লোনের ৫০ হাজার টাকা তুলে বাড়ি ফেরার পথে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
Why this classification
Unknown attackers drugged a man outside a health complex in Kishoreganj and stole 50,000 taka he had just withdrawn from an NGO loan. The victim was physically overpowered, and a police complaint was filed, so this is a concrete, recent criminal attack.
Killed
0
Injured
0
Summary
২০২৬ সালের ১৫ মে বিকেলে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দুর্বৃত্তরা এনজিও থেকে লোনের টাকা তোলা জহুরুল ইসলামের নাকে চেতনানাশক দিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ভুক্তভোগী থানায় অভিযোগ করেছেন এবং পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 4
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 15/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
লোনের ৫০ হাজার টাকা তুলে বাড়ি ফেরার পথে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
নীলফামারীর কিশোরগঞ্জে এনজিও থেকে লোনের টাকা তুলে বাড়ি ফেরার পথে জহুরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে চেতনানাশক দিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ মে) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সদর ইউনিয়নের পুষনা গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী সূত্রে জানা যায়, আজ বিকেলের দিকে জহুরুল ইসলাম টিএমএসএস নামে একটি এনজিও থেকে লোনের ৫০ হাজার টাকা উত্তোলন করে বাড়ির দিকে যাচ্ছিলেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার নাকে চেতনানাশক দেয়। এসময়ে তার হাতে কয়েকটি বিদেশি টাকার মতো কাগজ দিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরলে চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। ভুক্তভোগী জহুরুল ইসলাম বলেন, এনজিও থেকে লোনের টাকা তুলে বাড়ি যাওয়ার পথে কয়েকজন এসে আমার নাকে চেতনানাশক দিলে আমার স্বাভাবিক জ্ঞান থাকে না। কিছুক্ষণ পর আমার জ্ঞান স্বাভাবিক হলে হাতে কয়েকটি বিদেশি টাকা দেখে চিৎকার করি। তারপর দেখি আমার পকেটে থাকা ৫০ হাজার টাকা তারা নিয়ে গেছে। এ বিষয়ে থানায় অভিযোগ করেছি। এ বিষয়ে কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি, আমরা বিষয়টি তদন্ত করে দোষীকে শনাক্তের চেষ্টা করছি। শাহজাহান ইসলাম লেলিন/এসএইচএ
