মাকে রাস্তায় ফেলে কোলের সন্তান নিয়ে গেল প্রতারকরা
Why this classification
Unidentified people blocked a mother outside a hospital, knocked her unconscious, and took her 27-day-old daughter, who is still missing. This is a violent crime against a specific family, and the article reports it as a new incident from 26 February 2026.
Killed
0
Injured
1
Summary
কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে (২০২৬-০২-২৬) প্রতারক চক্র মা আকলিমা আক্তারের কোল থেকে ২৭ দিনের শিশু আফসা আক্তারকে ছিনিয়ে নেয় এবং মাকে অচেতন অবস্থায় বুড়িচংয়ের সাবের বাজার এলাকায় সড়কের পাশে ফেলে রাখে। ঘটনার ৩২ ঘণ্টা পরও শিশুটির সন্ধান মেলেনি এবং পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 26/02/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
মাকে রাস্তায় ফেলে কোলের সন্তান নিয়ে গেল প্রতারকরা
মাকে রাস্তায় ফেলে কোলের সন্তান নিয়ে গেল প্রতারকরা দেবিদ্বারে সন্তান হারিয়ে আহাজারি করছেন গৃহবধূ আকলিমা আক্তার সমকাল দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:১০ | প্রিন্ট সংস্করণ ফুটফুটে শিশু আফসা আক্তার। মা আকলিমা আক্তারের কোলে চড়ে চিকিৎসার জন্য দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিল ২৭ দিনের শিশুটি। কিন্তু চিকিৎসা নয়, প্রতারকের কবলে পড়ে এখন নিখোঁজ আফসা। মায়ের বুক খালি করে প্রতারক চক্র শিশুটিকে নিয়ে গেছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় মাকে উদ্ধার করা সম্ভব হলেও ঘটনার ৩২ ঘণ্টা পেরিয়ে গেলেও ছোট্ট আফসার সন্ধান মেলেনি। ভুক্তভোগী আকলিমা আক্তার দেবিদ্বার পৌর এলাকার বিনাইপাড় গ্রামের অটোরিকশাচালক কামাল হোসেনের স্ত্রী। স্বজনরা জানান, বৃহস্পতিবার দুপুরে শিশু আফসাকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন আকলিমা। হাসপাতালের ফটকে পৌঁছাতেই তাঁর পথ আগলে দাঁড়ায় দু-তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। ভুক্তভোগীর ভাই শাহনুর আলম বলেন, হাসপাতালের ফটকে পৌঁছানোর পর দু-তিনজন লোক বলে এখানে ভালো ডাক্তার নেই। অভিজ্ঞ ও ভালো শিশু বিশেষজ্ঞ দেখাতে তাদের সঙ্গে ডাক্তারের চেম্বারে যেতে বলে। একপর্যায়ে তারা মা-মেয়েকে হাসপাতালসংলগ্ন কুমিল্লা-সিলেট মহাসড়কের দিকে নিয়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে ছিনিয়ে নিয়ে আকলিমাকে কয়েক মাইল দূরে বুড়িচং উপজেলার সাবের বাজার এলাকায় সড়কের পাশে ফেলে যায়। বিকেলে স্থানীয়রা আকলিমাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল করলে দেবপুর পুলিশ ফাঁড়ির একটি দল তাঁকে উদ্ধার করে। খবর পেয়ে স্বজনরা আকলিমাকে দেবিদ্বার হাসপাতালে ভর্তি করান। তবে তাঁর কোল ছিল শূন্য। কামাল ও আকলিমা দম্পতির এটিই প্রথম সন্তান। হাসপাতালে চিকিৎসাধীন আকলিমার কান্না থামছে না। বারবার জ্ঞান হারাচ্ছেন, আর জ্ঞান ফিরলেই ডুকরে কেঁদে খুঁজছেন তাঁর নাড়িছেঁড়া ধনকে। তাঁর আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠছে। এ ঘটনায় দেবিদ্বার থানায় অভিযোগ দিয়েছেন কামাল হোসেন। অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই সাগর বড়ুয়া বলেন, ‘আমরা দেবিদ্বার হাসপাতালের সামনের এবং ময়নামতি এলাকার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছি। এখনও তেমন কোনো সূত্র পাওয়া যায়নি। শিশু উদ্ধারে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামানের ভাষ্য, অজ্ঞান পার্টি নাকি অপহরণকারীদের হাতে শিশুটি অপহৃত হয়েছে, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। ভুক্তভোগী নারীকে বৃহস্পতিবার বিকেলে উদ্ধার করে দেবপুর পুলিশ ফাঁড়ি। সন্ধ্যার পর থানায় এনে স্বামী ও ভাইয়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়। তবে শিশুটিকে পাওয়া যায়নি। শিশুটিকে উদ্ধারে ও ঘটনার অনুসন্ধানে দুটি টিম মাঠে কাজ করছে। বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সঠিকভাবে কিছু বলা যাবে না। দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. কবির হোসেন বলেন, তিনি সামাজিক মাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন, কিন্তু শিশুটির পরিবারের পক্ষ থেকে কেউ কিছু জানায়নি। - বিষয় : - প্রতারক চক্র
‘শয়তানের নিঃশ্বাস’ ছড়িয়ে কোল থেকে নবজাতক ছিনতাই
‘শয়তানের নিঃশ্বাস’ ছড়িয়ে কোল থেকে নবজাতক ছিনতাই Advertisement কুমিল্লা ব্যুরো প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ কুমিল্লার দেবিদ্বারে ‘শয়তানের নিঃশ্বাস’ (স্কোপোলামিন) ছড়িয়ে কোল থেকে একটি নবজাতক ছিনতাই করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা এক মায়ের কাছ থেকে বৃহস্পতিবার তার নবজাতক ছিনিয়ে নেওয়া হয়। শুক্রবার এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মনিরুজ্জামান। ভুক্তভোগী আকলিমা আক্তার বিনাইপাড় গ্রামের সোনা মিয়ার বাড়ির কামাল হোসেনের স্ত্রী। আকলিমার ভাই শাহনুর আলম জানান, বৃহস্পতিবার দুপুরে ২৭ দিন বয়সি নবজাতক আফসাকে চিকিৎসা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় আকলিমা। এ সময় সেখানে বসে থাকা দুই থেকে তিনজন লোক বলেন, ‘এখানে ভালো ডাক্তার নেই। ভালো ডাক্তার দেখাতে হলে আমাদের সঙ্গে আসুন।’ হাসপাতাল থেকে বের করে মহাসড়কে এনে ‘শয়তানের নিঃশ্বাস’ ছড়িয়ে আকলিমাকে অজ্ঞান করে শিশুটিকে ছিনতাই করে দুর্বৃত্তরা। পরে বিকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি সংলগ্ন সাবের বাজার এলাকায় আকলিমাকে পড়ে থাকতে দেখে ৯৯৯-এ কল দেন স্থানীয়রা। পুলিশ এসে আকলিমাকে উদ্ধার করে। এ ঘটনায় নবজাতকের বাবা কামাল দেবিদ্বার থানায় দুই থেকে তিনজনকে আসামি করে অপহরণ মামলা করেন। দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান বলেন, চক্রটিকে শনাক্তের চেষ্টা চলছে। অজ্ঞান পার্টি নাকি অপহরণকারীদের হাতে অপহৃত হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ওই নারীকে উদ্ধার করা গেলেও শিশুটিকে এখনো পাওয়া যায়নি।
