সাতকানিয়ায় দুর্বৃত্তদের হামলায় আহত যুবকের মৃত্যু

AI-classifiedconfidence 89%

Why this classification

This incident was classified as criminal violence in Chattogram. Parties reported: Masked Miscreants. Reported casualties: 1 killed and 0 injured. Reported by 2 sources.

Reported by:Ajker PatrikaProthom AloCorroborated · 2 sources
20/03/26•Sonakania Union, Satkania

Killed

1

Injured

0

Summary

সাতকানিয়ায় ঈদুল ফিতরের আগের রাতে মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হকার মিজানুর রহমান ২১শে মার্চ ২০২৬ তারিখে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে পূর্ববিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

89% · severity 8

Parties involved

Masked Miscreants

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 20/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Ajker Patrika · 22/03/26open original ↗

সাতকানিয়ায় দুর্বৃত্তদের হামলায় আহত যুবকের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈদুল ফিতরের আগের দিন চাঁদরাতে মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত যুবক মিজানুর রহমান (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত মিজানুর রহমান উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাতিয়ারকুল এলাকার মদন মৌলভী বাড়ির মৃত আবদুর রহিমের ছেলে। নিহত মিজানের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, মিজানুর রহমান চট্টগ্রাম নগরে হকার হিসেবে ব্যবসা করতেন। ঈদুল ফিতরের চাঁদরাতে স্ত্রী ও দুই সন্তান নিয়ে লোহাগাড়ার আমিরাবাদ থেকে ঈদের বাজার করে বাড়ি ফিরছিলেন তিনি। তাঁরা গারাংগিয়ার হাতিয়ারপুল বাজার সড়ক এলাকায় পৌঁছালে মুখোশ পরা একদল দুর্বৃত্ত মিজানুর রহমানকে টেনেহিঁচড়ে তুলে নিয়ে যায়। এরপর রাত আনুমানিক ১টার দিকে বাড়ির লোকজনের কাছে খবর আসে, সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের (বোর্ড অফিস) দক্ষিণ পাশে মিজানুর রহমান রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে গুরুতর আহত অবস্থায় মিজানুরকে স্বজনেরা উদ্ধার করে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বেলা ২টার দিকে তাঁর মৃত্যু হয়। সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দীন বলেন, মিজানুর রহমান নামের এক যুবককে দুর্বৃত্তরা তুলে নিয়ে গিয়েছিল। পরে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়েছে। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরে মিজানুর রহমানকে হত্যা করা হয়েছে। কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। মিজানুরের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় থানায় এখনো মামলা হয়নি।

Source 2: Prothom Alo · 22/03/26open original ↗

সাতকানিয়ায় মুখোশধারী দুর্বৃত্তের হামলায় আহত তরুণের মৃত্যু

দুর্বৃত্তের হামলায় নিহত মিজানুর রহমানছবি সংগৃহীত চট্টগ্রামের সাতকানিয়ায় ঈদের আগের রাতে মুখোশধারী দুর্বৃত্তের হামলায় আহত তরুণ ঘটনার ১৪ ঘণ্টা পর মারা গেছেন। গতকাল শনিবার বেলা দুইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত তরুণের নাম মিজানুর রহমান (২৬)। তিনি উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড হাতিয়ারকুল এলাকার মদন মৌলভিবাড়ির মৃত আবদুর রহিমের ছেলে এবং দুই সন্তানের বাবা। স্থানীয় জনপ্রতিনিধি ও নিহত তরুণের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, মিজান চট্টগ্রাম নগরে ফুটপাতে ব্যবসা করতেন। গত শুক্রবার রাতে তিনি স্ত্রী, দুই সন্তানসহ লোহাগাড়ার আমিরাবাদ বাজার থেকে ঈদের কেনাকাটা করে সিএনজিচালিত অটোরিকশায় বাড়িতে ফিরছিলেন। রাত ১০টার দিকে অটোরিকশাটি হাতিয়ারপুল বাজার পৌঁছালে আগে থেকেই ওত পেতে থাকা মুখোশধারী দুর্বৃত্তরা মিজানকে জোর করে তুলে নিয়ে যায়। এরপর রাত দেড়টার দিকে স্থানীয় লোকজন সোনাকানিয়া ইউনিয়নের বোর্ড অফিস–সংলগ্ন এলাকায় তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। লোকজনের সহায়তায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বেলা দুইটার দিকে তাঁর মৃত্যু হয়। সাতকানিয়া থানার ওসি মনজুরুল হক প্রথম আলোকে বলেন, পূর্ববিরোধের জেরে মিজানুরের ওপর হামলা হয়েছে বলে মনে হচ্ছে। তাঁকে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশ অভিযান চালাচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন হামলাসাতকানিয়াচট্টগ্রামঅপরাধলোহাগড়াচট্টগ্রাম বিভাগহত্যা