যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

AI-classifiedconfidence 85%

Why this classification

This is a specific, recent physical attack in which neighbours armed with a dao (axe) and other weapons beat the victim, vandalised his shop and house wall, and threatened to kill him, causing an estimated loss of two lakh taka. The incident took place on 25 May 2026, within the recent window, and was reported to police.

Reported by:SamakalDhaka PostCorroborated · 2 sources
25/05/26•খোলাডাঙ্গা কদমতলা মোড়

Killed

0

Injured

1

Summary

২৫ মে ২০২৬ রাত সাড়ে ৯টার দিকে যশোরের খোলাডাঙ্গা কদমতলা মোড়ে প্রতিবেশী মনা, ইমন, জুলি খাতুনসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদ খানের দোকানের সামনে গিয়ে তাকে মারধর, দোকান ও বাড়ির প্রাচীর ভাঙচুর এবং প্রাণনাশের হুমকি দেয়। জমিজমা বিরোধের জেরে ঘটে এই ঘটনায় প্রায় দুই লাখ টাকার ক্ষতির অভিযোগ উঠেছে এবং তিনি কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

Locals

Victim side

NCP

Other actors

Rashed KhanMonaImonJulie KhatunAnindya Islam Amit

Affected infrastructure

shophouse boundary wall

Tags

Land Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: NCP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 25/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 26/05/26open original ↗

যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ মঙ্গলবার সকালে রাশেদ খানের বাড়িতে যান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: সমকাল যশোর অফিস প্রকাশ: ২৬ মে ২০২৬ | ১৫:২০ যশোরের খোলাডাঙ্গা কদমতলা মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদ খানের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় তিনি কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীদের সঙ্গে পূর্বশত্রুতা চলছিল। এরই ধারাবাহিকতায় ২৫ মে রাত ৯টা ১৫ মিনিটের দিকে প্রতিবেশী মনা, ইমন, জুলি খাতুনসহ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার দোকানের সামনে গিয়ে গালিগালাজ শুরু করে। রাশেদ খানের অভিযোগ, গালিগালাজে বাধা দিলে অভিযুক্তরা তাকে মারধর করে এবং তার দোকান ও বসতবাড়ির প্রাচীর ভাঙচুর করে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। এ সময় ধারালো কুড়াল নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে তেড়ে আসার অভিযোগও তিনি করেন। স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে হত্যার হুমকি দিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরপর থেকে তারা নিয়মিত প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও জানান রাশেদ খান, ফলে পরিবারটি নিরাপত্তাহীনতায় রয়েছে। এদিকে মঙ্গলবার সকালে রাশেদ খানের বাড়িতে যান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ন্যায়বিচারের আশ্বাস দেন। রাশেদ খান জানান, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ আসন থেকে কাস্তে প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং বর্তমানে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যশোর জেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।   - বিষয় : - যশোর - বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - হামলা

Source 2: Dhaka Post · 26/05/26open original ↗

যশোরে বৈছাআ নেতা রাশেদের বাড়িতে হামলা

যশোরে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতা রাশেদ খানের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনার পর মঙ্গলবার তার বাসায় গিয়ে খোঁজ-খবর নেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার (২৫ মে) রাত আনুমানিক ৯টার দিকে যশোর শহরের খোলাডাঙ্গা কদমতলা মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রাশেদ খান যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে রাশেদ খান উল্লেখ করেন, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার রাত ৯টা ১৫ মিনিটের দিকে প্রতিবেশী মনা, ইমন, জুলি খাতুনসহ কয়েকজন দেশীয় অস্ত্র, ধারালো দা ও কুড়াল নিয়ে তার বাড়ির পাশের দোকানের সামনে এসে গালিগালাজ শুরু করেন। তিনি অভিযোগ করেন, গালিগালাজে বাধা দিলে অভিযুক্তরা তাকে এলোপাথাড়ি মারধর করে। একই সঙ্গে তার ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়ির প্রাচীর ভাঙচুর করা হয়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। রাশেদ খান আরও জানান, অভিযুক্তদের মধ্যে দুজন ধারালো কুড়াল নিয়ে তার দিকে তেড়ে আসেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। তার দাবি, ঘটনার পরও অভিযুক্তরা তাকে ও তার পরিবারকে নিয়মিত প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। ফলে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। হামলার ঘটনার পর মঙ্গলবার সকালে ঢাকা থেকে যশোরে পৌঁছে রাশেদ খানের বাসায় যান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এসময় তিনি রাশেদ খানের পরিবারকে আশ্বস্ত করে বলেন, অন্যায়কারী যেই হোক, কোনোভাবেই ছাড় পাবে না। তিনি প্রশাসনের প্রতি ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারকে ভয়ভীতি উপেক্ষা করে আইনি প্রক্রিয়ার ওপর আস্থা রাখার পরামর্শ দেন। এ সময় যশোর জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ জেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। রাশেদ খান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দুঃসময়ে পাশে দাঁড়ানোয় আমি ও আমার পরিবার সাহস ও সমর্থন পেয়েছি। রেজওয়ান বাপ্পী/এসএইচএ