শিয়ালের টানাটানিতে বের হয়ে এল যুবকের মরদেহ, দেখে চিৎকার দিলেন কৃষক

AI-classifiedconfidence 95%

Why this classification

The article reports the discovery of a dead body hidden under straw in a field, indicating a homicide. It meets the recency and geographic criteria for tracking violence.

Reported by:Prothom AloSingle source
30/09/26•Kamalpur Satbil, Pierpur Union, Daulatpur

Killed

1

Injured

0

Summary

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নে খড়ের নিচ থেকে শিয়ালে টানাটানি করার সময় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের মুখমণ্ডলসহ শরীরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে সিআইডি ক্রাইমসিন টিম কাজ করছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 7

Perpetrator side

Unknown

Victim side

Unknown

Other actors

দেলোয়ার হোসেনখালেদুর রহমানসানাউল্লাহ

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 30/09/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Prothom Alo · 30/09/26open original ↗

শিয়ালের টানাটানিতে বের হয়ে এল যুবকের মরদেহ, দেখে চিৎকার দিলেন কৃষক

কুষ্টিয়া দৌলতপুরে মাঠে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে সেখানে স্থানীয় মানুষেরা ভিড় করেন। বুধবার সকালে তোলাছবি: প্রথম আলো সকালে মাঠে কাজ করতে যাচ্ছিলেন এক কৃষক। হঠাৎ দেখতে পান রাস্তার পাশে খড়ের নিচে লুকানো কিছু একটা নিয়ে টানাটানি করছে কয়েকটি শিয়াল। অস্বাভাবিক দৃশ্য দেখে থমকে দাঁড়ান ওই কৃষক। কাছে গিয়ে দেখেন বস্তুটি কোনো এক যুবকের মরদেহ। এরপর তাঁর চিৎকারে আরও মানুষ এসে জড়ো হয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকাল সোয়া ছয়টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর সাতবিল এলাকায় মাঠের মধ্যে ইট বিছানো সড়কের পাশে। শিয়ালের টানাটানিতে মরদেহটি খড়ের বাইরে বেরিয়ে আসে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। পরে তাঁরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল), কুষ্টিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, মরদেহটি আনুমানিক দুই থেকে তিন দিনের পুরোনো মনে হচ্ছে। মরদেহের মুখমণ্ডলসহ শরীরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিচয় শনাক্তের জন্য কাজ চলছে। এ জন্য ঝিনাইদহ থেকে সিআইডির ক্রাইমসিন টিম আসছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় কৃষক সানাউল্লাহ মাঠে কাজ করতে যাচ্ছিলেন। নির্জন সড়ক দিয়ে যাওয়ার সময় তিনি দেখতে পান, কয়েকটি শিয়াল একটি বস্তু নিয়ে টানাটানি করছে। কাছে এগিয়ে গেলে শিয়ালগুলো পালিয়ে যায়। পরে তিনি দেখতে পান, ঘাস ও খড় দিয়ে ঢেকে রাখা হয়েছে অজ্ঞাতনামা যুবকের মরদেহ।বিষয়টি দেখে সানাউল্লাহ চিৎকার দিলে আশপাশের মাঠে থাকা অন্য কৃষকেরা ছুটে আসেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড় জমে। খবর পেয়ে দৌলতপুর থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে ঝিনাইদহ থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন টিমকে ঘটনাস্থলে তলব করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন বলেন, শিয়ালের টানাটানিতে মরদেহটি খড়ের বাইরে বেরিয়ে আসে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। পরে তাঁরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন খুলনা বিভাগমরদেহ উদ্ধারকৃষকদৌলতপুরকুষ্টিয়া