জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ২০

AI-classifiedconfidence 95%

Why this classification

The article reports a concrete physical clash between two groups using local weapons over a land dispute, resulting in multiple injuries, which fits the criteria for violent incidents.

Reported by:SamakalSingle source
16/10/26•উচাইল গ্রাম, হবিগঞ্জ সদর উপজেলা

Killed

0

Injured

20

Summary

১৬ অক্টোবর ২০২৬ তারিখে হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামে বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 4

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

হীরা মিয়াচান মিয়াজাহিদুল হক

Tags

Land Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 20

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 16/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 17/10/26open original ↗

জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ২০

জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ২০ প্রতীকী ছবি হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ০৩:৩০ হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামে বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার জুমার নামাজের পর এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ইকরা মিয়া, জাদু মিয়া, আরজুদা বেগম, হেনা, রগু মিয়া, মোশাহিদ মিয়া, কদ্দু মিয়া, ইব্রাহিম মিয়া, হেলেনা বেগম ও উজ্জ্বল মিয়াকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উচাইল গ্রামের হীরা মিয়ার সঙ্গে তাঁর ভাই চান মিয়ার বসতবাড়ির জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। এর জেরে গতকাল জুমার নামাজের পর দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, জায়গা-জমি নিয়ে দুই ভাইয়ের লোকজনের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।