ফিল্মি স্টাইলে দোকানে হামলা ভাঙচুর লুটপাট
Why this classification
A group of 40 to 50 men armed with machetes, iron pipes and other local weapons attacked a rented shop in Nawabganj, smashed and looted it, threatened the owner's mother and wife with death, and took their gold ornaments. The attack occurred on Monday night (23 March 2026), within the recent window, and it is a single concrete incident, so it qualifies as violence.
Killed
0
Injured
0
Summary
নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়নের নয়ানগরে সোমবার (২৩ মার্চ ২০২৬) রাত প্রায় ৮টা ১৫ মিনিটে ৪০-৫০ জন দুর্বৃত্ত চাপাতি, লোহার পাইপসহ দেশীয় অস্ত্র নিয়ে একটি ভাড়া দেওয়া দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। ঘটনাস্থলে আসা দোকান মালিকের মা ও স্ত্রীকে প্রাণনাশের হুমকি দিয়ে তাদের স্বর্ণালংকার লুট করা হয় এবং জমি দখলের চেষ্টার জেরে এ হামলার অভিযোগ উঠেছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 23/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
ফিল্মি স্টাইলে দোকানে হামলা ভাঙচুর লুটপাট
ফিল্মি স্টাইলে দোকানে হামলা ভাঙচুর লুটপাট Advertisement যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা) প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১০:৫৫ পিএম নবাবগঞ্জে ফিল্মি স্টাইলে একটি দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার রাত আনুমানিক সোয়া ৮টায় উপজেলার বান্দুরা ইউনিয়নের নয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দোকানের মালিক নতুন বান্দুরার আনোয়ার হোসেন নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আনোয়ার হোসেনের কাছ থেকে দোকানটি সুমন নামে এক ব্যক্তি ভাড়া নিয়ে ক্যাটারিং ও রেস্টুরেন্টের ব্যবসা করেন। ঈদের কারণে দোকানটি বন্ধ ছিল। সোমবার রাতে প্রায় ৪০-৫০ জন দুর্বৃত্ত চাপাতি, লোহার পাইপসহ দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালিয়ে দোকান ভাঙচুর ও লুটপাট করে। খবর পেয়ে আনোয়ার হোসেনের মা ও স্ত্রী ঘটনাস্থলে এলে তাদের প্রাণনাশের হুমকি দিয়ে হেনস্তা করেন এবং তাদের কাছে থাকা স্বর্ণালংকারও লুট করেন। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী আনোয়ার হোসেন জানান, পূয়াকৈর মৌজার ২৩৩৮ দাগের সাড়ে ৭ শতাংশ জমি কিনে সেখানে দোকান নির্মাণ করে ভাড়া দিয়েছিলেন। কিন্তু স্থানীয় পার্শ্ববর্তী জমির মালিক জাহাঙ্গীর আলম জমিটি দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিলেন। এ নিয়ে কোর্টে মামলাও রয়েছে। কিন্তু সোমবার রাতে জাহাঙ্গীর সন্ত্রাসীদের নিয়ে দখলের জন্যই এ ধরনের হামলা চালায়। এ ঘটনায় জাহাঙ্গীর আলমকে প্রধান আসামি করে ৮ জনের এবং অজ্ঞাত ৩০-৩৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায় না। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার আলম আজাদ বলেন, এ ব্যাপারে আনোয়ার হোসেন একটি লিখিত অভিযোগ করেছেন।
