যুবদল নেতার নেতৃত্বে ব্যবসায়ীর টাকা লুট
Why this classification
This is a single, specific incident in which named men allegedly stopped a businessman's auto-rickshaw, beat him, and took a bag with 4.1 lakh taka. It occurred on Friday, 2 October 2026, within the recent window, and one suspect was caught by locals and handed to police.
Killed
0
Injured
1
Summary
ফেনীর সোনাগাজীতে ২০২৬ সালের ২ অক্টোবর (শুক্রবার) দুপুরে আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর এলাকায় ব্যবসায়ী খুরশিদ আলমকে মারধর করে ৪ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। ভুক্তভোগীর অভিযোগ, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক শাহীন এই ছিনতাইয়ের নেতৃত্ব দেন, এবং এলাকাবাসী একজনকে আটক করে পুলিশে দেয়।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 02/10/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (3 sources)
যুবদল নেতার নেতৃত্বে ব্যবসায়ীর টাকা লুট
যুবদল নেতার নেতৃত্বে ব্যবসায়ীর টাকা লুট ফাইল ছবি সোনাগাজী (ফেনী) সংবাদদাতা প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ | ২১:০৬ ফেনীর সোনাগাজীতে এক ব্যবসায়ীর গতিরোধ করে পিটিয়ে চার লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসী ঘটনাস্থল থেকে এক ছিনতাইকারীকে ধরে পুলিশে দিয়েছেন। ভুক্তভোগীর অভিযোগ, ছিনতাইয়ের নেতৃত্ব দিয়েছেন ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক শাহীন। এ বিষয়ে তিনি আজ শনিবার সন্ধ্যায় তিনজনের নাম উল্লেখ করে সোনাগাজী থানায় মামলা করেছেন। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী খুরশিদ আলমের বাড়ি ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের সুন্দরপুরে। মুহুরী প্রকল্প এলাকায় তাঁর মাছের খামার রয়েছে। এ ছাড়া নিজ মালিকানাধীন পিকআপ ভাড়া দেন তিনি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত শুক্রবার সকালে খুরশিদ আলম মুহুরী প্রকল্প এলাকায় খামারের মাছ বিক্রির টাকা ও ভাড়ায় চালিত পিকআপ চালকের কাছ থেকে টাকা নিতে আসেন। দুপুরের দিকে চার লাখ ১০ হাজার টাকা নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় ফেনী রওনা হন। পথে সোনাগাজী উপজেলার সোনাপুর এলাকায় পৌঁছলে মোটরসাইকেলে আসা যুবদল নেতা এনামুল হক শাহীন, তাঁর সহযোগী নুরুল আফসার ও মো. মাসুদ মিলে তাঁর অটোরিকশার গতিরোধ করেন। পরে খুরশিদ আলমকে নামিয়ে মারধর করে চার লাখ ১০ হাজার টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেন তারা। এ সময় ব্যাগ নিয়ে এনামুল হক ও নুরুল আফসার মোটরসাইকেলে করে পালিয়ে যান। ভুক্তভোগীর চিৎকারে লোকজন এসে মো. মাসুদকে ধাওয়া দিয়ে আটক করেন। পরে তাঁকে পুলিশে দেওয়া হয়। ছিনতাইয়ের ঘটনা পূর্বপরিকল্পিত উল্লেখ করে খুরশিদ আলম সমকালকে বলেন, এ ঘটনায় তিনি গত শুক্রবার সন্ধ্যায় থানায় মামলা করতে যাচ্ছিলেন। এ সময় উপজেলা বিএনপির এক নেতা বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে তাঁকে থানায় যেতে বাধা দেন। পরে তিনি শনিবার সন্ধ্যায় মামলা করেছেন। বক্তব্যের জন্য যুবদল নেতা এনামুল হক শাহীনের মোবাইল ফোনে কয়েকবার কল দিয়েও সংযোগ মেলেনি। সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে শনিবার আদালতের মাধ্যমে ফেনীর কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। - বিষয় : - ফেনী - যুবদল নেতা - লুটপাট
ফেনীতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর গরু ছিনতাই
ফেনীতে অস্ত্রের মুখে এক ব্যবসায়ীকে জিম্মি করে গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (২৩ মে) ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর র্যাব ক্যাম্প-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা যায়, কোরবানির ঈদ উপলক্ষ্যে পাঁচ দিন আগে ১০টি গরু এনে মহাসড়কের রামপুর র্যাব ক্যাম্প-সংলগ্ন এলাকায় রাখেন মৌসুমি ব্যবসায়ী দেলোয়ার হোসেন। সড়কের পাশে গরুগুলো বেঁধে রেখে একজন রাখাল দেখাশোনা করছিলেন। শুক্রবার দিবাগত রাত ৩টা পর্যন্ত রাখাল গরুগুলো পাহারা দিয়ে পরে ঘুমাতে যান। এরপর দেলোয়ার নিজেই গরুগুলো পাহারা দিচ্ছিলেন। ভোর ৪টার দিকে হঠাৎ চারজন লোক দেশীয় অস্ত্র ও ধারালো রামদা নিয়ে এসে তাকে ভয়ভীতি দেখায়। একপর্যায়ে তারা গরুর দড়ি কেটে একটি গরু গাড়িতে তুলে নিয়ে যায়। দেলোয়ারের চিৎকার শুনে তার ভাই ঘর থেকে বের হয়ে ধাওয়া করলেও তারা পালিয়ে যায়। ভুক্তভোগী ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, ঈদুল আজহা উপলক্ষ্যে বিক্রির জন্য মানুষের কাছ থেকে ঋণ নিয়ে ১০টি গরু কিনেছিলাম। গরুগুলো র্যাব ক্যাম্প-সংলগ্ন এলাকায় বেঁধে রেখে পাহারা দিচ্ছিলাম। ভোরে হঠাৎ চারজন লোক অস্ত্রের মুখে আমাকে জিম্মি করে একটি গরু গাড়িতে তুলে নিয়ে যায়। তাদের গাড়ির পিছু নিয়েও আটকানো সম্ভব হয়নি। গরুটি উদ্ধার এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। মো. সেলিম নামে আরেক মৌসুমি ব্যবসায়ী বলেন, ১২ দিন আগে বিক্রির জন্য ৪৫টি গরু এখানে এনেছি। আমরা এই স্থানেই গরুগুলো রেখে ব্যবসা পরিচালনা করছি। ফেনীতে এর আগেও ব্যবসায়ীকে হত্যা করে কোরবানির গরু লুট, রাখালকে গুলি করে খামার থেকে গরু লুটের ঘটনা ঘটেছিল। এবারও মৌসুমের শুরুতে এমন একটি ঘটনা ঘটেছে। তারমধ্যে যেখান থেকে গরু নিয়ে গেছে সেটির পাশেই র্যাব-৭-এর ক্যাম্প রয়েছে। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের মাঝে উদ্বেগ বিরাজ করছে। এ ব্যাপারে ফেনী মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম ঢাকা পোস্টকে বলেন, ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশের একটি টিমকে পাঠানো হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগও আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তারেক চৌধুরী/এএমকে
ফেনীতে অস্ত্রের মুখে গরু ছিনতাই আতঙ্কে খামারিরা
ফেনীতে অস্ত্রের মুখে গরু ছিনতাই আতঙ্কে খামারিরা Advertisement ফেনী প্রতিনিধি প্রকাশ: ২৪ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ফেনীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বিক্রির জন্য আনা গরুর খামারিকে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় খামারি ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুরে অবস্থিত র্যাব ক্যাম্প সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, কুরবানির ঈদকে সামনে রেখে ধারদেনা করে বিক্রির জন্য ১০টি গরু নিয়ে বাড়ির সামনে অবস্থান করছিলেন। শনিবার ভোরে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হানা দেয়। এ সময় তারা দেলোয়ার হোসেনকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি গরু ছিনিয়ে নিয়ে যায়। তিনি বলেন, ‘আমার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে গরু ছিনতাই করে নিয়ে যাওয়া গাড়িটির পেছনে ধাওয়া করলেও তাদের আটকাতে পারেনি।’ ঋণ করে কেনা গরুটি উদ্ধারে তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
