ঘর থেকে তুলে নিয়ে যায় মুখোশ পরা ব্যক্তিরা, ৩ দিন পর হাত বাঁধা লাশ উদ্ধার
Why this classification
This is a single, specific incident in which a farmer was abducted by masked men and later found dead with his hands tied and chest and throat injuries. A murder with visible wounds in Rangamati within the last two weeks qualifies as violence, and the perpetrators and motive are not yet known.
Killed
1
Injured
0
Summary
রাঙামাটির নানিয়ারচরে সোমবার (২৫ মে) রাতে মুখোশ পরা তিন-চারজন ব্যক্তি কৃষক শম্ভু বিকাশ চাকমাকে (৪৮) তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তিন দিন পর বৃহস্পতিবার (২৮ মে) চেঙ্গী নদী থেকে তাঁর হাত বাঁধা মরদেহ উদ্ধার করা হয়, যার বুকে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 25/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
ঘর থেকে তুলে নিয়ে যায় মুখোশ পরা ব্যক্তিরা, ৩ দিন পর হাত বাঁধা লাশ উদ্ধার
শম্ভু বিকাশ চাকমাছবি: সংগৃহীত রাঙামাটির নানিয়ারচরে মুখোশ পরা তিন থেকে চারজন ব্যক্তি ঘর থেকে তুলে নেওয়ার তিন দিন পর শম্ভু বিকাশ চাকমা (৪৮) নামের এক কৃষকের হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বুড়িঘাট এলাকার রউফ টিলা–সংলগ্ন চেঙ্গী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শম্ভু বিকাশ চাকমার বাড়ি নানিয়ারচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দোজরপাড়ায়। তিনি মৃত জামিনি মোহন চাকমার ছেলে। নানিয়ারচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য রূপক চাকমা প্রথম আলোকে বলেন, সোমবার রাত ১২টার দিকে মুখোশ পরা তিন থেকে চারজন শম্ভু বিকাশ চাকমাকে তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। থানা থেকে ফোন করে লাশ উদ্ধারের বিষয়টি জানানো হয়েছে। নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, মরদেহের বুকে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। হাত পেছনে বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন চট্টগ্রাম বিভাগঅপরাধখুনরাঙামাটি
