প্রাক্তন স্বামীর ছোড়া এসিডে ঝলসে গেল তরুণীর মুখ

AI-classifiedconfidence 95%

Why this classification

প্রতিবেদনে একটি নির্দিষ্ট ঘটনার বর্ণনা রয়েছে যেখানে প্রাক্তন স্বামী তার স্ত্রীর মুখে এসিড নিক্ষেপ করেছে, যা সরাসরি শারীরিক আক্রমণ এবং নারী নির্যাতনের অন্তর্ভুক্ত। ঘটনাটি ১৪ দিনের মধ্যে ঘটেছে এবং বাংলাদেশে সংঘটিত হয়েছে।

Reported by:SamakalSingle source
04/06/26•বড় বহুলা গ্রাম

Killed

0

Injured

1

Summary

হবিগঞ্জ সদরের বড় বহুলা গ্রামে তালাকের জেরে প্রাক্তন স্বামী উজ্জ্বল মিয়া রুবিনা আক্তারের মুখে এসিড নিক্ষেপ করে। ঘটনাটি ঘটে ২০২৬ সালের ৪ জুন রাত ১০টায়, গুরুতর অবস্থায় রুবিনাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

95% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

উজ্জ্বল মিয়া (প্রাক্তন স্বামী)রুবিনা আক্তার (ভুক্তভোগী)মো. জাহিদুল হক (ওসি)

Tags

Acid AttackDomestic Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 04/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 06/06/26open original ↗

প্রাক্তন স্বামীর ছোড়া এসিডে ঝলসে গেল তরুণীর মুখ

প্রাক্তন স্বামীর ছোড়া এসিডে ঝলসে গেল তরুণীর মুখ হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ০৮:৩৫ | প্রিন্ট সংস্করণ বিয়ের পর থেকে নানা বিষয়ে স্বামীর সঙ্গে মতের মিল হচ্ছিল না হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা গ্রামে রুবিনা আক্তারের। যার পরিপ্রেক্ষিতে এক পর্যায়ে বাধ্য হয়ে স্বামী উজ্জ্বল মিয়াকে তালাক দেন রুবিনা। একটু শান্তির আশায় নিজের হাতে নিজের সংসার ভেঙে দেওয়ার পরও শান্তি জোটেনি রুবিনার ভাগ্যে। তালাকের জেরে ক্ষুব্ধ প্রাক্তন স্বামী উজ্জ্বলের নিক্ষেপিত এসিডে ঝলসে গেছে ওই তরুণীর মুখমণ্ডল। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হতভাগ্য রুবিনা। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। রুবিনা অলিপুর এলাকায় অবস্থিত প্রাণ কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করেন। এসিড নিক্ষেপের ঘটনার পর পর গা ঢাকা দিয়েছে তাঁর সাবেক স্বামী উজ্জ্বল। স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার আনন্দপুর গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে উজ্জ্বল মিয়ার সঙ্গে বছর কয়েক আগে বিয়ে হয় রুবিনার। এক পর্যায়ে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য দেখা দেয়। ফলে ৬ মাস আগে স্বামী উজ্জ্বলকে তালাক দেন রুবিনা। পরে তিনি প্রাণ কোম্পানিতে শ্রমিকের কাজে নেন। এদিকে, তালাক দেওয়ায় রুবিনার ওপর ক্ষিপ্ত ছিল উজ্জ্বল। প্রাণ কোম্পানিতে আসা-যাওয়ার পথে সে রুবিনাকে উত্যক্ত করতো। বেশ কয়েকবার উজ্জ্বল তাঁর ওপর হামলা করে বলেও অভিযোগ রয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে রুবিনা বাড়ি আসার পথে বড় বহুলায় বাড়ির পাশে আগে থেকে সেখানে ওতপেতে থাকা উজ্জ্বল তাঁর মুখে এসিড নিক্ষেপ করে। এ সময় রুবিনার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে উজ্জ্বল পালিয়ে যায়। এলাকাবাসী রুবিনাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বিষয়টি জানতে পেরে হবিগঞ্জ সদর ওসি মো. জাহিদুল হকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান এবং ঘটনাস্থলে পুলিশ পাঠান। এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, বিষয়টি জানতে পেরে তাঁরা হাসপাতালে ছুটে যান। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। - বিষয় : - এসিড নিক্ষেপ