ডাসারে জমি নিয়ে বিরোধে আহত কিশোরের মৃত্যু
Why this classification
This incident was classified as criminal violence in Madaripur. Parties reported: Nur Islam Sarder Group, Mofazzal Sarder Group. Reported casualties: 1 killed and 4 injured. Reported by 1 source.
Killed
1
Injured
4
Summary
মাদারীপুরের ডাসারে জমি নিয়ে বিরোধের জেরে গত ২৫শে এপ্রিল প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ১৪ বছর বয়সী কিশোর মারুফ সরদার ২৬শে এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় নিহতের বাবা-মা সহ আরও চারজন আহত হয়েছেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
74% · severity 8
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 4
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 25/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
ডাসারে জমি নিয়ে বিরোধে আহত কিশোরের মৃত্যু
মাদারীপুরের ডাসারে জমি নিয়ে বিরোধে আহত কিশোর মারুফ সরদারের (১৪) মৃত্যু হয়েছে। আজ রোববার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মারুফ সরদার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকার নুর ইসলামের ছেলে। এর আগে গতকাল শনিবার জমি নিয়ে বিরোধে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকায় মারুফ সরদারকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। একই ঘটনায় মারুফের বাবা নুর ইসলাম সরদার ও মা মাহিনুর বেগম এবং হোসনেয়ারা বেগম ও পাপিয়া বেগম নামের দুজনকে পিটিয়ে আহত করা হয়। আহত ব্যক্তিরা মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে খাতিয়াল এলাকার নুর ইসলাম সরদারের সঙ্গে একই এলাকার মোফাজ্জেল সরদারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল সকালে নুর ইসলামের বাড়ির পাশে একটি বিরোধপূর্ণ জমিতে উভয় পক্ষ মাপজোখ করে। এ সময় দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মোফাজ্জেল সরদারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষ নুর ইসলামের ওপর হামলা চালান। বাধা দিতে গেলে নুর ইসলামের ছেলে, স্ত্রীসহ পাঁচজনকে পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরে গুরুতর অবস্থায় নুর ইসলাম, তাঁর ছেলে মারুফ সরদারসহ পাঁচজনকে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় মারুফ সরদারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। পরে মারুফের অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ লাইফ সাপোর্টের জন্য তাকে রাজধানীর রামপুরায় একটি মাল্টিকেয়ার হাসপাতালে পাঠায়। আজ সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারুফ মারা যায়। মারুফের বাবা নুর ইসলাম বলেন, ‘আমার ছেলেকে যারা মেরে ফেলছে, তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। এভাবে আমার ছেলেকে পিটিয়ে মেরে ফেলা হলো, তা কীভাবে মেনে নিব।’ এদিকে মারুফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গা ঢাকা দিয়েছেন প্রধান অভিযুক্ত মোফাজ্জেল সরদার ও তাঁর পরিবারের লোকজন। তাই তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি। এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, মারুফের মাথায় গুরুতর আঘাত থাকায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহত মারুফের মা মাহিনুর বেগম বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। এতে ১২ জনকে এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা পলাতক রয়েছেন। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
ডাসারে জমি নিয়ে বিরোধে কিশোরকে পিটিয়ে হত্যা
ডাসারে জমি নিয়ে বিরোধে কিশোরকে পিটিয়ে হত্যা Advertisement কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ডাসারে জমি সংক্রান্ত বিরোধে কিশোর মারুফ সরদারকে (১৪) পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার সকালে ডাসার বালিগ্রামের খাতিয়ালে মারুফসহ ৪ জনকে পিটিয়ে গুরুতর জখম করা হয়। মারুফ বালিগ্রামের নুর ইসলামের ছেলে। এ ঘটনায় বাবা নুর ইসলাম সরদার, মা মানিনুর বেগম, হোসনেয়ারা বেগম ও পাপিয়া বেগমকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। আহতদের মাদারীপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। মারুফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গা ঢাকা দিয়েছে প্রধান অভিযুক্ত মোফাজ্জেল সরদার। ডাসারের ওসি তরিকুল ইসলাম জানান, নিহতের মা মাহিনুর বেগম ১২ জনকে এজাহারভুক্ত ও অজ্ঞাতপরিচয় ৪-৫ জনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
