গরুর হাট নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১০
Why this classification
This is a real, recent physical clash in which two local groups fought with traditional weapons, including spears, bricks and stones. At least 10 people were injured, three of them speared, so it qualifies as violence. The article reports no deaths and does not tie either faction to a political party.
Killed
0
Injured
10
Summary
২০২৬ সালের ২২ মে (শুক্রবার) সকালে মুন্সীগঞ্জের সিরাজদীখানের বালুচর ইউনিয়নের চর জসীমউদ্দিন এলাকায় গরুর হাট বসানো নিয়ে শহীদ বাউল ও খোকন সরকার গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্রে সংঘর্ষ হয়, যাতে অন্তত ১০ জন আহত হন এবং তিনজন টেঁটাবিদ্ধ হন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ মোতায়েন করা হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
92% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 10
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 22/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
গরুর হাট নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১০
গরুর হাট নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১০ সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৩ মে ২০২৬ | ০৮:৩১ | প্রিন্ট সংস্করণ মুন্সীগঞ্জের সিরাজদীখানে গরুর হাট বসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিনজন টেঁটাবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চর জসীমউদ্দিন এলাকায় বাউল গ্রুপ ও সরকার গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, বালুচর বাজারের বণিক সমিতির নির্বাচন ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে শহীদ বাউল গ্রুপ ও খোকন সরকার গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই মধ্যে গরুর হাটের বসানো নিয়ে বিরোধ চরমে ওঠে। এর জেরে গতকাল সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে শাকিল সরকার, আসফাক সরকার ও হৃদয় সরকার নামে তিনজন টেঁটাবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে, বাকি আহতরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বালুচর ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন, মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি হয়েছে, বেশ কয়েককজন আহত হয়েছে। বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে। সিরাজদীখান থানার ওসি আব্দুল হান্নান জানান, গরুর হাটের ইজারা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাউল ও সরকার গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। স্থানীয়রা জানান, আজ শনিবার এবং আগামী ২৬ মে বালুচর বাজারে গরুর হাট বসার কথা রয়েছে। এ হাটের ইজারা নিয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও মুন্সীগঞ্জ জেলার সভাপতি মোহাম্মদ জাহিদুর রহমান। এ বিষয়ে শহীদ বাউলের ভাই আকরাম বাউল বলেন, হাটের ইজারা নিয়েছেন জাহিদুর রহমান, কিন্তু হাট যাতে না বসতে পারে এই জন্য খোকন সরকারের লোকজন ইচ্ছাকৃতভাবে আমাদের লোকজনের ওপর হামলা করেছে। তবে অভিযোগ অস্বীকার করে খোকন সরকার বলেন, এ ঘটনায় আমাদের লোক জড়িত নয়। এলাকার আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটতে পারে। হাটের ইজারাদার গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও মুন্সীগঞ্জ জেলার সভাপতি মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, বাজারের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। এর উদ্দেশ্য খামারি ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা, যাতে হাটে বেচাকেনা ব্যাহত হয়। আমরা শান্তিপূর্ণ পরিবেশে হাট পরিচালনা করতে চাই। - বিষয় : - সংঘর্ষ
গরুর হাট নিয়ে সিরাজদিখানে টেঁটা যুদ্ধে আহত ৮
গরুর হাট নিয়ে সিরাজদিখানে টেঁটা যুদ্ধে আহত ৮ Advertisement যুগান্তর প্রতিবেদন, মুন্সীগঞ্জ প্রকাশ: ২৩ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ আধিপত্য বিস্তার, গরুর হাট, বণিক সমিতির নির্বাচন এবং পূর্বশত্রুতার জেরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নে দুপক্ষের মধ্যে টেঁটাযুদ্ধে ৭-৮ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তাদের বর্তমানে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার বেলা পৌনে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বালুচর ইউনিয়নের বালুচর ব্রিজসংলগ্ন চর জসিম উদ্দিন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন-বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি এলাকার নুরজামাল সরকারের ছেলে শাকিল সরকার, বিয়াইরা সরকারের ছেলে আসফাক সরকার, ফিরোজ সরকারের ছেলে হৃদয় সরকার প্রমুখ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে শহীদ বাউল ও মোক্তার হোসেন গ্রুপের সঙ্গে সুরুজ্জামান সরকার, খোকন সরকার ও আসাদ সরকার পক্ষের বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র ও টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। স্থানীয়দের অভিযোগ, সিরাজদিখানের বালুচর ও লতব্দী ইউনিয়নের চরাঞ্চলে জমিজমা দখল, আধিপত্য বিস্তার, গরুর হাট নিয়ন্ত্রণ ও বিভিন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে এসব এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
