পলাশবাড়ীতে ছেলে সেজে তরুণীকে বিয়ে

AI-classifiedconfidence 85%

Why this classification

A village arbitration gathering beat a young woman who had married another woman while disguised as a man, forced her to do ear-holding sit-ups, and made her repent, all on Friday 9 October 2026 in Balasdevpur village, Palashbari, Gaibandha. This is a physical attack by a crowd within the last 14 days, inside Bangladesh, so it counts as a violent incident.

Reported by:JugantorSingle source
09/10/26•বাসুদেবপুর গ্রাম, বরিশাল ইউনিয়ন

Killed

0

Injured

1

Summary

গাইবান্ধার পলাশবাড়ীতে শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) বরিশাল ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে একই লিঙ্গের দুই তরুণীর বিয়ের ঘটনায় সালিশ বৈঠকে বর পরিচয়ে বিয়ে করা তরুণীকে মারধর ও কান ধরে ওঠবস করানো হয়। পরে তওবা পড়িয়ে বিষয়টি রফাদফা করা হয়।

AI analysis

Category

Mob Justice / Lynchings

Confidence

85% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

চাঁদনী আক্তার (রাসেল)লাবনী আক্তারচাঁদনীর বাবা ইব্রাহীম খলিলউপজেলা যুবদলের আহ্বায়ক মাহফুজ আহমেদথানার ওসি সরোয়ার আলম খান

Tags

Vigilante Justice

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 09/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 11/10/26open original ↗

পলাশবাড়ীতে ছেলে সেজে তরুণীকে বিয়ে

পলাশবাড়ীতে ছেলে সেজে তরুণীকে বিয়ে সালিশে তওবা পড়িয়ে রফা Advertisement গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ পলাশবাড়ীতে ছেলে সেজে এক তরুণী আরেক তরুণীকে বিয়ে করার ঘটনাকে কেন্দ্র করে সালিশে মারধর, কান ধরে ওঠবস করানো এবং তওবা পড়িয়ে রফাদফা করা হয়েছে। শনিবার পর্যন্ত এ ঘটনা নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। এর আগে শুক্রবার জুমার নামাজের পর উপজেলার বরিশাল ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। সালিশে কনেকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হলেও বর পরিচয়ে বিয়ে করা তরুণীকে মারধরের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও কাবিননামা অনুযায়ী, বরিশাল গ্রামের ইব্রাহীম খলিলের মেয়ে চাঁদনী আক্তার নিজের নাম পরিবর্তন করে ‘রাসেল’ পরিচয়ে ১৫ এপ্রিল পলাশবাড়ী পৌরসভার হিজলগাড়ী গ্রামের তাজু মিয়ার মেয়ে লাবনী আক্তারকে বিয়ে করেন। পরে তাদের বিয়ের বিষয়টি এলাকায় জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি প্রথমে চাঁদনীর বাবা জানতে পারেন। এরপর ঘটনার মীমাংসার জন্য শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় লোকজনের উদ্যোগে সালিশ বৈঠক বসে। সালিশে উপস্থিত উপজেলা যুবদলের আহ্বায়ক মাহফুজ আহমেদ বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং স্থানীয় লোকজনের উপস্থিতিতে ঘটনাটি মীমাংসা করা হয়েছে। থানার ওসি সরোয়ার আলম খান বলেন, ‘ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।’