মহাসড়ক অবরোধ করে রংপুরে মোটর শ্রমিকদের বিক্ষোভ

AI-classifiedconfidence 85%

Why this classification

This is a single, specific incident in which 10 to 12 transport workers were allegedly attacked by supporters of a union leader at Modern Mor in Rangpur on 11 May 2026. The workers then blocked the Rangpur-Dhaka highway for about two hours, which makes it a valid violent incident within the recent window.

Reported by:Dhaka PostJugantorCorroborated · 2 sources
11/05/26•Modern Mor, Rangpur (Rangpur Central City Bus Terminal area)

Killed

0

Injured

10

Summary

সোমবার (১১ মে ২০২৬) রংপুর মডার্ন মোড় এলাকায় কর্মবিরতি চলাকালে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক তাজুল ইসলাম মুকুলের সমর্থকদের বিরুদ্ধে ১০-১২ জন শ্রমিককে হামলার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে শ্রমিকরা রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ রাখেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

Tajul Islam Mukul (convener, Rangpur District Motor Workers Union; alleged supporters accused of the attack)Shaheen (attacked worker)Musa (attacked worker)Bhuttu (attacked worker)Nur Mohammad Nur (presided over the protest rally)Mahfuz Un Nabi Chowdhury Don (administrator, Rangpur City Corporation; spoke to workers to end the strike)

Tags

Rally Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 10

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 11/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Dhaka Post · 11/05/26open original ↗

মহাসড়ক অবরোধ করে রংপুরে মোটর শ্রমিকদের বিক্ষোভ

রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের দাবিতে চলমান কর্মবিরতির মধ্যে সাধারণ শ্রমিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়ে যানজটের সৃষ্টি হয়। সোমবার (১১ মে) দুপুরে রংপুর কেন্দ্রীয় সিটি বাস টার্মিনালে কর্মবিরতি চলাকালে কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে শ্রমিকরা আসছিলেন। নগরীর মডার্ন মোড় এলাকায় পৌঁছালে শাহীন, মুছা, ভুট্টুসহ ১০ থেকে ১২ জন শ্রমিকের ওপর হামলার ঘটনা ঘটে। তারা সবাই মিঠাপুকুর উপজেলার জায়গীরসহ বিভিন্ন এলাকা থেকে আসেন। অভিযোগ উঠেছে, রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক তাজুল ইসলাম মুকুলের সমর্থকরা এ হামলা চালান। এ ঘটনার প্রতিবাদে সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থানরত সাধারণ শ্রমিকরা রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে রংপুর মেডিকেল মোড় থেকে মডার্ন মোড় পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার যানবাহনের যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ পোহাতে হয়। বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতারা হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে বার্ষিক সাধারণ সভার তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত জেলার সবধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার হুমকি দেন। শ্রমিক নুর মোহাম্মদ নুরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাবু, সাবেক কার্যকরী সভাপতি শাহজাহান আলী, শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ মুকুল, যুগ্ম আহ্বায়ক ওবায়দুল্লাহ, জাহিদুল ইসলাম, নুর আলম ও জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রংপুর মেট্রোপলিটন পুলিশকে হিমশিম খেতে হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়। তবে তখনও কর্মবিরতি চলছিল। পরে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন সিটি বাস টার্মিনালে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তার আশ্বাসের পর কর্মবিরতি প্রত্যাহার করা হয়। এ সময় শ্রমিকেরা দ্রুত সময়ের মধ্যে বার্ষিক সাধারণ সভার তারিখ ঘোষণা ও নির্বাচনের দাবি জানান। ফরহাদুজ্জামান ফারুক/এসএইচএ

Source 2: Jugantor · 24/04/26open original ↗

তেল না পেয়ে হামলা ভাঙচুর লুটপাট

বদরগঞ্জে ফিলিং স্টেশন তেল না পেয়ে হামলা ভাঙচুর লুটপাট Advertisement বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ রংপুরের বদরগঞ্জ উপজেলার চেংমারি ফিলিং স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যা ৭টায় হঠাৎ করে কয়েকজন ফিলিং স্টেশনে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে অফিস কক্ষের গ্লাস ভেঙে ভেতরে ঢুকে পেট্রোল বিক্রির নগদ টাকা লুট করে নিয়ে যায়। খবর পেয়ে বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বদরগঞ্জ থানায় ৯ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন পাম্পের মালিক। নাম প্রকাশে অনিচ্ছুক তেল নিতে আসা মোটরসাইকেলচালক বলেন, বুধবার চেংমারী পাম্পে তেল দিচ্ছিল। কিন্তু হঠাৎ করেই তারা তেল দেওয়া বন্ধ করে দেয়। বেশকিছু মোটরসাইকেল লাইনে দাঁড়িয়ে ছিল। তেল না পেয়ে তারা ক্ষিপ্ত হয়ে এ ভাঙচুর চালিয়েছে। চেংমারি ফিলিং স্টেশনের মালিক সুলতানা আক্তার বলেন, আমার পেট্রোলপাম্পের ম্যানেজার তেল দেওয়া শেষে টাকা গোনার সময় অতর্কিতভাবে পাম্পের অফিস ঢুকে ২ লাখ ২৬ হাজার টাকা লুট ও ৭ লাখ টাকার সরঞ্জাম ক্ষতি করা হয়েছে। আমি থানায় মামলা করেছি। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।