কিশোরীর প্রেমের জেরে প্রেমিকের বাড়িতে হামলা-গুলি

AI-classifiedconfidence 85%

Why this classification

This is a concrete, recent incident in Rajbari in which an armed group attacked a house, vandalised it, and fired five shots. Police recovered two shotgun shell casings. No deaths or injuries were reported.

Reported by:JugantorSingle source
22/03/26•অম্বলপুর গ্রাম, ছোটভাকলা ইউনিয়ন, গোয়ালন্দ

Killed

0

Injured

0

Summary

রাজবাড়ীর গোয়ালন্দে এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে ২২ মার্চ ২০২৬ ভোর ২টার দিকে একদল দুর্বৃত্ত রশিদ মোল্লার বাড়িতে হামলা, ভাঙচুর ও ৫ রাউন্ড গুলি ছোড়ে। স্থানীয়রা ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যায়, পুলিশ দুটি শটগানের খোসা উদ্ধার করে এবং থানায় এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

রশিদ মোল্লারশিদ মোল্লার ছেলেদুর্বৃত্ত (অজ্ঞাত)এসআই মো. সেলিম মোল্লাওসি মুমিনুল ইসলাম

Affected infrastructure

বসতবাড়ি

Tags

Gang War

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 22/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 22/03/26open original ↗

কিশোরীর প্রেমের জেরে প্রেমিকের বাড়িতে হামলা-গুলি

কিশোরীর প্রেমের জেরে প্রেমিকের বাড়িতে হামলা-গুলি Advertisement গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৭:৫২ পিএম রাজবাড়ীর গোয়ালন্দে কিশোরী মেয়ের প্রেমের সম্পর্কের জের ধরে প্রেমিকের বসত বাড়িতে হামলা ও ফাঁকা গুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনার পর গ্রামে আতংক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল হতে দুইটি গুলির খোসা উদ্ধার করেছে। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের অম্বলপুর গ্রামের রশিদ মোল্লার ছেলের সঙ্গে পার্শ্ববর্তী দক্ষিণ পাঁচুরিয়া গ্রামের এক কিশোরীর প্রেমের সম্পর্ক চলছিল। ২-৩ দিন আগে ওই কিশোরী তার প্রেমিকের বাড়িতে চলে এসে বিয়ের দাবিতে অবস্থান নেয়। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়। এদিকে শনিবার দিনগত রাত ২টার দিকে রশিদ মোল্লার বাড়িতে হামলা চালায় একদল দুর্বৃত্ত। তারা বাড়িতে ভাঙচুর করার পাশাপাশি অকথ্য গালাগাল ও হুমকি ধমকি দেয়। সেই সঙ্গে ঘটনাস্থলে ৫ রাউন্ড গুলি ফায়ার করে। পরে এলাকার মানুষ জড়ো হয়ে তাদেরকে ধাওয়া দিলে সন্ত্রাসীরা ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরবর্তীতে থানায় খবর দেওয়া হলে এসআই সেলিমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি গুলির খোসা উদ্ধার করে। এ ঘটনার পর নিরাপত্তা হীনতায় ভুগছেন রশিদ মোল্লার পরিবার। গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. সেলিম মোল্লা যুগান্তরকে জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দুইটি শটগানের খোসা উদ্ধার করি। তিনি বলেন, রশিদ মোল্লার ছেলের সঙ্গে পার্শ্ববর্তী দক্ষিণ চর পাঁচুরিয়া গ্রামের এক কিশোরী মেয়ের প্রেমের সম্পর্কের কথা শুনেছি। ওই ঘটনার জের ধরে হামলার ঘটনা ঘটে থাকতে পারে। তবে আমি নিশ্চিত নই। থানায় অভিযোগ দিলে তদন্ত করে পুরো ঘটনা জানা সম্ভব হবে। গোয়ালন্দ ঘাট থানার ওসি মুমিনুল ইসলাম বলেন, মেয়েলি ঘটনায় জের ধরে একটা সমস্যার কথা শুনেছি। রোববার সন্ধ্যা পর্যন্ত থানায় অভিযোগ দেয়নি। এলাকায় বসে নিজেদের মধ্যে সমাধান করে নিয়েছে বলে জানতে পেরেছি।