গয়না ছিনতাইয়ে ইটের আঘাতে নারীকে হত্যা, মরদেহ ফেলে দেয় পুকুরে
Why this classification
This is a single, concrete incident on 26 April 2026 in which unidentified attackers killed a 45-year-old shopkeeper with bricks while robbing her of gold ornaments, then dumped her body in a pond. The death of a victim in a robbery-motivated attack is a clear act of violence within Bangladesh, and the report is recent.
Killed
1
Injured
0
Summary
সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামে ২০২৬ সালের ২৬ এপ্রিল (রোববার) সন্ধ্যায় স্বর্ণালংকার ছিনিয়ে নিতে দুর্বৃত্তরা মুদি দোকানি বীথিকা রানী ঘোষ (৪৫)-কে ইট দিয়ে আঘাত করে হত্যা করে এবং মরদেহ পুকুরে ফেলে পালিয়ে যায়। পরে রাতে পুলিশ পুকুর থেকে মরদেহ উদ্ধার করে এবং হত্যাকাণ্ডের তদন্ত চলছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 26/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
গয়না ছিনতাইয়ে ইটের আঘাতে নারীকে হত্যা, মরদেহ ফেলে দেয় পুকুরে
সাতক্ষীরা সদর উপজেলায় স্বর্ণের গয়না ছিনিয়ে নিতে এক নারী দোকানিকে ইট দিয়ে আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর মরদেহ পাশের একটি পুকুরে ফেলে পালিয়ে যায় তারা। পরে গভীর রাতে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বীথিকা রানী ঘোষ (৪৫) একই ইউনিয়নের মাগুরা কুলুপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ ঘোষের স্ত্রী। তিনি স্থানীয়ভাবে একটি মুদি দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন। স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর হোসেন জানান, মাগুরা বৌবাজার এলাকায় বীথিকা রানী ঘোষের একটি মুদি দোকান রয়েছে। স্বামীর মৃত্যুর পর তিনি ওই দোকান পরিচালনা করে সংসার চালাতেন। রোববার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার গায়ে থাকা স্বর্ণের গয়না ছিনিয়ে নিতে তার ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তার মাথা ও কপালে ইট দিয়ে আঘাত করে হত্যা করে। পরে মরদেহ পাশের একটি পুকুরে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় নিহত নারীর হাতে স্বর্ণের রুলি, গলায় একটি স্বর্ণের চেইন এবং দুই কানে স্বর্ণের দুল ছিল। খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের স্বজনরা এজাহার প্রস্তুত করছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। ইব্রাহিম খলিল/এসএইচএ
সাতক্ষীরায় নারী ব্যবসায়ীকে হত্যা, পুকুর থেকে লাশ উদ্ধার
সাতক্ষীরায় নারী ব্যবসায়ীকে হত্যা, পুকুর থেকে লাশ উদ্ধার Advertisement সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পিএম ফাইল ছবি সাতক্ষীরা সদর উপজেলায় স্বর্ণালংকার ছিনতাইয়ের উদ্দেশে এক নারী মুদি দোকানিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে তার লাশ পাশের একটি পুকুরে ফেলে পালিয়ে যায় তারা। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত বীথিকা রানী ঘোষ (৪৫) মাগুরা কুলুপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত বিশ্বনাথ ঘোষের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর তিনি স্থানীয় বউবাজার এলাকায় একটি মুদি দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন। স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর হোসেন বলেন, রোববার সন্ধ্যায় বীথিকা রানী বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে রওনা দেন। পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তার গায়ে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তাকে ইট দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হত্যা করে লাশ পাশের একটি পুকুরে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয় সূত্রে জানা গেছে- তার হাতে স্বর্ণের রুলি, গলায় একটি চেইন এবং কানে দুল ছিল, যা ছিনিয়ে নেওয়ার উদ্দেশেই এ হামলার ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
