প্রাইভেট কারে এসে মাদ্রাসার দানবাক্স লুট

AI-classifiedconfidence 75%

Why this classification

Unidentified men came in a white private car, drilled open a madrasa donation box and took the money, which is a forced robbery reported with CCTV footage from the night of Thursday 14 May. Since it is a concrete, recent incident involving forced entry and theft, it is classified as violence; no casualties were reported.

Reported by:JugantorSingle source
14/05/26•ঘাসিটুলা জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার গেট, ১০ নং ওয়ার্ড

Killed

0

Injured

0

Summary

সিলেট নগরের ১০ নং ওয়ার্ডের ঘাসিটুলা জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার গেটের সামনে বৃহস্পতিবার দিবাগত রাতে (১৪-১৫ মে ২০২৬) একটি সাদা প্রাইভেট কার থেকে দুই যুবক নেমে ড্রিল মেশিন দিয়ে দানবাক্সের তালা ভেঙে টাকা নিয়ে যায়। সিসিটিভি ফুটেজে ভোর ৩টা ৪৬ মিনিটের দিকের ঘটনাটি ধরা পড়েছে, এবং এলাকাবাসীর দাবি অনুযায়ী একই কায়দায় কয়েকটি মসজিদের দানবাক্স থেকেও টাকা চুরি হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

75% · severity 3

Perpetrator side

Unknown

Other actors

অজ্ঞাত দুই যুবকসাদা প্রাইভেট কারের অজ্ঞাত চালক/আরোহী

Affected infrastructure

মাদ্রাসার দানবাক্সদানবাক্সের তালা

Tags

Robbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 14/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 16/05/26open original ↗

প্রাইভেট কারে এসে মাদ্রাসার দানবাক্স লুট

প্রাইভেট কারে এসে মাদ্রাসার দানবাক্স লুট Advertisement সিলেট ব্যুরো প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৯:০৮ পিএম সিলেটে এবার লুট হয়েছে মাদ্রাসার দানবাক্সের টাকা। তাও আবার প্রাইভেট কারযোগে এই লুটের ঘটনা ঘটানো হয়। গত বৃহস্পতিবার দিবাগত রাতে নগরের ১০ নং ওয়ার্ডের ঘাসিটুলা জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার গেটের সামনে এ ঘটনা ঘটে। এছাড়াও আরও কয়েকটি মসজিদের টাকা চুরি হয়েছে সম্প্রতি। এর আগে মহানগর বিএনপি সভাপতির ৫০ লাখসহ ৭০ লাখ টাকা লুটের ঘটনা ঘটে। দানবাক্স চুরির একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সিসিটিভিতে দেখা যায়, ভোর রাত আনুমানিক ৩ টা ৪৬ মিনিটের সময় একটি সাদা প্রাইভেট কার এসে মাদ্রাসার দানবাক্সের সামনে থামে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর এক যুবক গাড়ি থেকে বের হন। এরপর সাদা টি-শার্ট পরিহিত আরও এক যুবক বের হয়ে দু'জন মিলে দানবাক্সের তালা ড্রিল মেশিন দিয়ে খুলে টাকা নিয়ে গাড়িতে ওঠে। তখন একটি মোটরসাইকেল পাশ দিয়ে চলে যাচ্ছিল। এরপর আবার একজন নেমে দানবাক্সের বাকি টাকা নিয়ে গাড়িতে ওঠেন। তৎক্ষনাৎ স্থান ত্যাগ করে গাড়িটি। এলাকাবাসীর দাবি, বৃহস্পতিবার দিবাগত রাতে একই কায়দায় কয়েকটি মসজিদ থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে তারা বলেন, দ্রুত এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। কোতোয়ালি থানার ওসি মাইনুল জাকির বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনাটি দেখেছি। এখনও কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেনি। তবে দুইজন সাব ইন্সপেক্টর সহ আমাদের একটি দল কাজ করছে৷