উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত ২
Why this classification
Two armed group leaders were shot dead in Kutupalong camp in Ukhiya on 5 and 6 May 2026, both within the last two days. Because the article describes deaths from gunfire in a dispute between rival armed groups, it is a valid violence incident. The two shootings are grouped as one event because the article presents them as a single feud.
Killed
2
Injured
0
Summary
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ সশস্ত্র গ্রুপের গুলিতে ৫ মে (মঙ্গলবার রাতে) হালিম গ্রুপের প্রধান আব্দুল হালিম এবং ৬ মে (বুধবার) আরাকান রোহিঙ্গা আর্মির (এআরএ) নবী হোসেন গ্রুপ প্রধানের ছোট ভাই মোহাম্মদ কামাল নিহত হন। ক্যাম্পে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা ও টহল জোরদার করা হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
92% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 2
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Halim Group, Arakan Rohingya Army (ARA)
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 05/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত ২
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত ২ Advertisement কক্সবাজার প্রতিনিধি প্রকাশ: ০৭ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সহিংসতায় দুই সশস্ত্র গ্রুপের দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন কথিত ‘হালিম গ্রুপ’র প্রধান আব্দুল হালিম এবং আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) বা নবী হোসেন গ্রুপ প্রধানের ছোট ভাই মোহাম্মদ কামাল। এতে ক্যাম্পজুড়ে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক পৌনে ৮টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ৮/ইস্ট ব্লকের লাল ব্রিজ এলাকায় প্রথম ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডকে কেন্দ্র করে বিভিন্ন সশস্ত্র গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জেরে প্রতিপক্ষের সশস্ত্র সদস্যরা আব্দুল হালিমকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এদিকে বুধবার দুপুর আড়াইটার দিকে উখিয়ার ক্যাম্প-৮ ইস্ট এলাকায় আরেকটি গোলাগুলির ঘটনা ঘটে। এতে নিহত হন নবী হোসেন গ্রুপের প্রধানের ছোট ভাই কামাল। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই দুপক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ আসাদুজ্জামান জানান, গুলিবিদ্ধ অবস্থায় কামালকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, ১৪ এপিবিএনের অধিনায়ক সিরাজ আমিন হালিম হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। ক্যাম্প এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
