রূপগঞ্জে হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা

AI-classifiedconfidence 90%

Why this classification

This is a specific, recent incident in Rupganj, Narayanganj, where a group armed with local weapons attacked a freedom fighter's family on 1 June (shop looting) and 3 June (machete and beating attacks), leaving three people injured. It involves a concrete violent act, not just a statement or a statistical summary.

Reported by:JugantorSingle source
03/06/26•মাছুমাবাদ, ভুলতা ইউনিয়ন

Killed

0

Injured

3

Summary

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩ জুন সকালে চাঁদা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে সোহেল ভূঁইয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ ভূঁইয়ার বাড়িতে হামলা চালিয়ে তাকে ও তার দুই ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এর আগে ১ জুন রাতে একই দল জুম্মন ভূঁইয়ার মুদি দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

সোহেল ভূঁইয়াতুষারসাদ্দামরোমানবীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ ভূঁইয়াজুম্মন ভূঁইয়াসুমন ভূঁইয়াডাক্তার বাদল কুমার সাহারূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন

Affected infrastructure

মুদি মনোহারি দোকানবাড়ি ঘর

Tags

Land DisputeExtortion

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 3

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 03/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 04/06/26open original ↗

রূপগঞ্জে হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা

রূপগঞ্জে হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা মুক্তিযোদ্ধাসহ আহত ৩ Advertisement যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ রুপগঞ্জে জমিসংক্রান্ত পারিবারিক বিরোধকে কেন্দ্র করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা চালিয়ে বীর মুক্তিযোদ্ধসহ তিনজনকে মারধরে আহত করার অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। বুধবার সকালে মাছুমাবাদে ঘটে এ ঘটনা। ভুলতা ইউনিয়নের মাছুমাবাদের বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ ভূঁইয়া, তার ছেলে জুম্মন ভূঁইয়া ও সুমন ভূঁইয়ার অভিযোগ করেন, তাদের কাছে এলাকার মৃত আব্দুল হাই ভূঁইয়ার ছেলে সোহেলসহ তাদের লোকজন দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিলে যে কোনো সময় হামলা করবে বলে হুমকি দিয়ে আসছিল। দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে ১ জুন রাত ১০টার দিকে সোহেল ভূঁইয়াসহ তুষার, সাদ্দাম, রোমানসহ অজ্ঞাতনামা আরও ২০/২৫ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জুম্মন ভূঁইয়াদের মুদি মনোহারি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর চালিয়ে লুটপাট করে। এ সময় মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ ভূঁইয়াকে গলা টিপে হত্যার চেষ্টা চালায় এবং জুম্মন ভূঁইয়া ও তার ভাই সুমন ভূঁইয়াকে পিটিয়ে আহত করে। এ ঘটনার পর হামলাকারী সোহেল ভূঁইয়া আহত হওয়ার নাটক সাজিয়ে রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। তবে, হাসপাতালের কাগজেপত্রে সোহেল ভর্তি থাকলেও বাস্তবে ভর্তি নেই। ৩ জুন সকালে সোহেল ভূঁইয়ার নেতৃত্বে ওই সন্ত্রাসীরা আবারও মুক্তিযোদ্ধা বাছেদ ভূঁইয়ার বাড়ি ঘরে হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাছেদ ভূঁইয়া, জুম্মন ভূঁইয়া ও সুমন ভূঁইয়াকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। আহতদের রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার বাদল কুমার সাহা জানান, স্বাভাবিক ইনজুরি নিয়ে সোহেল ভূঁইয়া ভর্তি হলেও পরদিন ওই রোগীকে হাসপাতালের বিছানায় পাওয়া যায়নি। সম্ভবত ওই রোগী পালিয়ে গেছে। এ ব্যাপারের রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, মুক্তিযোদ্ধা বাছেদ ভূঁইয়ার ভাতিজা সোহেল ভূঁইয়া। তাদের মধ্যে দীর্ঘদিন জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরেই দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষ থেকে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।