গোবিন্দগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষ ভাঙচুর, আহত ৬
Why this classification
This is a single, specific incident from 12 May 2026 in Gobindaganj, Gaibandha, where two BNP factions clashed over a land dispute. The fighting involved chasing and counter-chasing, two motorcycles were set on fire, several shops were vandalised, and six people from both sides were injured.
Killed
1
Injured
10
Summary
গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাকাইহাট বাজারে জমি নিয়ে বিরোধের জেরে ২০২৬ সালের ১২ মে (মঙ্গলবার) বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পালটাধাওয়া ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত হন এবং দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও কয়েকটি দোকান ভাঙচুর করা হয়।
AI analysis
Category
Political Violence
Confidence
95% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 10
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 12/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
গোবিন্দগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষ ভাঙচুর, আহত ৬
গোবিন্দগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষ ভাঙচুর, আহত ৬ Advertisement গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ১৩ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাকাইহাটে জমি নিয়ে বিরোধে বিএনপির দুপক্ষের সংঘর্ষ ধাওয়া-পালটাধাওয়া, মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ দোকান ভাঙচরের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১টার দিকে উপজেলার নাকাইহাট বাজারে উপস্বাস্থ্যকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-নাকাই ইউনিয়ন বিএনপির সভাপতি সায়েম সরকার, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, তার ছোট ভাই মাসুদ, নুরুল হকের ছেলে আলম ও আনিছুর রহমান। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, নাকাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহফুজান রহমান মণ্ডলের সঙ্গে বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল মালেকের এক শতক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এ ঘটনা নিয়ে মঙ্গলবার কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পালটাধাওয়া ও সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয়পক্ষের ৬ জন আহত হয়। এছাড়া দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুড়ে ফেলা মোটরসাইকেল থানায় আনা হয়েছে।
