সড়ক দুর্ঘটনা নয় ছুরিকাঘাতে হত্যা
Why this classification
A tenant named Raju stabbed housewife Taslima Akter several times on the building rooftop in Sayedabad, Dhaka, on Monday, March 30, 2026, after an argument over an affair. She died on the way to hospital, and police confirmed it was a stabbing murder despite the family first claiming a road accident. This is a specific, recent, violent killing, so it counts as violence.
Killed
1
Injured
0
Summary
রাজধানীর সায়েদাবাদে ভাড়াটিয়া রাজু পরকীয়ার জেরে ছাদে কথাকাটাকাটির সময় গৃহবধূ তাসলিমা আক্তারকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। প্রথমে স্বজনরা সড়ক দুর্ঘটনার কথা বললেও পুলিশের তদন্তে ছুরিকাঘাতে হত্যার বিষয়টি নিশ্চিত হয়েছে।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
92% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 30/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
সড়ক দুর্ঘটনা নয় ছুরিকাঘাতে হত্যা
সায়েদাবাদে গৃহবধূর মৃত্যু সড়ক দুর্ঘটনা নয় ছুরিকাঘাতে হত্যা Advertisement যুগান্তর প্রতিবেদন প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ রাজধানীর সায়েদাবাদে গৃহবধূ তাসলিমা আক্তারের মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। স্বজনরা প্রথমদিকে ‘সড়ক দুর্ঘটনায়’ নিহত হয়েছে বলে দাবি করলেও পুলিশের তদন্তে পরকীয়ার জেরে হত্যার ঘটনা বলে তথ্য মিলেছে। জানা গেছে, ভুক্তভোগী তাসলিমার স্বামীর নাম রশিদ আহামেদ বাপ্পি। তিনি পরিবারের সঙ্গে ৭৩/১ দক্ষিণ সায়েদাবাদের একটি সাততলা ভবনে ভাড়া থাকতেন। তাসলিমার বাবার নাম জয়নাল মাদবর। তাদের বাসা বংশাল মাহুতটুলীতে। যাত্রাবাড়ী থানার এসআই আওলাদ হোসেন জানান, সোমবার সায়েদাবাদের একই বাসার ভাড়াটিয়া রাজু তসলিমার শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে। পরে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে গেলে মারা যান। স্বজনরা প্রথমে হাসপাতালে দাবি করেছিলেন, সায়েদাবাদে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তাসলিমা। পুলিশ জানায়, ঘটনার দিন তাসলিমাকে হাসপাতালে নিয়ে আসা দেবর নাদিম সাংবাদিক ও গোয়েন্দা সংস্থার সদস্যদের জানান, বংশালে বাবার বাসা থেকে অটোরিকশায় করে সায়েদাবাদ ফেরার পথে রেলগেট এলাকায় বাসের ধাক্কায় অটোটি দুমড়ে-মুচড়ে যায়। এতে যাত্রী তাসলিমা ও চালক আহত হন। এদিকে তদন্ত সূত্র জানায়, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ১৮ মাস ধরে ভাড়াটিয়া রাজুর সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে তাসলিমার। সোমবার সন্ধ্যার দিকে বাসার ছাদে কথাকাটাকাটির জেরে তাসলিমাকে ছুরিকাঘাত করে রাজু। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, সুরতহাল প্রতিবেদন করতে গিয়ে পুলিশ দেখতে পান, তাসলিমার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক জখম রয়েছে। এতেই প্রাথমিকভাবে নিশ্চিত হন, ওই নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। স্বজনদের জিজ্ঞাসাবাদ করলে তারা থানায় ঘটনার সত্যতা স্বীকার করেন এবং ছুরিকাঘাতে হত্যার বিষয়টি জানান।
