রূপগঞ্জে ইউপি সদস্য ও স্ত্রী-সন্তানের ওপর হামলা

AI-classifiedconfidence 85%

Why this classification

This is a specific, recent armed attack on 4 April 2026 in Kamshair, Rupganj, Narayanganj. Several men with weapons beat a Union Parishad member, tried to strangle him to death, and injured his wife and daughter when they intervened. A police case has been filed.

Reported by:JugantorSingle source
04/04/26•কামশাইর পাকা রাস্তা, কায়েতপাড়া ইউনিয়ন

Killed

0

Injured

3

Summary

নারায়ণগঞ্জের রূপগঞ্জে (০৪ এপ্রিল ২০২৬) দুপুরে কামশাইর পাকা রাস্তায় কায়েতপাড়া ইউপির ৩ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল মতিন ভূঁইয়া, তার স্ত্রী ও কন্যা অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় আহত হন। সন্ত্রাসীরা তাকে পিটিয়ে গলা চেপে শ্বাসরোধের চেষ্টা করে এবং বাধা দিলে স্ত্রী-কন্যাকেও মারধর করে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 6

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

আব্দুল মতিন ভূঁইয়া (কায়েতপাড়া ইউপির ৩ নম্বর ওয়ার্ড সদস্য)জহুরা আক্তার (ভুক্তভোগীর স্ত্রী)মুশফিকা তানহা (ভুক্তভোগীর কন্যা)আবুল হোসেনমাহমুদ হাসানরিপনঅজ্ঞাত ৩-৪ জন সন্ত্রাসী

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 3

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 04/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 05/04/26open original ↗

রূপগঞ্জে ইউপি সদস্য ও স্ত্রী-সন্তানের ওপর হামলা

রূপগঞ্জে ইউপি সদস্য ও স্ত্রী-সন্তানের ওপর হামলা Advertisement যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ রূপগঞ্জে কায়েতপাড়াা ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মতিন ভূঁইয়া ও তার স্ত্রী-সন্তানের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে কামশাইরে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী কায়েতপাড়া ইউপি সদস্য আব্দুল মতিন ভূঁইয়া জানান, শনিবার দুপুরে কামশাইরের নিজ বাড়ি থেকে অটোরিকশায় তিনি তার স্ত্রী জহুরা আক্তার ও মাদ্রাসায় পড়ুয়া কন্যা মুশফিকা তানহা কোনাপাড়ার বাসায় ফিরছিলেন। পথিমধ্যে কামশাইর পাকা রাস্তায় সন্ত্রাসী আবুল হোসেন, মাহমুদ হাসান, রিপনসহ আরও ৩-৪ জন সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা তাকে পিটিয়ে আহত করে এবং গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। তার স্ত্রী ও কন্যা বাধা দিলে সন্ত্রাসীরা তাদেরও পিটিয়ে আহত করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ ঘটনায় আব্দুল মতিন ভূঁইয়ার স্ত্রী বাদী হয়ে সন্ত্রাসী আবুল হোসেন, মাহমুদ হাসান, রিপনসহ আরও অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে ওসি সালাউদ্দিন আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।