কৃষকের বর্গা নেওয়া জমির ৬শ পেঁপে চারা কেটে ফেলল দুর্বৃত্তরা

AI-classifiedconfidence 85%

Why this classification

Unknown people deliberately cut down about 650 papaya saplings on a farmer's leased land overnight, causing heavy financial loss. This is deliberate destruction of property, which counts as vandalism, and it is a single specific incident reported within the recent window, with no casualties.

Reported by:Dhaka PostSingle source
01/05/26•কোটামনি গ্রাম, চাপাইর ইউনিয়ন

Killed

0

Injured

0

Summary

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের কোটামনি গ্রামে ২ মে ২০২৬ সকালে জানা যায়, রাতের আঁধারে দুর্বৃত্তরা কৃষক আল মামুনের বর্গা নেওয়া জমির প্রায় ৬৫০টি পেঁপে গাছের চারা কেটে ফেলেছে। ক্ষতিগ্রস্ত কৃষক প্রায় ৩ লাখ টাকা ঋণ নিয়ে বাগান করেছিলেন এবং থানায় অভিযোগ দায়ের করেছেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 4

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

আল মামুন (৪৫), ক্ষতিগ্রস্ত কৃষকশহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), কালিয়াকৈর থানামো. জাহিদ হাসান, কালিয়াকৈর উপজেলা কৃষি কর্মকর্তারহিজ মিয়া, জমির মালিকআলমাছ মিয়া, স্থানীয় বাসিন্দাদুর্বৃত্তরা (অজ্ঞাত)

Affected infrastructure

পেঁপে গাছের চারা (প্রায় ৬৫০টি)বর্গা নেওয়া দুই বিঘা জমির পেঁপে বাগান

Tags

Land Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 01/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 03/05/26open original ↗

কৃষকের বর্গা নেওয়া জমির ৬শ পেঁপে চারা কেটে ফেলল দুর্বৃত্তরা

গাজীপুরের কালিয়াকৈরে রাতের আধারে আল মামুন (৪৫) নামে এক কৃষকের বর্গা নেওয়া জমির সাড়ে ৬শ পেঁপে গাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে একরকম পথে বসার উপক্রম ওই কৃষকের। রোববার (২ মে) কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত আল মামুন থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটির তদন্তে পুলিশ কাজ করছে। তিনি আরও জানান, এতো বড় জমির পেঁপে গাছ কাটার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। আমরা সেটিই তদন্ত করে দেখছি। এর আগে, গতকাল শনিবার উপজেলার চাপাইর ইউনিয়নের কোটামণি গ্রামে দিনভর জমি পরিচর্যা শেষে সন্ধ্যায় বাড়ি চলে যান আল মামুন। রাত ১০টার দিকেও একবার জমিতে আসেন তিনি। ওইদিন দিবাগত রাতেই দুর্বৃত্তরা হানা দেয় জমিতে। কেটে ফেলে বাড়ন্ত সাড়ে ৬শ পেঁপে গাছ। রোববার সকালে জমিতে গিয়ে দেখতে পান, জমির সব চারা কেটে ফেলা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চাপাইর ইউনিয়নের কোটামনি গ্রামের বাসিন্দা রহিজ মিয়ার কাছ থেকে দুই বিঘা জমি বর্গা নিয়ে পেঁপে চাষ করেন আল মামুন। এখানে তার ব্যয় হয় প্রায় ৩ লাখ টাকা। অল্প কিছুদিনের মধ্যেই গাছগুলোতে ফল ধরা শুরু করতো। স্থানীয় বাসিন্দা, আলমাছ মিয়া বলেন, কৃষক আল মামুন গরিব মানুষ। তিনি অন্যের জমিটি বর্গা নিয়ে চাষ করেছিলেন। তার জমিটিতে থাকা সব চারা কেটে ফেলা হয়েছে। তার এমন ক্ষতি যারা করেছে, তাদের উপযুক্ত বিচার দাবি করি। কৃষক আল মামুন ঢাকা পোস্টকে বলেন, জমি বর্গা নিয়ে লাখ টাকা খরচ করে এ পেঁপে বাগান করেছি। রাতের অন্ধকার কে বা কারা আমার জমির সাড়ে ছয়শ গাছের চারা কেটে ফেলেছে। আমার সাথে তো কারো এমন শত্রুতা নেই। আমি বিভিন্ন স্থান থেকে লোন করে টাকা নিয়ে এ ফলের বাগান করেছি। এ টাকা এখন পরিশোধ করব কিভাবে। আমার তো কারো সাথে কোনো শত্রুতা নেই। কালিয়াকৈর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদ হাসান জানান, ঘটনাটি শুনে আমাদের লোকজন সেখানে পাঠাই। এমনভাবে গাছগুলো কেটেছে, সেগুলো ফল ধরার উপক্রম নেই। ওই কৃষকের অনেক ক্ষতি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আমরা তার জন্য প্রণোদনার ব্যবস্থা করব। আশিকুর রহমান/এসএইচএ