রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর ও লুটপাট

AI-classifiedconfidence 92%

Why this classification

The article reports a specific act of vandalism and looting at a health centre, which is a destructive act within the 14‑day window, so it is classified as violence. No explicit political party is identified, therefore it is not political violence.

Reported by:SamakalProthom AloCorroborated · 2 sources
01/10/26•Radda MCH-FP Health Centre

Killed

0

Injured

0

Summary

রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রের ভাঙচুর ও লুটপাটের ঘটনা তদন্তাধীন, একটি সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। পুলিশ কর্মকর্তার অবহেলা প্রকাশে সংশ্লিষ্ট কর্মকর্তা তৎক্ষণাৎ বরখাস্ত করা হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

92% · severity 4

Perpetrator side

Unknown

Other actors

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদএকজন সংসদ সদস্যপুলিশের একজন কর্মকর্তা

Affected infrastructure

রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্র

Tags

Robbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 01/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 01/10/26open original ↗

সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী

রাড্ডা ভাঙচুর সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী ছবি-সংগৃহীত সমকাল প্রতিবেদক প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:৪২ মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর ও লুটপাটের ঘটনায় একজন সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তাধীন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তদন্তে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। বুধবার সচিবালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনায় পুলিশের একজন কর্মকর্তার দায়িত্বে অবহেলা পাওয়া গেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো অপরাধীর রাজনৈতিক পরিচয় থাকতে পারে। তবে সেটিকে আমলে নেওয়া হবে না। এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্র মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারের দায় আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো ঘটনার ক্ষেত্রে সরকার বা পুলিশের দায় তখনই আসে, যখন তারা কোনো ব্যবস্থা নেয় না অথবা পুলিশ দায়িত্ব পালনে ব্যর্থ হয়। ওই ঘটনায় সরকার বা পুলিশের কোনো ব্যর্থতা ছিল না বলেও দাবি করেন তিনি। দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা মনিটরিং ব্যবস্থা থাকবে। তিনি বলেন, পুলিশ সদর দপ্তর থেকে শুরু করে বিভাগ ও জেলা পর্যায়ে এ মনিটরিং করা হবে। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর ঘটনা দ্রুত জানাতে জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) একটি অ্যাপ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার চাঁদাবাজ, সন্ত্রাসী, অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এ অভিযান আরও জোরদার করা হবে। অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে তাকে অপরাধী হিসেবেই দেখা হচ্ছে। চাঁদাবাজদের তালিকা সরকারের কাছে রয়েছে বলে তথ্য উপদেষ্টার বক্তব্যের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজদের তালিকা করা পুলিশের নিয়মিত কাজ। এসব তালিকায় সন্ত্রাসী, অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীদের নামও থাকে। তালিকাগুলো নিয়মিত হালনাগাদ করা হয়। তিনি বলেন, ‘নতুন করে তালিকা করা হয়েছে, এমন কিছু নয়। তবে নতুন করে ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, সেটাই প্রশ্ন। আপনারা পত্রিকায় নিয়মিত দেখবেন, এসব অপরাধী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজকে গ্রেপ্তার করা হচ্ছে। এটা অব্যাহত আছে এবং আরও জোরদার করা হবে।’ - বিষয় : - স্বরাষ্ট্রমন্ত্রী - রাড্ডা - ভাঙচুর

Source 2: Prothom Alo · 03/10/26open original ↗

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনায় সাইবার দলের নেতা গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত আরও একজনকে ডিবি গ্রেপ্তার করেছেছবি: ডিবির সৌজন্যে রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত আরও একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ওই ব্যক্তির নাম সাজ্জাদ হোসেন মিশু ওরফে মোল্লা (৩৬)। পুলিশ বলেছে, তিনি কথিত জাতীয়তাবাদী সাইবার দলের ঢাকা জেলা শাখার সহসভাপতি। গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খান এ তথ্য নিশ্চিত করেছেন। আলোচিত এই ঘটনায় এ নিয়ে মোট ১৭ জনকে গ্রেপ্তার করল পুলিশ। উপকমিশনার রাকিব খান জানান, সাজ্জাদ হোসেন শাহ আলী থানার সেকশন-১-এর বি ব্লকের ১ নম্বর সড়কে থাকতেন। তিনি শাহ আলী থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা কমিটির সদস্য ছিলেন। গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সেখানে ঢুকে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে। পরে ওষুধ, টিকা, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য মালামাল লুট করে ভারী যন্ত্রপাতি দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। পরে সমমনা দোকানদার সমবায় সমিতির ব্যানারে এই হামলা চালানো হয়। গ্রেপ্তার ১৭ জনের মধ্যে চারজন বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতা–কর্মী আছেন। তাঁদের মধ্যে একজনকে আগেই বহিষ্কার করা হয়েছে। বাকি চারজন ওই সমিতির সঙ্গে সম্পৃক্ত। পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে সরাসরি ভাঙচুর ও লুটপাটে অংশ নিয়েছে। নির্দেশদাতাদের শনাক্ত করে তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন অপরাধ থেকে আরও পড়ুন পুলিশগ্রেপ্তারঢাকা