গলায় ইট ও কোমরে বালুর বস্তা বাঁধা অবস্থায় ডোবায় মিলল কিশোরের লাশ
Why this classification
This incident was classified as criminal violence in Nilphamari. Parties reported: Unknown. Reported casualties: 1 killed and 0 injured. Reported by 2 sources.
Killed
1
Injured
0
Summary
১৬ মে ২০২৬ তারিখে কিশোরগঞ্জের ইটনায় নিখোঁজের পাঁচ দিন পর আরিক মিয়া নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকালে তার গলায় ইট ও কোমরে বালুর বস্তা বাঁধা ছিল এবং শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 10
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 16/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (4 sources)
ইটনায় ধনু নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার
ইটনায় ধনু নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার ছবি: সমকাল মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৭ মে ২০২৬ | ১২:০৮ কিশোরগঞ্জের ইটনা উপজেলার সদর ইউনিয়নের কালিবাড়ি চর এলাকায় ধনু নদী থেকে মো. আরিফ মিয়া (১২) নামের এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোর গত ৫ দিন ধরে নিখোঁজ ছিলেন। শনিবার সন্ধ্যায় উপজেলার ধনপুর ইউনিয়নের কালিবাড়ি চরের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় কিশোরটির গলায় ইট ও কোমরে বস্তা বাঁধা ছিল। নিহত কিশোর আরিফ মিয়া নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার পাঁচহাট গ্রামের রেজেক মিয়ার ছেলে। নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গত ১১ মে রাত ১টার দিকে আরিফ বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন খালিয়াজুড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। শনিবার দুপুরে পাশ্ববর্তী ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের কালিবাড়ি চরে কয়েকজন যুবক ঘাস কাটতে গিয়ে একটি ডোবায় মরদেহটি দেখতে পান। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আরিফের বলে শনাক্ত করেন। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্বজনদের দাবি, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব খান জানান, শনিবার ইটনার ধনপুর কালিবাড়ি চর এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। - বিষয় : - কিশোরগঞ্জ - মরদেহ উদ্ধার - নিখোঁজ
গলায় ইট ও কোমরে বালুর বস্তা বাঁধা অবস্থায় ডোবায় মিলল কিশোরের লাশ
কিশোরগঞ্জের ইটনায় নিখোঁজের পাঁচ দিন পর আরিক মিয়া নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) বিকেল ৫টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের কালীবাড়ি চরের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় কিশোরটির গলায় ইট ও কোমরে বালুর বস্তা বাঁধা ছিল। আরিক মিয়া (১২) নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার পাঁচহাট গ্রামের রেজেক মিয়ার ছেলে।নিহত কিশোরের পরিবার ও স্থানীয়রা জানান, ১১ মে রাত ১টার দিকে আরিক বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন খালিয়াজুরী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার। শনিবার দুপুরে পার্শ্ববর্তী ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের কালীবাড়ি চরে কয়েক যুবক ঘাস কাটতে গিয়ে একটি ডোবায় মরদেহটি দেখতে পায়। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আরিকের বলে শনাক্ত করেন। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্বজনদের দাবি, নিহত আরিকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। এ ছাড়াও তার গলায় ইট এবং কোমরে বালুর বস্তা বাঁধা অবস্থায় পাওয়া যায়। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব মিয়া জানান, ১১ মে নিজ বাড়ি থেকে ছেলেটি নিখোঁজ হয়। পরদিন তার পরিবার খালিয়াজুরী থানায় সাধারণ ডায়েরি করে। শনিবার ইটনার ধনপুর কালীবাড়ি চর এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ইটনায় গলায় ইট বাঁধা কিশোরের লাশ উদ্ধার
খালিয়াজুড়ি থেকে নিখোঁজ ইটনায় গলায় ইট বাঁধা কিশোরের লাশ উদ্ধার Advertisement কিশোরগঞ্জ ব্যুরো প্রকাশ: ১৮ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলা থেকে নিখোঁজ আরিক মিয়ার (১২) লাশ কিশোরগঞ্জের ইটনা উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৫ দিন পর শনিবার ইটনার ধনপুর ইউনিয়নের একটি ডোবা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। এ সময় আরিকের গলায় ইট ও কোমরে বালির বস্তা বাঁধা ছিল। জানা গেছে, ১১ মে রাতে খালিয়াজুড়ি উপজেলার পাঁচহাট গ্রামের রেজেক মিয়ার ছেলে আরিক বাড়ি থেকে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় খালিয়াজুড়ি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা। শনিবার বিকালে পাশের ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের কালীবাড়ি চর এলাকার ঘাস কাটতে গিয়ে কয়েকজন ডোবায় লাশটি দেখতে পান। খবর পেয়ে স্বজনরা আরিকের লাশ শনাক্ত করেন। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব মিয়া বলেন, আরিকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তার গলায় ইট ও কোমরে বালুর বস্তা বাঁধা ছিল। ময়নাতদন্তের জন্য লাশটি রোববার কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জে গলায় ইট ও কোমরে বস্তা বাঁধা অবস্থায় ডোবায় পড়ে ছিল শিশুর লাশ
মৃত আরিক মিয়া (১২)ছবি: প্রথম আলো গলায় ইট ও কোমরে বস্তা বাঁধা অবস্থায় নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর কিশোরগঞ্জের ইটনা থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার কালিবাড়ি চরের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই শিশুর নাম আরিক মিয়া (১২)। সে নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার পাঁচহাট গ্রামের রেজেক মিয়ার ছেলে। ওই শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাত ১টার দিকে আরিক বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন খালিয়াজুড়ি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার। দুপুরের পরে পাশ্ববর্তী ইটনার ধনপুর ইউনিয়নের কালিবাড়ি চরে কয়েকজন যুবক ঘাস কাটতে গিয়ে একটি ডোবায় মরদেহটি দেখতে পান। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে লাশটি আরিকের বলে শনাক্ত করেন। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। নজরুল ইসলাম নামে ওই শিশুর এক স্বজন বলেন, আরিকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া তার গলায় ইট ও কোমরে বালুর বস্তা বাঁধা ছিল। কী কারণে শিশুটিকে এমন নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তাঁরা বুঝে উঠতে পারছেন না। এমনও হতে পারে, কেউ পারিবারিক পূর্বশত্রুতার জেরেও এ ঘটনা ঘটিয়েছে। তবে তাঁরা এ হত্যায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব মিয়া ওই শিশুর পরিবারের বরাত দিয়ে জানান, সোমবার নিজ বাড়ি থেকে আরিক নিখোঁজ হয়। পরদিন তার পরিবার খালিয়াজুড়ি থানায় জিডি করে। আজ ইটনার কালিবাড়ি চর এলাকার ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন ইটনাঢাকা বিভাগকিশোরগঞ্জলাশঅপরাধআইন
