · severity 5

Parties involved

Chhatra DalAwami League

Tags

Party ClashBomb Attack

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 25/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Prothom Alo · 26/06/26open original ↗

ফুটবল খেলা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের গুলিতে ছাত্রদল নেতা আহত

গুলিপ্রতীকী ছবি নোয়াখালীর চাটখিল উপজেলায় ছররা গুলিতে আহত হয়েছেন ইউনিয়ন পর্যায়ের এক ছাত্রদল নেতা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শ্রীপুর স্কুল এলাকায় এ ঘটনা ঘটে। আহত ছাত্রদল নেতার নাম মো. শাহাদত হোসেন (২৩)। তিনি খিলপাড়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য এবং ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। তাঁর বাবার নাম আবুল কাশেম। তাঁকে গুরুতর আহত অবস্থায় প্রথমে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল বিকেলে এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোরদের দুটি পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। পরে দুটি পক্ষে কিছু তরুণও বিবাদে জড়ায়। রাত আটটার দিকে এলাকায় দুটি পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। এ সময় বিকট শব্দ শুনে লোকজন এগিয়ে গিয়ে দেখেন শাহাদাত হোসেন ছররা গুলিতে আহত হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী। ছাত্রদল নেতা শাহাদাতের বড় ভাই মো. হাবীব ইউনিয়ন যুবদলের সদস্য। তাঁর দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন স্থানীয় নেতার বিরুদ্ধে তিনি ও তাঁর ভাই ফেসবুকে পোস্ট করে আসছেন। এর জেরে তাঁর ভাইকে গুলি করা হয়েছে। নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাজীব আহমেদ প্রথম আলোকে বলেন, ছররা গুলিতে আহত অবস্থায় রাতে ওই তরুণকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ প্রথম আলোকে বলেন, বিকেলে এলাকার কিশোরদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। পরে রাতে ছোটদের বিরোধ বড়দের মধ্যে ছড়িয়ে পড়ে, যার জেরে ঘটনাটি ঘটেছে। ওসি আবদুল মোন্নাফ আরও বলেন, ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণেরও আলামত পাওয়া গেছে। ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন চাটখিলনোয়াখালীছাত্রদলচট্টগ্রামঅপরাধচট্টগ্রাম বিভাগগুলি