সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির দাবি আ.লীগের অপতৎপরতা
Why this classification
প্রতিবেদনে একটি নির্দিষ্ট ঘটনার বর্ণনা রয়েছে: শুক্রবার রাতে ৬০-৭০ জন মুখোশধারী দুর্বৃত্ত অস্ত্রের মুখে পাহারাদারদের জিম্মি করে কারখানা ও গুদামে লুটপাট চালিয়েছে। এটি একটি সংঘবদ্ধ অপরাধমূলক কর্মকাণ্ড, যা সহিংসতার সংজ্ঞার মধ্যে পড়ে।
Killed
0
Injured
0
Summary
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান সুমনের মালিকানাধীন স্পার্ক ভিশন লিমিটেড কারখানায় শুক্রবার রাতে ৬০-৭০ জন মুখোশধারী দুর্বৃত্ত লুটপাট চালিয়েছে। তারা পাহারাদারদের অস্ত্রের মুখে জিম্মি করে লোহার মালামাল নিয়ে যায়।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Awami League
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 19/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির দাবি আ.লীগের অপতৎপরতা
সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির দাবি আ.লীগের অপতৎপরতা Advertisement ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:৫৩ পিএম ছবি: সংগৃহীত ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাবেক সংসদ সদস্য ও উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহমুদ হাসান সুমনের মালিকানাধীন স্পার্ক ভিশন লিমিটেড কারখানা ও গুদামে সংঘবদ্ধ লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। এ ঘটনায় উপজেলা বিএনপি এক সংবাদ সম্মেলনে দাবি করেছে, এটি ‘ফ্যাসিস্টদের অপতৎপরতা’। বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিরুদ্ধে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটানো হয়েছে। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত ৯টার দিকে ঈশ্বরগঞ্জ পৌরসদরের রহমতগঞ্জ এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে অবস্থিত স্পার্ক ভিশন লিমিটেডের কারখানায় লুটপাটের এ ঘটনা ঘটে। কারখানার পাহারাদার সুরুজ আলী জানান, অসুস্থ থাকায় সেদিন রাতে তার পরিবর্তে ছেলে ইমন দায়িত্ব পালন করছিল। রাতের একপর্যায়ে মুখোশধারী একদল ব্যক্তি কারখানায় ঢুকে দায়িত্বরতদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর গুদামের তালা ভেঙে রিফ্লেকটিভ সামগ্রীসহ বিভিন্ন লোহার মালামাল দুটি পিকআপে করে নিয়ে যায়। পাহারাদার ইমনের ভাষ্য, হামলাকারীর সংখ্যা ছিল প্রায় ৬০ থেকে ৭০ জন। তারা দেশিয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে অভিযান চালিয়ে অল্প সময়ের মধ্যেই মালামাল নিয়ে চলে যায়। ঘটনার পর শনিবার রাতে ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি বলেন, ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের ফ্যাসিস্ট গোষ্ঠী বিএনপিকে বিতর্কিত করার উদ্দেশে পরিকল্পিতভাবে এ ধরনের নাটকীয় ঘটনা ঘটাচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এ কে এম হারুন অর রশিদ জানান, খবর পেয়ে ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। পুরো ঘটনাই রহস্যজনক বলে তাদের কাছে মনে হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, পৌর বিএনপির আহ্বায়ক সাইদুল হক, সদস্য সচিব নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক হায়দার আলী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। অন্যদিকে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আযম বলেন, খবর পেয়ে টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলেও সেখানে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত লুটপাটের বিষয়ে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তিনি আরও জানান, কারখানার ইনচার্জ তারেক মাহমুদ ওরফে বাবুকে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় আটক করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
