সংক্ষিপ্ত সংবাদ

AI-classifiedconfidence 98%

Why this classification

This is classified as political violence because it involves a direct action of vandalism by members of the BNP-affiliated Chhatra Dal against the Awami League-affiliated Chhatra League.

Reported by:JugantorProthom AloSamakalCorroborated · 3 sources
06/09/26•Dairy Gate Overbridge, Jahangirnagar University

Killed

0

Injured

0

Summary

২০২৬ সালের ৬ সেপ্টেম্বর রোববার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটসংলগ্ন ওভারব্রিজ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের একটি ব্যানার নামিয়ে পুড়িয়ে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।

AI analysis

Category

Criminal Violence

Confidence

98% · severity 2

Perpetrator side

BNP

Victim side

Awami League

Other actors

জহির উদ্দিন বাবর (ছাত্রদলের আহ্বায়ক)

Affected infrastructure

ব্যানার

Tags

Party ClashVandalism

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Awami League

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 06/09/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (3 sources)

Source 1: Samakal · 13/05/26open original ↗

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ প্রতীকী ছবি জাবি প্রতিনিধি প্রকাশ: ১৩ মে ২০২৬ | ১১:২৭ | আপডেট: ১৩ মে ২০২৬ | ১২:১৭ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে রাস্তা থেকে টেনে নিয়ে পাশের জঙ্গলে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীর চিৎকার শুনে আশেপাশে থাকা কয়েকজন শিক্ষার্থী এগিয়ে গিয়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসক তানভীর হোসেন বলেন, ‘ভুক্তভোগী শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’ ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ভুক্তভোগী ওই শিক্ষার্থী পুরাতন ফজিলাতুন্নেছা হলের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় এক ব্যক্তি তার পিছু নেন। হঠাৎ দেখা যায় ওই ব্যক্তি ভুক্তভোগী শিক্ষার্থীর গলায় দড়ির মতো কিছু একটা পেঁচিয়ে টেনে পাশের জঙ্গলে নিয়ে যায়। তবে ওই ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ঘটনার প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, “আমরা কয়েকজন বাইকে করে পুরাতন ফজিলাতুন্নেছা হল অতিক্রম করার সময় হঠাৎ একজনের চিৎকার শুনতে পাই। আমরা সেখানে গেলে পাশের জঙ্গল থেকে একটা মেয়ে আতঙ্কিত অবস্থায় আসে। তার পায়ে স্যান্ডেল ছিল না। শরীরের বিভিন্ন জায়গায় মাটি, ধুলা লেগে ছিল। আমি জিজ্ঞেস করি, ‘আপু কী সমস্যা?’ তখন ওই শিক্ষার্থী জানান, কেউ একজন তাকে ধর্ষণ করার চেষ্টা করছে। আমরা উপস্থিত সবাই তৎক্ষণাৎ জঙ্গলে ঢুকে অভিযুক্তকে খুঁজে বের করার চেষ্টা করি, কিন্তু অন্ধকারে তাকে পাওয়া যায়নি। এরপর আমরা নিরাপত্তা শাখায় ফোন দিই। তারা আসার পরে ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে মেডিকেল সেন্টারে পাঠানো হয়।” এদিকে এ ঘটনা জানাজানি হওয়ার পর জাকসুর নেতারাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা নিরাপত্তা শাখার কার্যালয়ের সামনে অবস্থান নেন। তারা ক্যাম্পাসের বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ চেক করে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা করেন এবং দ্রুত এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘আমরা সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহিৃত করেছি। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। পুরো ক্যাম্পাস সিসিটিভির আওতায় রয়েছে। আমরা কোনো না কোনো ফুটেজ দেখে তার পরিষ্কার ছবি পাব বলে আশা করছি। আমরা ইতিমধ্যে পুলিশকে এই বিষয়ে জানিয়েছি। অতি দ্রুত আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে।’

Source 2: Jugantor · 08/09/26open original ↗

সংক্ষিপ্ত সংবাদ

গৌরীপুরে দলিল লেখকদের কর্মবিরতি পালন দলিল লিখন ও সহায়তাকারীদের মুসাবিদা ফিস বৃদ্ধির দাবিতে সোমবার দিনব্যাপী কর্মবিরতি কর্মসূচি পালন করেন বাংলাদেশ দলিল লেখক সমিতি গৌরীপুর শাখার সদস্যরা। দলিল লেখক সমিতির প্রচার সম্পাদক আতাউর রহমান সোহেল জানান, বর্তমান সাবরেজিস্ট্রার রফিকুল ইসলাম বলেছেন, প্রতি পৃষ্ঠা ১৫ টাকা অর্থাৎ দলিল ১০ পৃষ্ঠার হলে মজুরি আসে মাত্র ১৫০ টাকা। যা একজন দৈনিক শ্রমিকের মজুরিই হয় না। গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি মনপুরায় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক মনপুরার হাজিরহাট ইউনিয়নের জংলারখাল এলকাসংলগ্ন মেঘনা নদীতে রোববার রাতে জেলেদের ওপর হামলা করে ডাকাতির সময় ছয় জলদস্যুকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশে দেন জেলেরা। আটকরা হলো-দশমিনার চরহাদী গ্রামের জাহিদুল ইসলাম, আনিস মুন্সী, শাহীন, সায়েম গাজী, নাঈম হোসেন ও লক্ষ্মীপুরের রায়পুরার রিয়াজ ফকির। মনপুরা (ভোলা) প্রতিনিধি মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিতে ৫ প্রতিষ্ঠানে জরিমানা মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ সংরক্ষণ এবং ড্রাগ লাইসেন্স না থাকার অভিযোগে সোমবার দুপুরে মঠবাড়িয়ায় পাঁচ ফার্মেসিতে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আকন মেডিকেল হলে ১০ হাজার, আদর্শ মেডিকেল হলে ১০ হাজার, রাকিব মেডিকেল হলে পাঁচ হাজার, নাজাহ ফার্মেসিতে পাঁচ হাজার এবং মাহবুব ফার্মেসিতে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি জাবিতে ছাত্রলীগের ব্যানার পুড়িয়ে দিল ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের টাঙানো একটি ব্যানার নামিয়ে পুড়িয়ে দিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটসংলগ্ন ওভারব্রিজ থেকে ব্যানারটি নামিয়ে পুড়িয়ে দেন তারা। ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, জাহাঙ্গীরনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা বিভিন্নভাবে সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে। জাবি প্রতিনিধি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টায় একজনের কারাদণ্ড মঠবাড়িয়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও লিঙ্গ কর্তনের ঘটনায় সোমবার দুপুরে আসামি আলমগীর হোসেনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আলমগীর হোসেনের বাড়ি উপজেলার কচুবাড়িয়া এলাকায়। আলমগীর বিভিন্ন সময় ভিকটিমকে উত্যক্ত করত। এরই ধারাবাহিকতায় ২০২০ সালের ১ জানুয়ারি ওই নারীকে রাতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পিরোজপুর প্রতিনিধি মদনে চাল কেলেঙ্কারিতে প্রধান আসামি কারাগারে মদনে ২০ টন সরকারি চাল জব্দের ঘটনার প্রধান আসামি এনামুল হক আনারকে সোমবার কারাগারে পাঠানো হয়েছে। এর আগে এনামুল হক উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। ১৪ মে রাতে উপজেলা থেকে ৬৬৭ বস্তায় ২০ টন সরকারি চাল ট্রাকে নিয়ে বারহাট্টার একটি রাইসমিলে বিক্রি করা হচ্ছিল। নেত্রকোনা প্রতিনিধি

Source 3: Prothom Alo · 13/06/26open original ↗

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাসে ছাত্রীকে হেনস্তার অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ফাইল ছবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাসে এক ছাত্রীর বিনা অনুমতিতে ছবি তোলা ও পরে তাঁকে শারীরিকভাবে হেনস্তার অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে রাজধানীর বঙ্গবাজারগামী বাসে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছাত্রের নাম মো. হাসানুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচ ও নবাব সলিমুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, হেনস্তার শিকার ওই নারী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী। শনিবার বিকেলে তিনি টিউশনের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের ঢাকাগামী বাসে করে যাচ্ছিলেন। বাসটি সাভারের পাকিজা এলাকায় দাঁড়ালে তিনি জানতে পারেন, বাসে থাকা অভিযুক্ত হাসানুর রহমান গোপনে তাঁর ছবি তুলেছেন। তিনি হাসানুরের কাছে ছবি তোলার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি অস্বীকার করেন এবং তর্কে জড়ান। ফোনে তাঁর ছবি তোলা আছে কি না, নিশ্চিত হতে ওই ছাত্রী হাসানুরের হাত থেকে মুঠোফোন নিয়ে নেন। হাসানুর তাঁর ডান হাত চেপে ধরে জোর করে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগী তাঁর আসন থেকে পড়ে যান। এ সময় বাসে থাকা অন্য শিক্ষার্থীরা হাসানুরকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে শিক্ষার্থীরা বাসটি ক্যাম্পাসে ফিরিয়ে আনেন। তাঁরা ভুক্তভোগী ও অভিযুক্ত ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় নিয়ে আসেন। সেখানে আসেন সহকারী প্রক্টর মোহাম্মদ আবদুল রাজ্জাক ও শামীমা নাসরীন। তাঁদের উপস্থিতিতে ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ জমা দেন। এ ছাড়া অভিযুক্ত ছাত্রকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি লিখিত স্বীকারোক্তি জমা দেন। প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী মাহমুদুল হাসান খান বলেন, ‘তাকে (হাসানুর) যখন আমরা জিজ্ঞাসা করি, সে ছবি তোলার ব্যাপার অস্বীকার করে। সে বলে যে ওই মেয়ের না, তাঁর পেছনের সিটে এক ভাইয়ের ছবি তুলছিল। তবে ছবিতে স্পষ্ট দেখা যায়, সে ওই মেয়েকেই ফোকাস করে ছবি তুলেছে।’ এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রী প্রথম আলোকে বলেন, ‘আমি লিখিত অভিযোগ দিয়েছি। এ ছাড়া প্রশাসনের সহায়তায় থানায় জিডিও করব।’ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, ‘আমরা দুই পক্ষের স্টেটমেন্ট (বিবৃতি) ভিসি স্যারের কাছে জমা দেব। তিনি একটি কমিটি গঠন করে দেবেন। হয়তো সাত দিনের মধ্যে কমিটির রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন শিক্ষার্থীঢাকা বিভাগজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়আটক