দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ছয়

AI-classifiedconfidence 93%

Why this classification

This is a single, concrete incident from the night of Thursday 21 May 2026 in Taraba Bazar, Narayanganj, where two armed groups exchanged gunfire and set off cocktail explosions. Six people were injured, one with a gunshot wound, and shops and homes were vandalised and looted.

Reported by:JugantorSingle source
21/05/26•তারাব বাজার, তারাব পৌরসভা

Killed

0

Injured

6

Summary

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব বাজারে ২১ মে ২০২৬ রাতে মাদক ব্যবসা ও আধিপত্য নিয়ে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলি ও ককটেল বিস্ফোরণে রনি মিয়াসহ ছয়জন আহত হন। সংঘর্ষের সময় হামলাকারীরা একাধিক বাড়ি, ফলের দোকান ও রেস্টুরেন্টে ভাঙচুর ও লুটপাট চালায়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

93% · severity 7

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

শ্রাবণ-রুবেল গ্রুপ (তারাব উত্তরপাড়া)নাজমুল হোসেন নবী ভান্ডারী গ্রুপ (তারাব দক্ষিণপাড়া)রনি মিয়া (গুলিবিদ্ধ, চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা)রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন

Affected infrastructure

ফলের দোকানরেস্টুরেন্টবাড়িঘর (তিনটি)যানবাহনদোকানপাট

Tags

Gang WarDrug WarRobbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 6

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 21/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 23/05/26open original ↗

দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ছয়

রূপগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩৮ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ছয় Advertisement যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ প্রকাশ: ২৩ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব বাজার এলাকায় দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে রনি মিয়া নামের এক যুবক গুলিবিদ্ধসহ ছয়জন আহত হয়েছে। মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। তারাব উত্তরপাড়া এলাকার শ্রাবণ গ্রুপ ও দক্ষিণপাড়া এলাকার নাজমুল হোসেন নবী ভান্ডারী গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। পুলিশ জানায়, তারাব পৌরসভার উত্তরপাড়া এলাকার শ্রাবণ-রুবেল গ্রুপের সঙ্গে দক্ষিণপাড়া এলাকার নাজমুল-নবী ভান্ডারী গ্রুপের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে উভয়পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। পরে তাদের মধ্যে ধাওয়া-পালটাধাওয়া ও একপর্যায়ে গোলাগুলি হয়। দুপক্ষই একে অপরকে লক্ষ্য করে ৫-৬ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় ১৩-১৪টি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের ছয়জন আহত হয়। আহতদের মধ্যে একজন রনি মিয়া গুলিবিদ্ধ হয়েছে। সে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা। সে নবী ভান্ডারীর পক্ষ নিয়ে সংঘর্ষে যোগ দেয়। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের লোকজন বাড়িঘর, দোকানপাট ও যানবাহনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। হামলাকারীরা তারাব বাজারের আব্দুর রফিক, মাহমুদ হোসেন ও আব্দুর রাজ্জাকের ফলের দোকান, সেলিমের রেস্টুরেন্টসহ তিনটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর এবং লুটপাট করে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি এখন শান্ত। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।