বরের বাড়িতে কনের স্বজনদের হামলা লুটপাট

AI-classifiedconfidence 85%

Why this classification

A group of 7-8 people armed with sticks and local weapons attacked a house in Parr-Bagdob village, Natore, after a couple eloped. They smashed the household items, stole about 10 bhori of gold and three and a half lakh taka in cash, and seriously beat a pregnant woman who tried to stop them, so this is a real violent incident within the time window.

Reported by:JugantorSingle source
22/04/26•পার-বাগডোব গ্রাম

Killed

0

Injured

1

Summary

নাটোরের বড়াইগ্রাম উপজেলার পার-বাগডোব গ্রামে ২২ এপ্রিল ভোর রাতে কনের স্বজনদের নেতৃত্বে ৭-৮ জন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বরের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে, ১০ ভরি সোনার গহনা ও সাড়ে তিন লাখ টাকা লুট করে। বাধা দিলে অন্তঃসত্ত্বা জুলেখা খাতুন গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

আব্দুর রহমান (কনের বাবা)আব্দুল জাব্বার (আব্দুর রহমানের ভাই)জুলেখা খাতুন (সিয়ামের ভাবি, অন্তঃসত্ত্বা)সিয়ামের পরিবারবড়াইগ্রাম থানার ওসি আব্দুস ছালাম

Affected infrastructure

বরের বাড়ির চারটি ঘরঘরের আসবাবপত্র ও জিনিসপত্রদোকানের হালখাতার নগদ টাকা

Tags

Robbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 22/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 23/04/26open original ↗

বরের বাড়িতে কনের স্বজনদের হামলা লুটপাট

বড়াইগ্রামে পালিয়ে বিয়ে বরের বাড়িতে কনের স্বজনদের হামলা লুটপাট Advertisement বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ বড়াইগ্রামে প্রেমের টানে মামাতো-ফুফাতো ভাইবোনের পালিয়ে বিয়ের জেরে কনের স্বজনদের বিরুদ্ধে বরের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠেছে। বুধবার ভোর রাত ৪টার দিকে উপজেলার পার-বাগডোব গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রায় দুই মাস আগে পার-বাগডোব গ্রামের ইদ্রিস আলীর ছেলে সিয়াম তার মামাতো বোন পাশের ভরতপুর গ্রামের আব্দুর রহমানের মেয়ে জুবায়দা ইশরাতকে নিয়ে পালিয়ে যান। পরে স্বজনরা তাদের খুঁজে বের করে মেয়েকে তার বাবার হাতে তুলে দেন। কিন্তু ৩১ মার্চ তারা দুজন পুনরায় পালিয়ে যান। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুর রহমান আদালতে সিয়াম, তার বাবা, মা ও বড় ভাইয়ের নামে অপহরণ মামলা করেন। গ্রেফতার এড়াতে সবাই বাড়ি ছেড়ে পালিয়ে থাকায় সিয়ামের ভাবি জুলেখা খাতুন শিশু সন্তানকে নিয়ে বাড়িতে থাকেন। এ সুযোগে বুধবার ভোর রাত ৪টার দিকে আব্দুর রহমান ও তার ভাই আব্দুল জাব্বারের নেতৃত্বে ৭-৮ জন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সিয়ামের বাড়িতে হামলা করেন। তারা চারটি ঘরের যাবতীয় জিনিসপত্র ভাঙচুরসহ জুলেখা ও তার শাশুড়ির মোট ১০ ভরি সোনার গহনা এবং দোকানের হালখাতার নগদ সাড়ে তিন লাখ টাকা লুটে নেন। এতে বাধা দেওয়ায় তারা সিয়ামের অন্তঃসত্ত্বা ভাবি জুলেখা খাতুনকে বেধড়ক মারধর করে। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। জুলেখা খাতুনকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আব্দুর রহমান মোল্লা বলেন, ‘আমরা কোনো হামলা ভাঙচুর করিনি। বরং ওই বাড়িতে মেয়ের বিষয়ে কথা বলতে গেলে তারাই আমার স্ত্রীকে মারধর করেছে।’ থানার ওসি আব্দুস ছালাম বলেন, এ ব্যাপারে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।