নগরকান্দায় বাড়িতে ডেকে ব্যবসায়ীকে বেঁধে নির্যাতন

AI-classifiedconfidence 85%

Why this classification

This is a specific, recent incident in which a goat trader was tied to a chair, had a towel tightened around his neck, was beaten, and had about 5.5 lakh taka taken. It is a physical attack with a robbery motive, and the family members in the accused household reportedly admitted to the assault.

Reported by:JugantorDhaka PostCorroborated · 2 sources
09/06/26•শাকপালদিয়া গ্রাম, নগরকান্দা

Killed

0

Injured

1

Summary

ফরিদপুরের নগরকান্দায় ৯ জুন ২০২৬ ছাগল ব্যবসায়ী আল-আমিনকে শাকপালদিয়া গ্রামের মজিদ ফকির বাড়িতে ডেকে নিয়ে চেয়ারে বেঁধে গলায় গামছা পেঁচিয়ে নির্যাতন করে তার ৫ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বুধবার থানায় লিখিত অভিযোগ করেছেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

মজিদ ফকির (অভিযুক্ত)আল-আমিন (ভুক্তভোগী ছাগল ব্যবসায়ী)অভিযুক্ত পরিবারের সদস্যরা

Tags

Robbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 09/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Dhaka Post · 10/06/26open original ↗

পদ্মা নদীতে স্পিডবোট আটকে ডাকাতি

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে যাত্রীবাহী স্পিডবোট আটকে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়ন সীমান্তে পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আট থেকে ১০ জনের একটি ডাকাতদল এক ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা, মুঠোফোন এবং স্পিডবোটের চার লক্ষাধিক টাকার ইঞ্জিনসহ যন্ত্রপাতি খুলে নিয়ে গেছে। ডাকাতির শিকার ব্যবসায়ী চরভদ্রাসন সদর ইউনিয়নের মৌলভীরচর কারিকরডাঙ্গী গ্রামের বাসিন্দা কোমর মোল্লার ছেলে লিটন মোল্লা (৩২)। তাকে স্থানীয় জেলেরা উদ্ধার করে ঢাকার দোহার উপজেলার একটি হাসপাতালে ভর্তি করেন। ডাকাতির সময় স্পিডবোট রেখে কাশবনে পালিয়ে রক্ষা পান স্পিডবোটের চালক সঞ্জিত খালাসী (৩৯)। তিনি চরভদ্রাসন সদর ইউনিয়নের খালাসীডাঙ্গী গ্রামের বাসিন্দা অভি খালাসীর ছেলে। পরে পুলিশ তাকে উদ্ধার করে চরভদ্রাসনে আনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে আটজন গরু ব্যবসায়ীকে চরভদ্রাসন উপজেলা সদরের গোপালপুর ঘাট থেকে ঢাকা জেলার দোহার উপজেলার মৈনট ঘাটে নামিয়ে দেন স্পিডবোটচালক সঞ্জিত খালাসী। ওই আট ব্যবসায়ী গতকাল ফরিদপুর শহরের টেপাখোলা গরুর হাট থেকে ব্যবসা কার্যক্রম শেষ করে ঢাকায় বাড়িতে ফিরছিলেন। তাদের মৈনট ঘাটে নামিয়ে আবার গোপালপুর ঘাটে ফেরার পথে স্পিডবোটে একমাত্র যাত্রী ছিলেন লিটন মোল্লা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্পিডবোটটি ঢাকা জেলা সীমান্ত থেকে চরভদ্রাসন সীমান্তে প্রবেশ করলে স্থানীয় ফারুক মোল্লার চরের পাশে একটি ডাবল ইঞ্জিনের স্পিডবোট নিয়ে সঞ্জিতের স্পিডবোটকে ধাওয়া করে।পরে পেছন থেকে এসে স্পিডবোটটির গতিরোধের চেষ্টা করে ডাকাতদল। পরে সঞ্জিত স্পিডবোটটি ফারুক মোল্লার চরে ভিড়িয়ে নিজে কাশবনে পালিয়ে যান। এ সময় বোটের একমাত্র যাত্রী লিটন মোল্লাকে ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে মুঠোফোন ও নগদ কয়েক হাজার টাকা নিয়ে যায়। পাশাপাশি স্পিডবোটের ইঞ্জিনসহ যন্ত্রাংশও খুলে নিয়ে যায়। ডাকাতদল চলে যাওয়ার সময় লিটনের বাম বাহুতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে যায়। পরে স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চরভদ্রাসনের বাসিন্দা এবং চরাঞ্চলের প্রকৃতি ও জীবনযাপন নিয়ে কাজ করা সাংস্কৃতিককর্মী আবদুস সবুর মোল্লা বলেন, গত ১০-১২ বছরেও আমরা এই রুটে এমন ঘটনা শুনিনি। ঢাকার সঙ্গে আমাদের এলাকার মানুষের সহজ যোগাযোগের এই পথটিও যদি বিপদসংকুল হয়ে পড়ে, তাহলে এটি আমাদের এই এলাকার অন্তত দুটি চরাঞ্চলবেষ্টিত উপজেলার মানুষের জন্য দুঃসংবাদ। তিনি বলেন, আমরা এই ঘটনার পুনরাবৃত্তি চাই না। ডাকাতদলকে আইনের আওতায় আনা এবং এই নৌপথে নিরাপত্তা বৃদ্ধির দাবি জানাই। ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, এ ঘটনার খবর পেয়ে ফারুক মোল্লার চরে গিয়ে স্পিডবোটের চালক সঞ্জিত খালাসীকে আমরা উদ্ধার করে এনেছি। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাতদল সেখান থেকে সটকে পড়ায় তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, আমরা খোঁজ নিচ্ছি। সংঘবদ্ধ ডাকাতদলের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে। জহির হোসেন/এএমকে

Source 2: Jugantor · 13/06/26open original ↗

নগরকান্দায় বাড়িতে ডেকে ব্যবসায়ীকে বেঁধে নির্যাতন

নগরকান্দায় বাড়িতে ডেকে ব্যবসায়ীকে বেঁধে নির্যাতন সাড়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ Advertisement নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ নগরকান্দায় ছাগল ব্যবসায়ীকে বাড়িতে ডেকে নিয়ে চেয়ারের সঙ্গে বেঁধে গলায় গামছা প্যাঁচিয়ে নির্যাতন এবং তার কাছ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বুধবার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগী ব্যবসায়ী আল-আমিন ধুতরাহাটি গ্রামের বাসিন্দা। জানা গেছে, ৯ জুন সকালে শাকপালদিয়া গ্রামের মজিদ ফকির ছাগল বিক্রি করবে বলে আল-আমিনকে ফোন করে তাদের বাড়িতে ডেকে নিয়ে যান। এরপর তাকে চেয়ারের সঙ্গে বেঁধে এবং গলায় গামছা প্যাঁচিয়ে নির্যাতন করে তার সঙ্গে থাকা ব্যবসার নগদ ৫ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এদিকে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললে তারা স্বীকার করেন, আল-আমিনকে বাড়িতে ডেকে এনে বেঁধে মারধর করা হয়েছে। তাদের দাবি, কয়েকদিন আগে এক আত্মীয়কে নেশাজাতীয় কিছু খাইয়ে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ওই ঘটনার সঙ্গে আল-আমিন জড়িত।