ভাবির দায়ের কোপে প্রাণ গেল যুবকের
Why this classification
A woman allegedly attacked her neighbour's relative with a dah (machete) during a dispute over a motorcycle blocking a shared path, killing him. The incident is recent, involves a deadly weapon and a death, and took place in Sarail, Brahmanbaria.
Killed
1
Injured
0
Summary
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ১৯ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার) চলাচলের পথে মোটরসাইকেল রাখা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী সাত্তার মিয়ার স্ত্রী রোমেনা বেগমের দায়ের কোপে সুমন মিয়া (৩০) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত পালিয়ে গেলে পুলিশ তার শাশুড়ি বানু আরা বেগমকে (৬৫) আটক করেছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 19/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
ভাবির দায়ের কোপে প্রাণ গেল যুবকের
ভাবির দায়ের কোপে প্রাণ গেল যুবকের Advertisement ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৬:৫০ পিএম ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে সুমন মিয়া (৩০) নামের এক যুবক নিহত হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের দত্তপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসতবাড়ির সীমানা ঘেঁষা চলাচলের পথে মোটরসাইকেল রাখা নিয়ে বৃহস্পতিবার বেলা তিনটার দিকে সুমন মিয়া ও তার পরিবারের সদস্যদের সঙ্গে প্রতিবেশী চাচাতো ভাই প্রবাসী সাত্তার মিয়ার পরিবারের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, সাত্তার মিয়ার স্ত্রী রোমেনা বেগম (৩০) ঘর থেকে দা এনে সুমন মিয়ার হাত ও বুকে এলোপাতাড়ি কোপ দেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সুমন মিয়াকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত রোমেনা বেগম বাড়ি ছেড়ে পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ তার শাশুড়ি বানু আরা বেগমকে (৬৫) আটক করেছে। সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, লাশ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে। রাত সাড়ে ৯টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।
