উত্তরায় অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর ২ লাখ টাকা ছিনতাই
Why this classification
The incident is a criminal robbery involving a weapon and theft of money, with no evidence of political affiliation or party-related conflict.
Killed
0
Injured
0
Summary
রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ সড়কে এক ব্যবসায়ীর সহকারী হিসাবরক্ষকের কাছ থেকে অস্ত্রের মুখে ২ লাখ ১ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 3
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 27/08/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
উত্তরায় অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর ২ লাখ টাকা ছিনতাই
উত্তরায় অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর ২ লাখ টাকা ছিনতাই ছবি-সংগৃহীত সমকাল প্রতিবেদক প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ | ১৩:৪১ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬ | ১৪:০৬ রাজধানীর উত্তরা এলাকায় অস্ত্রের মুখে এক ব্যবসায়ীর কাছ থেকে ২ লাখ ১ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নূর নাফি ডেভেলপারস লিমিটেডের সহকারী হিসাবরক্ষক নাদিম আহমেদ সুজন প্রতিষ্ঠানের ১১ নম্বর সেক্টরের কার্যালয় থেকে রিকশায় করে জনতা ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন। পথে সোনারগাঁও জনপদ সড়কে পৌঁছালে এক ব্যক্তি রিকশা থামানোর জন্য সংকেত দেন। রিকশা থামানোর পর আরও তিন ব্যক্তি সেখানে এসে হাজির হন। একপর্যায়ে তাঁদের মধ্যে একজন নাদিমের দিকে পিস্তল তাক করে ভয় দেখান। পরে তাঁর কাছ থেকে ২ লাখ ১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ছিনতাইকারীরা। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর সমকালকে বলেন, ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। - বিষয় : - উত্তরা - ছিনতাই - টাকা ছিনতাই
ভয়ংকর অস্ত্র পেন গানের কারবারিসহ গ্রেফতার ৫
ভয়ংকর অস্ত্র পেন গানের কারবারিসহ গ্রেফতার ৫ Advertisement যুগান্তর প্রতিবেদন প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ রাজধানীর লালবাগের কোতোয়ালি থেকে উদ্ধার হওয়া ভয়ংকর ক্ষুদ্র আগ্নেয়াস্ত্র ‘পেনগান’ বা ‘কলম অস্ত্র’র এক কারবারিসহ আরও পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার ব্যক্তিরা হলেন পুরান ঢাকার নিঝুম, তার সহযোগী নোমান, ইসমাইলসহ আরও দুই যুবক। এদের মধ্যে নিঝুম কোতোয়ালি থেকে উদ্ধার হওয়া ওই পেনগানের বিক্রেতা ছিলেন বলে জানিয়েছে ডিবি। সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে সাইমুন ও কাল্লু নামের দুই সন্ত্রাসীকে গ্রেফতারের পর একটি পেনগান উদ্ধার করে ডিবি। নিঝুমের কাছ থেকেই পেনগানটি এনেছিলেন হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার কাল্লু-এমন তথ্য জানান ডিবির তদন্ত কর্মকর্তারা। সোমবার রাতে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম পেনগানের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচজন গ্রেফতারের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন। তিনি বলেন, তাদের কাছ থেকে ১৬শ গ্রাম গানপাউডার ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা হয়েছে। এছাড়া পেনগানের আগের একটি মামলা ছিল। আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য, গত মঙ্গলবার লালবাগের কোতোয়ালি থেকে একটি ‘পেনগান’ উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তিকে। এ ধরনের অস্ত্র বিশ্বের আলোচিত বিভিন্ন গোয়েন্দা সংস্থা ব্যবহার করে বলে রহস্য ও গোয়েন্দা উপন্যাসে পাওয়া যায়। ডিবির কর্মকর্তারা জানিয়েছেন, পেনগানটি লম্বা অনুমান ৬ ইঞ্চি। মাথার অংশ পিতলের তৈরি গোলাকার। কলমের ক্লিপ আকৃতির অংশ ট্রিগার হিসাবে ব্যবহৃত হয়। নিচের অর্থাৎ নিবের অংশ খোলা যায়, এর মধ্যেই বুলেট .২২ গুলি ব্যবহার করা যায়। এই পেনগানে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পুরান ঢাকার ব্যবসায়ী মো. রাসেল। পূর্ববিরোধের জেরে খুব কাছ থেকে রাসেলের বুকে গুলি করা হয়।
