মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা ও লুটপাট
Why this classification
The article reports a destructive act involving vandalism and looting of a healthcare center, with specific allegations of organized involvement by political figures and law enforcement.
Killed
0
Injured
0
Summary
রাতে মিরপুর ১-এ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও লুটপাট চালানো হয়। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই ঘটনায় রাজনৈতিক ও স্থানীয় কিছু সদস্যের জড়িত থাকার অভিযোগ করেছেন।
AI analysis
Category
Political Violence
Confidence
85% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: BNP, Law Enforcement
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 24/09/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
ধ্বংসস্তূপ সরিয়ে সংস্কার সীমিত পরিসরে সেবা
ধ্বংসস্তূপ সরিয়ে সংস্কার সীমিত পরিসরে সেবা মিরপুর-১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে গতকাল মঙ্গলবার নির্মাণকাজ করে শ্রমিকরা সমকাল সমকাল প্রতিবেদক প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৪৫ | প্রিন্ট সংস্করণ ভাঙা দেয়াল, ছড়িয়ে ছিটিয়ে থাকা ইটপাথর, ক্ষতিগ্রস্ত আসবাব। কোথাও চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ, কোথাও নতুন করে দেয়াল তোলা হচ্ছে। চার দিন আগে তাণ্ডব চালানো রাজধানীর মিরপুর-১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের চিত্র এখন এমনই। গতকাল মঙ্গলবার সরেজমিন দেখা যায়, ক্ষতিগ্রস্ত সেন্টারটির সংস্কারকাজ চলছে। এরই মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। পেছনের অংশে দেয়াল নির্মাণের কাজ চলছে। তবে ভবনের বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের চিহ্ন এখনও স্পষ্ট। নিরাপত্তার জন্য সেন্টারে পুলিশ মোতায়েন রয়েছে। পুরো সেন্টার এখনও ব্যবহার উপযোগী না হওয়ায় স্বাভাবিক স্বাস্থ্যসেবা চালু করা যায়নি। একটি কক্ষ পরিষ্কার করে সেখানে সীমিত পরিসরে টিকাদান ও প্রাথমিক স্বাস্থ্য পরামর্শ দেওয়া হচ্ছে। সংস্কারকাজে যুক্ত ব্যক্তিরা সমকালকে জানান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্দেশের পর সেন্টারটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়। ভাঙা সামগ্রী সরিয়ে ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করা হচ্ছে। সেন্টারের কর্মকর্তারা জানান, পানির সংযোগ এখনও চালু হয়নি। শৌচাগারও পুরোপুরি মেরামত করা যায়নি। বিদ্যুৎ ও ফ্যানের ব্যবস্থা করা হলেও অন্যান্য মৌলিক সুবিধা পুরোপুরি সচল না হওয়ায় বিস্তৃত পরিসরে স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হচ্ছে না। গত বৃহস্পতিবার রাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে সেন্টারের বিভিন্ন স্থাপনা ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। মঙ্গলবার সেবা নিতে আসা কয়েকজন বলেন, গত চার দিন সেন্টারে নানা মানুষের আনাগোনায় তাদের সমস্যায় পড়তে হয়েছে। রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার বলেন, ভাঙা সেন্টারটি দ্রুত সংস্কার করে রোগীদের ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করতে হবে। পানি, বিদ্যুৎ ও শৌচাগারের মতো মৌলিক সুবিধাগুলো পুরোপুরি চালু করা প্রয়োজন। দুপুরে সেন্টারটি পরিদর্শন শেষে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, ‘আমরা যে গণতান্ত্রিক পুনর্গঠনের সময়ে আছি, সেখানে এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করে আমাদের এই স্বাস্থ্যসেবা কেন্দ্র পুনর্নির্মাণ করতে হবে। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে যথাযথ উদ্যোগ নিতে হবে।’ গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, ‘এই ঘটনার সঙ্গে যারা দায়ী, তারা যে দল-মতেরই হোক না কেন, তাদের বিচারের মুখোমুখি করতে হবে।’ গ্রেপ্তার ১২ জন কারাগারে রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় শাহ আলী থানায় স্থানীয় বিএনপি নেতা হানিফ মিয়াসহ অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা করেছেন কেন্দ্রটির নির্বাহী পরিচালক নাসরিন আখতার। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা কারাগারে রয়েছেন। পুলিশ জানিয়েছে, স্বাস্থ্যকেন্দ্র থেকে লুট হওয়া আসবাব, টিকা, নথিপত্র, ফ্রিজ, প্রিন্টার, জেনারেটরসহ বিভিন্ন মালপত্র ও দুটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের বিষয়ে শাহ আলী থানার ওসি মো. রাজীব সমকালকে বলেন, তদন্ত চলছে। এ ঘটনায় জড়িত যাদেরই পাওয়া যাবে, তাদের গ্রেপ্তার করা হবে। - বিষয় : - মিরপুর
‘মবতন্ত্রের’ অভিযোগ আসিফের, গুঁড়িয়ে দেওয়া স্বাস্থ্যকেন্দ্র থেকে ফেলা হলো বিলবোর্ড
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মিরপুর, ২৭ সেপ্টেম্বরছবি: প্রথম আলো ঢাকার বিভিন্ন জায়গায় হামলা ও ভাঙচুরের উল্লেখ করে মবতন্ত্র কায়েম করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ রোববার মিরপুর ১–এ স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। গত বৃহস্পতিবার রাতে এই স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা ও লুটপাট চালানো হয়। পরে সেটি গুঁড়িয়ে দেওয়া হয়। গুঁড়িয়ে দেওয়া ওই কেন্দ্রে আসিফ মাহমুদের বক্তব্যের পর সেখানে টাঙানো ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিঃ’ নামের একটি বিলবোর্ড ফেলে দেওয়া হয়। আরও পড়ুন সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: হাসনাত- আসিফ-পাটওয়ারী কার কী প্রতিক্রিয়া ২৭ সেপ্টেম্বর ২০২৬ আসিফ মাহমুদ বলেন, সংবাদপত্রের মাধ্যমে তাঁরা রাড্ডা সেন্টারে ভাঙচুর ও লুটপাটের খবর জানতে পারেন। পরে ঘটনাস্থলে গিয়ে দেখেন, ওষুধ ও চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম লুট করে নেওয়া হয়েছে। এমনকি দরিদ্র শিশুদের জন্য রাখা টিকাও লুট করা হয়েছে। দরিদ্র মানুষের চিকিৎসাসেবার জায়গায় এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও লজ্জার। এনসিপির এই মুখপাত্র বলেন, শুধু এই স্বাস্থ্যসেবা কেন্দ্র নয়, একই এলাকায় আরও দুটি জায়গায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি স্টুডিওতে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। দুই দিনের মধ্যে তিনটি প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা ঘটায় এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। আরও পড়ুন মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনার পর শাহ আলী থানার ওসি প্রত্যাহার ২২ ঘণ্টা আগে আসিফ মাহমুদের অভিযোগ, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে পুলিশ সদস্যদের সেখানে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সেখানে একটি এক্সক্যাভেটরও আনা হয়েছিল। কোনো স্থাপনা ভাঙার অনুমতি আছে কি না, তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব ছিল। কিন্তু ভাঙচুর শুরু হলে পুলিশ সেখান থেকে চলে যায়। স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে টাঙানো ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিঃ’ নামের বিলবোর্ড ফেলে দেওয়া হয়। মিরপুর, ২৭ সেপ্টেম্বরছবি: প্রথম আলো এসব ঘটনায় দ্রুত নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করার দাবি জানান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। যারা ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িত এবং যারা দায়িত্বে অবহেলা করেছে, তাদের সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। সিসিটিভি ফুটেজে যেসব পুলিশ সদস্যকে ঘটনাস্থলে দেখা গেছে, তাঁদের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এনসিপির এই মুখপাত্র অভিযোগ করেন, ঘটনার সঙ্গে বিএনপির একজন সংসদ সদস্য, সিটি করপোরেশনের একজন কাউন্সিলর এবং স্থানীয় পুলিশের সদস্যরা সংগঠিতভাবে জড়িত। ঘটনাস্থলের পেছনে একটি সমবায় সমিতির বিলবোর্ড রয়েছে বলে অভিযোগ করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, তাঁরা শুনেছেন, ওই সমবায় সমিতির প্রধান একজন সংসদ সদস্য। তাঁর নেতৃত্বে ঘটনাটি ঘটেছে। এ অভিযোগেরও তদন্ত করে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। স্বাস্থ্যকেন্দ্র পুনর্নির্মাণের দাবি ভাঙচুরে ক্ষয়ক্ষতির জন্য সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, সঠিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ক্ষতিপূরণ দিতে হবে। ভবনটি পুনর্নির্মাণ করে সেখানে আবার স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করতে হবে। এনসিপির মুখপাত্র বলেন, বর্তমানে পাশের একটি মার্কেটের গলিতে শিশুদের টিকা দেওয়া হচ্ছে। বাবা-মায়েরা কষ্ট করে সন্তানদের সেখানে নিয়ে আসছেন। স্বাস্থ্যকর্মীরাও গরমের মধ্যে গলিতে বসে টিকাদান কার্যক্রম চালাচ্ছেন। এ ধরনের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা চলতে থাকলে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি হবে। স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে টাঙানো ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিঃ’ নামের বিলবোর্ডটি ফেলে দেওয়া হয়। মিরপুর, ২৭ সেপ্টেম্বরছবি: প্রথম আলো আসিফ মাহমুদের বক্তব্যের পর সেখানে থাকা সমমনা দোকানদার সমবায় সমিতির একটি বিলবোর্ড তুলে ফেলে দেওয়া হয়। এ সময় ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ এবং ‘মবতন্ত্রের ঠিকানা, এই বাংলায় হবে না’ স্লোগান দেওয়া হয়। আরও পড়ুন ‘পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরে’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, আটক ৩: পুলিশ ২৭ সেপ্টেম্বর ২০২৬ প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন রাজনীতি থেকে আরও পড়ুন মিরপুরআসিফ মাহমুদ সজীব ভূঁইয়াভাঙচুরজাতীয় নাগরিক পার্টি
