ফুটবল খেলাকে কেন্দ্র করে ১৫ বাড়ি-দোকন ভাঙচুর, আহত অর্ধশতাধিক
Why this classification
The article reports a physical clash between local residents that led to vandalism of houses and shops and injuries, meeting the definition of relevant violence and occurring in Bangladesh within the recent period.
Killed
0
Injured
51
Summary
ফুটবল খেলাকে কেন্দ্র করে পাবনা জেলার বেড়ায় দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঘটেছে। এতে ১৫টি বাড়ি-দোকন ভাঙচুর হয়েছে এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 5
Perpetrator side
Victim side
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 51
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 12/10/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (3 sources)
সালথায় মাদ্রাসাছাত্রীদের উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০
সালথায় মাদ্রাসাছাত্রীদের উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০ ছবি- সমকাল সালথা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ০২:২০ ফরিদপুরের সালথায় তিন মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে দুই ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় দুটি দোকান ভাঙচুর ও একটি খড়ের গাদায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেল ৫টা থেকে প্রায় দেড় ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামের তিন শিক্ষার্থী রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের একটি মহিলা মাদ্রাসায় পড়াশোনা করেন। মঙ্গলবার বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে রামকান্তপুর গ্রামের তিন যুবক তাদের উত্ত্যক্ত করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে বিভাগদী গ্রামের কয়েকজন যুবক ওই তিন যুবকের পথরোধ করে মারধর করেন। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের কয়েকটি গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে দুটি দোকান ভাঙচুর করা হয় এবং একটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয়। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সারের ডিলারশিপে অনিয়মের অভিযোগ, প্রতিবাদ করায় যুবদল নেতাকে হাতুড়িপেটা
ফরিদপুরের নগরকান্দায় সারের ডিলারশিপ নিয়োগে অনিয়মের অভিযোগ তোলায় শেখ খোরশেদ আহমেদ ওরফে দোলন (৫০) নামে এক যুবদল নেতাকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই যুবদল নেতার আরও তিনজন সমর্থক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। আহত যুবদল নেতা ওই ইউনিয়নের দুলারডাঙ্গী গ্রামের বাসিন্দা এবং জেলা যুবদলের সদস্য। অপর আহত ব্যক্তিরা হলেন উত্তর গোপীনাথপুর গ্রামের বাসিন্দা সুমন তালুকদার (৩৬), গোপালপুর গ্রামের ওয়াজেদ মোল্লা (৫০) এবং বাড়ৈইডাঙ্গী গ্রামের মোস্তাক আহমেদ কলি মণ্ডল (৫০)। জানা যায়, সম্প্রতি সারের ডিলারশিপ নিয়োগে রামনগর ইউনিয়ন থেকে আবেদন করেন আহত যুবদল নেতা খোরশেদ আহমেদ দোলন ও একই ইউনিয়নের বাসিন্দা মান্নান মণ্ডলের ছেলে শিবলী সাদিক ওরফে তুষার মণ্ডল (৩০)। তাদের মধ্যে মেসার্স এসএস এন্টারপ্রাইজের নামে চূড়ান্তভাবে নিয়োগ পেয়েছেন শিবলী সাদিক ওরফে তুষার মণ্ডল। এরপরই ডিলারশিপ নিয়োগে আর্থিক লেনদেন ও অনিয়মের অভিযোগ তোলেন খোরশেদ আহমেদ দোলন। গত রোববার (১১ অক্টোবর) বেলা ১১টায় নগরকান্দা প্রেসক্লাবে বঞ্চিত ব্যক্তিরা অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন। সেখানে অংশ নিয়ে নিজ ইউনিয়নে অনিয়ম হয়েছে বলে প্রতিবাদ করেন যুবদল নেতা খোরশেদ আহমেদ। তিনি অভিযোগ করেন, অর্থের বিনিময়ে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এরই জেরে তুষার মণ্ডল ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে অভিযোগ করেন যুবদল নেতার বড় ভাই শেখ ফরিদ আহমেদ মিলন। তিনি বলেন, সোমবার সন্ধ্যায় বাজারের একটি চায়ের দোকানে বসেছিলেন খোরশেদ আহমেদ। ওই সময় হঠাৎ শিবলী সাদিকের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল হাতুড়ি ও দেশীয় অস্ত্র নিয়ে যুবদল নেতার ওপর অতর্কিত হামলা চালায়।এ সময় তাকে বাঁচাতে গেলে অন্যদেরও পিটিয়ে আহত করা হয়। তিনি বলেন, সারাজীবন বিএনপি করে আজ আমরা বঞ্চিত হয়েছি। টাকার বিনিময়ে ডিলারশিপ নিয়োগ দেওয়া হয়েছে। আমার ভাই তার প্রতিবাদ করায় মেরে ফেলার উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে পেটানো হয়েছে এবং মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তাকে যারা বাঁচাতে গিয়েছেন, প্রত্যেককেই পিটিয়েছে। পরে আমরা খবর পেয়ে চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছি। এ বিষয়ে মেসার্স এসএস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শিবলী সাদিকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। একাধিকবার ফোন করার পর খুদে বার্তা দিয়েও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। রামনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মণ্ডল বলেন, গত রোববার সারের ডিলারশিপ নিয়ে প্রতিবাদ করায় এ মারামারির ঘটনা ঘটেছে। এতে শিবলী সাদিকের পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছেন তিনি। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, মারামারির ঘটনায় আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি। জহির হোসেন/এসএইচএ
ফুটবল খেলাকে কেন্দ্র করে ১৫ বাড়ি-দোকন ভাঙচুর, আহত অর্ধশতাধিক
ফুটবল খেলাকে কেন্দ্র করে ১৫ বাড়ি-দোকন ভাঙচুর, আহত অর্ধশতাধিক. পাবনার বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক
