টাকা তুলতে বেরিয়ে ছুরিকাঘাতের শিকার নারী, হাসপাতালে মৃত্যু

AI-classifiedconfidence 95%

Why this classification

প্রবন্ধে রেজিনা আক্তারের ছুরিকাঘাতের মাধ্যমে মৃত্যুর স্পষ্ট বর্ণনা রয়েছে, যা শারীরিক আক্রমণ এবং মৃত্যুর ফলস্বরূপ ঘটেছে; তাই এটি হিংসাত্মক ঘটনা হিসেবে স্বীকৃত এবং অপরাধমূলক হিংসা হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে।

Reported by:Prothom AloJugantorSamakalDhaka PostCorroborated · 4 sources
20/06/26•মধ্য বাড্ডা

Killed

1

Injured

0

Summary

মধ্য বাড্ডা এলাকায় রেজিনা আক্তার নামের ৩৮ বছর বয়সী নারী ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং পরের রাতে মারা যান। তার পেটে ছুরিকাঘাত করা হয় এবং ঘটনাটি অপরিচিত দুর্বৃত্তদের দ্বারা সংঘটিত হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 8

Perpetrator side

Locals

Other actors

রেজিনা আক্তারজিহাদ ভুঁইয়ামো. ফারুক

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 20/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (4 sources)

Source 1: Samakal · 17/03/26open original ↗

শহীদ মিনার এলাকায় খুন প্রেম নিয়ে দ্বন্দ্বে, ধারণা পুলিশের

শহীদ মিনার এলাকায় খুন প্রেম নিয়ে দ্বন্দ্বে, ধারণা পুলিশের কনটেন্ট ক্রিয়েটর রাকিবুল ইসলাম। ছবি: সংগৃহীত সমকাল প্রতিবেদক প্রকাশ: ১৬ মার্চ ২০২৬ | ২১:৩২ | আপডেট: ১৬ মার্চ ২০২৬ | ২২:০৯ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কলেজশিক্ষার্থী ও কনটেন্ট ক্রিয়েটর রাকিবুল ইসলামকে গুলি করে হত্যার নেপথ্যের কারণ প্রাথমিকভাবে চিহ্নিত করেছে পুলিশ। তারা বলছেন, একাধিক প্রেম-সংক্রান্ত বিষয় নিয়ে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। জড়িতদের আইনের আওতায় আনতে ইতোমধ্যে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হত্যার ঘটনায় আজ সোমবার নিহতের বাবা বাদী হয়ে শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। গতকাল রোববার সন্ধ্যার পর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রাকিবুল ইসলাম অবস্থান করছিলেন। রাত সোয়া ৯টার দিকে তাকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় উপস্থিত লোকজনের ধাওয়ায় হত্যায় অংশ নেওয়া কয়েকজন পালিয়ে গেলেও সিহাব নামের একজন ধরা পড়ে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাকিবুল নিয়মিত কনটেন্ট তৈরি করায় একাধিক তরুণীর সঙ্গে চলাফেরা করতেন। অনেকের সঙ্গে গড়ে তোলেন প্রেমের সম্পর্ক। একাধিক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর কারণে বিরোধ তৈরি হয়। এই বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। এ ছাড়া কয়েকটি বিষয় সামনে রেখে তদন্ত কার্যক্রম চলছে। রোববার সন্ধ্যার পর রাকিবুল একজন প্রেমিকার সঙ্গে দেখা করতে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসেছিলেন। দীর্ঘ সময় প্রেমিকার জন্য অপেক্ষাও করেন। কিন্তু তিনি আর আসেননি। পরে সেখানেই খুন হন। শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, হত্যার ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Source 2: Dhaka Post · 18/04/26open original ↗

আবাসিক এলাকায় অটোরিকশা প্রবেশে বাধা, আক্রোশ থেকে হত্যা!

রাজধানীর পল্লবীতে নিরাপত্তা প্রহরীকে হত্যার ঘটনায় এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তার অটোরিকশা চালকের নাম সাগর শেখ বাবু (৩৭)। গত ১৩ এপ্রিল (সোমবার) দুপুর ১টার দিকে রাজধানীর উত্তর পল্লবী আবাসিক এলাকায় ঢুকতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে নিরাপত্তা প্রহরী সালাহউদ্দিনকে (৫৫) কিল-ঘুষি মেরে হত্যা করে পালিয়ে যায় গ্রেপ্তার অটোরিকশা চালক সাগর শেখ বাবু। গ্রেপ্তারের পর পিবিআই ঢাকা মেট্রো উত্তর বলছে, তর্ক-বিতর্কের জেরে আক্রোশবশত বৃদ্ধ নিরাপত্তা প্রহরীকে কিল-ঘুষি মেরে পালিয়ে যায় গ্রেপ্তার অটোরিকশা চালক সাগর শেখ বাবু। শনিবার(১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর পশ্চিম আগারগাঁও ৬০ ফিটে অবস্থিত পিবিআই ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এতথ্য জানান অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান। তিনি বলেন, গত ১৩ এপ্রিল দুপুর ১টার দিকে রাজধানীর উত্তর পল্লবী আবাসিক এলাকায় অটোরিকশা নিয়ে প্রবেশের চেষ্টা করেছিলেন সাগর শেখ বাবু। পূর্বানুমতি ছাড়া আবাসিক এলাকায় প্রবেশ করা যাবে না মর্মে বাধা দেন কর্তব্যরত নিরাপত্তা প্রহরী সালাহউদ্দিন। এনিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে অটোরিকশা চালক সাগর শেখ বাবু বৃদ্ধ প্রহরীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এলোপাতাড়ি শরীরের বিভিন্ন স্থানে, বিশেষত মাথা ও মুখমণ্ডলে কিল-ঘুষি মারেন। তাতে জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যান প্রহরী সালাহউদ্দিন। পালিয়ে যান অটোরিকশা চালক সাগর শেখ বাবু। পরে স্থানীয় লোকজন ভুক্তভোগীকে দ্রুত উদ্ধার করে কলাবাগান গ্রিন রোডের ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করে। পরের দিন বিকেল ৩টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সংবাদ পেয়ে পল্লবী থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্ত্রী হালিমা বেগম অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে ডিএমপির পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ১৭। স্ব-উদ্যোগে মামলার ছায়া তদন্ত শুরু করছিল পিবিআই ঢাকা মেট্রো উত্তর। নিরাপত্তাকর্মী সালাহউদ্দিনকে হত্যার ঘটনায় প্রত্যক্ষদর্শীদের বয়ান ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দিগ্ধ ঘাতক অটোরিকশা চালক সাগর শেখ বাবুকে শনাক্ত করে গত শুক্রবার ভোরে পল্লবী থানাধীন মিরপুর সেকশন-১১ এলাকার মামুনের রিকশা গ্যারেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সাগর শেখ বাবুর দেওয়া তথ্যের ভিত্তিকে তার ব্যবহৃত অটো রিকশা জব্দ করা হয়। গ্রেপ্তার প্রসঙ্গে পিবিআই ঢাকা মেট্রো উত্তরের অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান বলেন, পুলিশ পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমানের নেতৃত্বে একটি দল ঢাকার শ্যামপুর, জুরাইন, পল্লবী, মিরপুর ও গাবতলীসহ বিভিন্ন স্থানে দিনব্যাপী অভিযান পরিচালনা করে। পুলিশের তৎপরতা টের পেয়ে বারবার অবস্থান পরিবর্তন করতে থাকে অটোরিকশা চালক সাগর শেখ বাবু। অবশেষে গত ১৭ এপ্রিল ভোরে পল্লবী থানাধীন মিরপুর সেকশন-১১ এলাকার মামুনের রিকশা গ্যারেজের সামনে থেকে সাগর শেখ বাবুকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য ও ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দির তথ্য তুলে ধরে পুলিশ কর্মকর্তা এনায়েত হোসেন মান্নান বলেন, গ্রেপ্তার অটোরিকশা চালক সাগর শেখ বাবু আকস্মিকভাবে ক্ষিপ্ত হয়ে তর্ক-বিতর্কের জেরে নিরাপত্তা প্রহরী সালাহউদ্দিনকে এলোপাতাড়ি শরীরের বিভিন্ন স্থানে, বিশেষত মাথা ও মুখমণ্ডলে কিল-ঘুষি ও আঘাত করে। এঘটনায় নিজের সংশ্লিষ্টতার ব্যাপারে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেপ্তার সাগর শেখ বাবু। জেইউ/জেডএস

Source 3: Jugantor · 19/06/26open original ↗

বন্ধুকে ‘আব্বা’ ডাকতে বলার জেরে ছুরিকাঘাতে যুবক নিহত

বন্ধুকে ‘আব্বা’ ডাকতে বলার জেরে ছুরিকাঘাতে যুবক নিহত Advertisement কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১১:৩৪ পিএম ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বন্ধুকে ‘আব্বা’ ডাকতে বলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) সকালে শুভাঢ্যা ইউনিয়নের খেজুরবাগ সাতপাখি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত আরাফাত হোসেন রবিউলকে (২৫) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। নিহত ইমন (২২) দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ সাতপাখি এলাকার বাসিন্দা। অভিযুক্ত রবিউলও একই এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ইমন ও তার বন্ধু রবিউল নদীপথে ঢাকার সদরঘাট এলাকায় ঘুরতে যান। ঘোরাঘুরি শেষে নৌকাযোগে নিজ এলাকায় ফেরার পথে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এলাকায় ফিরে রবিউল ইমনকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ইমনকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় লোকজন রবিউলকে আটক করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল দাবি করেছেন, সদরঘাট থেকে ফেরার পথে ইমন মজা করে তাকে ৫০০ টাকার বিনিময়ে ‘আব্বা’ বলে ডাকতে বলেন। এ বিষয়টি নিয়ে দুজনের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। পরে সেই বিরোধের জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল আলম বলেন, অভিযুক্ত রবিউল থানার হেফাজতে রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Source 4: Prothom Alo · 21/06/26open original ↗

টাকা তুলতে বেরিয়ে ছুরিকাঘাতের শিকার নারী, হাসপাতালে মৃত্যু

খুনপ্রতীকী ছবি রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম রেজিনা আক্তার (৩৮)। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেজিনা মারা যান। রেজিনার ভাই জিহাদ ভুঁইয়া প্রথম আলোকে বলেন, আনুমানিক রাত ৯টার দিকে বিকাশ থেকে টাকা তুলতে মধ্য বাড্ডার বাসা থেকে বের হয়েছিলেন রেজিনা। পরে পরিবারের সদস্যরা খবর পান, রেজিনা রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তাঁর পেটে ছুরিকাঘাত করা হয়েছিল। জিহাদ জানান, রেজিনাকে উদ্ধার করে শুরুতে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এনে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান রেজিনা। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, রেজিনার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রেজিনার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। তিনি সৌদি আরব প্রবাসী মো. আউয়ালের স্ত্রী। সন্তানদের নিয়ে মধ্য বাড্ডায় একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি এক ছেলে ও এক মেয়ের মা। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন অপরাধ থেকে আরও পড়ুন রাজধানী ঢাকাপুলিশপ্রবাসীঅপরাধখুননারী