আশুলিয়ায় গরুর হাট ইজারা না পেয়ে হামলা, আহত ৩
Why this classification
This is a single, specific incident on Monday, 18 May 2026, in which a group with BNP links allegedly attacked a rival leaseholder with sticks, injured three people and took cash and phones. The article reports the attack itself, not just a reaction to it, so it counts as violence even though the accused denies involvement.
Killed
0
Injured
3
Summary
ঢাকার আশুলিয়ার নরসিংহপুর গরুর হাট ইজারা না পেয়ে সোমবার (১৮ মে ২০২৬) সন্ধ্যায় লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে তিনজনকে পিটিয়ে আহত করা হয় এবং নগদ টাকা ও চারটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। ভুক্তভোগী ইজারাদার বিএনপি সংসদ-সদস্যের ভাই দেওয়ান মো. মইন উদ্দিন বিপ্লবসহ ২২ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন, যদিও অভিযুক্ত বিপ্লব অভিযোগের সঙ্গে সম্পৃক্ততা অস্বীকার করেছেন।
AI analysis
Category
Political Violence
Confidence
80% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 3
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Ganoadhikar Parishad
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 18/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
আশুলিয়ায় গরুর হাট ইজারা না পেয়ে হামলা, আহত ৩
আশুলিয়ায় গরুর হাট ইজারা না পেয়ে হামলা, আহত ৩ অভিযোগ সংসদ-সদস্যের ভাইয়ের বিরুদ্ধে Advertisement যুগান্তর প্রতিবেদন, সাভার (ঢাকা) প্রকাশ: ২১ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ঢাকার আশুলিয়ার নরসিংহপুর গরুর হাট ইজারা না পেয়ে সোমবার সন্ধ্যায় হামলা চালিয়ে তিনজনকে পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ইজারাদার শেখ শওকত হোসেন রাতে আশুলিয়া থানায় ঢাকা-১৯ আসনে বিএনপির সংসদ-সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর ভাই দেওয়ান মো. মইন উদ্দিন বিপ্লবকে প্রধান আসামি করে ২২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৪০-৫০ জনকে। শেখ শওকত হোসেন যুগান্তরকে বলেন, ঈদুল আজহা উপলক্ষ্যে সাভার উপজেলার বিভিন্ন স্থানে ১৪টি কুরবানির পশুর হাটের দরপত্র আহ্বান করে উপজেলা প্রশাসন। আমি নরসিংহপুর গরুর হাটের দরপত্রে অংশ নেই। গণঅধিকার পরিষদের পৌর কমিটির সভাপতি সাব্বির হোসেন শাহীন বাংলাবাজার হাটের দরপত্রে অংশ নেন। সোমবার দুপুরে দরপত্র খোলা হয় এবং নিয়ম অনুযায়ী আমাদের দুজনকেই পৃথক দুটি হাটের সর্বোচ্চ দরদাতা হিসাবে ঘোষণা করে উপজেলা প্রশাসন। বাকি ১২টি হাটের ইজারা নেন বিএনপির নেতাকর্মীরা। সংসদ-সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পিএস শরিফ, বিএনপির আব্দুল হাই, জিল্লু মাস্টারসহ অনেকেই নরসিংহপুর ও বাংলাবাজার হাটের ইজারা নিতে নিজেদের অবৈধভাবে সর্বোচ্চ দরদাতা হিসাবে দাবি করেন। তখন এ বিষয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার সামনেই আমাদের হুমকি দেন। পরে আমি তাদের হাট যৌথভাবে পরিচালনা করার প্রস্তাব দেই। কিন্তু তারা আমাদের এ ইজারা প্রত্যাখ্যান করতে বলেন। শেখ শওকত হোসেন আরও বলেন, সোমবার সন্ধ্যায় আমরা হাটের স্থান পরিদর্শন করতে যাই। এ সময় বিপ্লবের পক্ষের ৩০-৪০ জন লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা চালান। এ সময় আমাদের কাছে থাকা নগদ অর্থ ও চারটি মোবাইল ফোন ছিনিয়ে নেন তারা। একপর্যায়ে প্রাণ বাঁচাতে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়ে প্রশাসনে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে আমাদের আহত অবস্থায় উদ্ধার করে। এর মধ্যে তিনজনকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে দেওয়ান মো. মইন উদ্দিন বিপ্লব ভিডিও বার্তায় জানান, সোমবার সন্ধ্যায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা (ইজারাদার) হাটে প্রবেশ করে সেখানে কর্মরত লোকদের মারধর করে এবং তাদের হাট থেকে বের করে দেন। খবর পেয়ে ইয়ারপুর বিএনপির অঙ্গ সংগঠনের লোকজন ছুটে আসেন। পরবর্তীকালে সেখানে গণঅধিকার পরিষদের লোকজনের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়, তবে সেখানে কোনো হামলার ঘটনা ঘটেনি। পাশাপাশি আমাকে জড়িয়ে যে অভিযোগ করা হয়েছে, ওই অভিযোগের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলা প্রশাসনের দরপত্র আহ্বানের অনেক আগেই নরসিংহপুর গরুর হাট বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হাটে গরু কেনা-বেচার উপযোগী করে তোলেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, গরুর হাট দখলকে কেন্দ্র করে হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আমরা দেখব এটি মামলা হওয়ার মতো কোনো ঘটনা কিনা, যদি মামলা রজু হওয়ার মতো কোনো ঘটনা হয় তবে তা অবশ্যই করা হবে।
