শিশু ধর্ষণের অভিযোগে শ্রীপুরে মারধরে আহত বিএনপি নেতার মৃত্যু
Why this classification
A 60-year-old BNP leader was severely beaten several times on Saturday 9 May 2026 by a crowd after a child rape allegation, and he died in hospital on 11 May. This is a concrete, recent, deadly physical attack in Gazipur, so it qualifies as violence.
Killed
1
Injured
0
Summary
গাজীপুরের শ্রীপুরে শিশু ধর্ষণের অভিযোগে প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য রাশিদুল ইসলামের ডাকে স্কুলমাঠে বিএনপি নেতা জয়নাল আবেদীন (৬০)-কে এলোপাতাড়ি মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১১ মে ২০২৬ তিনি মারা যান।
AI analysis
Category
Mob Justice / Lynchings
Confidence
88% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 09/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
শিশু ধর্ষণের অভিযোগে শ্রীপুরে মারধরে আহত বিএনপি নেতার মৃত্যু
শিশু ধর্ষণের অভিযোগে শ্রীপুরে মারধরে আহত বিএনপি নেতার মৃত্যু Advertisement শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৮:২০ পিএম গাজীপুরের শ্রীপুরে শিশু ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যের নেতৃত্বে মারধরে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। গত সোমবার (১১ মে) বিএনপি নেতা জয়নাল আবেদীন (৬০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মঙ্গলবার (১২ মে) রাতে তার দাফন সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ওসি মো. নাছির আহমদ বলেন, মারধরের দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে শিশুর পরিবার পলাতক রয়েছে। নিহত জয়নাল আবেদীন উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ফাওগান গ্রামের নইমুদ্দিনের ছেলে।তিনি প্রহলাদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন। নিহতের ছেলে আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, গত শনিবার ফাওগান বাজারের পাশে এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় বাবাকে ডেকে নেন প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. রাশিদুল ইসলাম। পরে বাবাকে ফাওগান বাজারসংলগ্ন স্কুলমাঠে নেওয়া হয় এবং সেখানে এলোপাতাড়ি মারধর করা হয়। তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় বাবাকে তিন দফা মারধরের পর বাজারের পাশে তমিজ ডাক্তারের ওষুধের দোকানের সামনে ফেলে যাওয়া হয়। পরে স্বজনরা অটোরিকশায় করে বাবাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবার মৃত্যু হয়। এ বিষয়ে মো. রাশিদুল ইসলাম বলেন, বাজারের পাশের এক শিশুর অভিভাবক আমার কাছে শিশু ধর্ষণের ঘটনা জানানোর পর আমি জয়নাল আবেদীনকে স্কুলমাঠে ডেকে নিই। সঙ্গে সঙ্গে শিশুর স্বজনসহ লোকজন গিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন। আমি মারধর করেছি- এটা সঠিক নয়। শ্রীপুর থানার ওসি মো. নাছির আহমদ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
