কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার
Why this classification
The article reports a physical fight in which two women beat each other and one had her hair pulled out, leading to a police case and two arrests. The incident is a single, concrete physical clash between family members, so it qualifies as violence, though no date for the fight itself is given and the injury count is unspecified.
Killed
0
Injured
1
Summary
মাগুরার শ্রীপুরের দারিয়াপুর ইউনিয়নের চর মহেশপুর গ্রামে কলাগাছ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে মারধর হয় এবং এক পক্ষের চুল টেনে উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। রাশিদা বেগমের দায়ের করা মামলায় পুলিশ সোমবার (২০ এপ্রিল ২০২৬) ঝর্ণা বেগম ও লিমা খাতুনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
80% · severity 4
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 20/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার
মাগুরার শ্রীপুরে কলাগাছ নিয়ে দ্বন্দ্বের জেরে পুত্রবধূর দায়ের করা একটি মামলায় শাশুড়িসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. আতাউর রহমান। এর আগে সোমবার উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চর মহেশপুর গ্রাম থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- দারিয়াপুর ইউনিয়নের চর মহেশপুর গ্রামের ভ্যানচালক ওহাবের স্ত্রী ঝর্ণা বেগম এবং তার ছোট ছেলের পুত্রবধূ লিমা খাতুন। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে রাশিদা বেগম নামে এক নারী মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ঝর্ণা বেগম ও লিমা খাতুনকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ। গ্রেপ্তারের আগে ঝর্ণা বেগম সাংবাদিকদের বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে বাড়ির পাশে থাকা ছেলের কলাগাছ হেলে পড়লে গাছগুলো সোজা করতে পাতা কেটে দেই। এ ঘটনাকে কেন্দ্র করে পুত্রবধূর সঙ্গে আমার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আমাকে মারধর করা হয়। বাঁচার জন্য আমি তাকে আক্রমণ করি। মারধরের সময় আমার মাথার চুল টেনে উপড়ে ফেলা হয়। আমি অসুস্থ থাকা সত্ত্বেও নির্যাতনের শিকার হয়েছি। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আতাউর রহমান বলেন, রাশিদা বেগমের দায়ের করা মামলায় অভিযুক্ত ঝর্ণা বেগম ও লিমা খাতুনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেকেই ঘটনাস্থলে ভিড় জমায় এবং পারিবারিক একটি ছোট বিষয় থেকে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় বিস্ময় প্রকাশ করেন। তাছিন জামান/আরকে
