নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মারপিটে লাইনম্যান আহত, পল্লী বিদ্যুতের গাড়ি ভাঙচুর

AI-classifiedconfidence 96%

Why this classification

The article reports a concrete incident on 10 June 2026 where a banned student wing leader physically assaulted and vandalized Palli Bidyut officials, causing injury; this meets the definition of relevant violence and falls within the 14‑day recency window.

Reported by:JugantorSingle source
10/06/26•এমসি বাজার

Killed

0

Injured

1

Summary

১০ জুন শ্রীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের ও লাইনম্যানদের ওপর হামলা করে গাড়ি ও সরঞ্জাম ভেঙে ফেলে; লাইনম্যান তাহেরুল ইসলাম (৩২) গ্রেড‑১ আহত হন এবং পুলিশ পরে তাদের উদ্ধার করে।

AI analysis

Category

Political Violence

Confidence

96% · severity 4

Perpetrator side

Awami League

Victim side

Locals

Other actors

জাহাঙ্গীর আলমসজীব আহমেদআতিকুর রহমানতাহেরুল ইসলামমো. শাহিনুর আলমশান্তনু রায়

Affected infrastructure

গাড়িবৈদ্যুতিক সরঞ্জাম

Tags

Party Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Awami League

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 10/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 10/06/26open original ↗

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মারপিটে লাইনম্যান আহত, পল্লী বিদ্যুতের গাড়ি ভাঙচুর

প্রিন্ট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ এএম Advertisement নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মারপিটে লাইনম্যান আহত, পল্লী বিদ্যুতের গাড়ি ভাঙচুর Advertisement শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১০ জুন ২০২৬, ১০:৫৪ পিএম আরও পড়ুন Advertisement গাজীপুরের শ্রীপুরে এমসি বাজার এলাকায় পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও লাইনম্যানদের ওপর হামলা চালিয়ে মারপিট ও ভাঙচুর করেছে জাহাঙ্গীর আলম নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশের সহযোগিতায় অবরুদ্ধ ওই কর্মকর্তা ও আহত লাইনম্যানদের উদ্ধার করা হয়। বুধবার (১০ জুন) বিকালে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মাওনা জোনাল অফিসের কর্মকর্তা ও লাইনম্যানদের সঙ্গে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জাহাঙ্গীর নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। মাওনা জোনাল অফিসের ইঞ্জিনিয়ার সজীব আহমেদ বলেন, গোদারচালা এলাকায় ইকবাল মেম্বারের ছেলে জাহাঙ্গীর আলমের নামে এমসি বাজার এলাকায় একটি ইন্ডাস্ট্রিয়াল বিদ্যুৎ সংযোগ বকেয়া থাকার কারণে গত প্রায় দুই বছর আগে বিচ্ছিন্ন করা হয়। বিচ্ছিন্ন লাইনের সরঞ্জামাদি খুলে আনার জন্য একাধিকবার গেলেও জাহাঙ্গীরের বাধার কারণে তা খুলে আনা সম্ভব হয়নি। বুধবার বিকালে মাওনা জোনাল অফিসের এজিএম আতিকুর রহমানসহ আমরা ওই সরঞ্জামাদি খুলে আনতে গেলে জাহাঙ্গীর তার সাঙ্গোপাঙ্গ নিয়ে পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও লাইনম্যানদের ওপর হামলা চালিয়ে গাড়ি এবং খুলে আনা সরঞ্জামাদি ভেঙে ফেলে। এ সময় লাইনম্যান তাহেরুল ইসলাম (৩২) গ্রেড-১ আহত হন। মাওনা জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী শান্তনু রায় জানান, নিয়মমাফিক সংযোগ বিচ্ছিন্ন লাইনের সরঞ্জামাদি খুলে আনতে গেলে আমাদের এজিএম ইঞ্জিনিয়ার এবং চারজন লাইনম্যানকে হেনস্তাসহ গাড়ি ও সরঞ্জামাদি ভাঙচুর করা হয়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ও অন্য কর্মকর্তাদের মাধ্যমে তাদের অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। শ্রীপুর থানার ওসি মো. শাহিনুর আলম জানান, খবর পেয়ে পুলিশের মাধ্যমে তাদের উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। Advertisement সম্পর্কিত খবর Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement